স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৬, ০২:৪০ পিএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশের ‘পক্ষে’ দাঁড়িয়ে বিসিসিআইকে তুলাধুনা করলেন কংগ্রেস নেতা

মুস্তাফিজুর রহমান ও শশী থারুর। ছবি : সংগৃহীত
মুস্তাফিজুর রহমান ও শশী থারুর। ছবি : সংগৃহীত

মুস্তাফিজুর রহমান ইস্যুতে আবারও সরব কংগ্রেস নেতা শশী থারুর। বাংলাদেশের পক্ষে ইতিবাচক থেকে ভারতের তীব্র সমালোচনায় মেতেছেন তিনি। তার মতে, ভারতের ভুলের কারণেই এমন ব্রিবতকর পরিস্থিতি তৈরি হয়েছে।

খেলাধুলার সঙ্গে রাজনীতি মেশানোর ব্যাপারটা একদমই পছন্দ হয়নি শশীর। আগেও আপত্তি জানিয়েছিলেন তিনি। এবারও একই সুরেই কথা বললেন। কংগ্রেস নেতা বলেন, ‘আমি মনে করি, বিসিসিআইয়ের সিদ্ধান্তটা একেবারেই ভালো হয়নি। এটি খেলাধুলার ক্ষেত্রে অযথা রাজনীতি ঢুকিয়ে দেওয়ার শামিল। এ বিষয়ে আমার একাধিক আপত্তি রয়েছে।’

বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। বাংলাদেশের এমন সিদ্ধান্তে অবাক হননি শশী থারুর। তিনি বলেন, ‘এতে অবাক হওয়ার কিছু নেই। আমরা নিজেরাই নিজেদের ওপর এই বিব্রতকর পরিস্থিতি ডেকে এনেছি।’

রাজনীতি ও অন্যান্য উত্তেজনা থেকে ক্রিকেটকে আলাদা রাখা উচিত কি না এমন প্রশ্নে শশী থারুর বলেন, ‘এখানে আমার একটি নৈতিক আপত্তিও আছে। কেন শুধু খেলাধুলা, বিশেষ করে ক্রিকেটকেই সামাজিক যোগাযোগমাধ্যমের ক্ষোভের বোঝা বইতে হবে? বাংলাদেশের সঙ্গে আমাদের বিভিন্ন স্তরে নানামুখী যোগাযোগ রয়েছে। কিন্তু কেন জানি ক্রিকেটকেই এর ভার বহন করতে হচ্ছে। আর নির্দিষ্ট করে একজন খেলোয়াড়কে নিশানা করা হচ্ছে। সেই খেলোয়াড় কখনো ঘৃণামূলক বক্তব্য দেননি, ভারতের বিরুদ্ধে কিছু বলেননি কিংবা বাংলাদেশের হিন্দু সংখ্যালঘুদের বিরুদ্ধেও কোনো মন্তব্য করেননি। তিনি কেবল একজন ক্রীড়াবিদ। তাহলে এখানে শাস্তি পাচ্ছে কে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অক্সফোর্ড ইউনিয়নের সেমিনারে হাসনাত-সাদিক

খেলা শেষে স্টেডিয়াম পরিষ্কার করল জাপানি সমর্থকরা

জামায়াত কর্মীকে হত্যার পর মরদেহ পোড়ানোর চেষ্টা

বিশ্বকাপের পরিবর্তে ক্ষুধার্তদের চাহিদা পূরণের আহ্বান আহমাদুল্লার

চরের নারীদের স্বাস্থ্য সংকট / গরমে বাড়ছে জরায়ু ও ত্বকজনিত জটিলতা

৭ গোলের তাণ্ডবে ব্রাজিলকে ছাড়িয়ে জার্মানির বিশ্বরেকর্ড

আর্জেন্টিনার জার্সি গায়ে ট্রাইব্যুনালে হাজির পলক, ভিডিও ভাইরাল

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, মরদেহ মিলল নদীতে

আজ রাত থেকেই যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ হবে : ইরান

দেশে ফের বাড়ল স্বর্ণের দাম

১০

শ্রীমতী অনিমা রানী রাহার পরলোকগমন

১১

আয়ারির জোড়া গোলে তিউনিশিয়াকে উড়িয়ে দিল সুইডেন

১২

মেট্রোরেলের ৯ স্টেশন ও গুলশানে ফ্রেশ সুপার মার্ট চালু করল এমজিআই

১৩

ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে ৪ দেশ

১৪

বাঁচতে চায় আবু বক্কর, সাহায্যের আবেদন

১৫

পারমাণবিক অস্ত্র থাকলে ইরানের সঙ্গে দুই ঘণ্টাও টিকতে পারত না ইসরায়েল : ট্রাম্প

১৬

বিশ্বকাপে আর্জেন্টাইন সমর্থকদের মাঠে ঢুকতে না দেওয়ার অনুরোধ

১৭

যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তির কারণে ক্ষুব্ধ ইসরায়েলি ডানপন্থিরা

১৮

জয়পুরহাটে হাট-বাজারে মাছ ধরার চাঁই বিক্রির ধুম

১৯

যুক্তরাষ্ট্রের বিমান বিধ্বস্তে ১২ আরোহীর মৃত্যু

২০
X