স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২৬, ০৮:২২ পিএম
অনলাইন সংস্করণ

নিজেই রান আউট করলেন নিজেকে!

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

মাঠ হোক কিংবা মাঠের বাইরে, বিতর্কিত ঘটনায় পাকিস্তানের নাম সবসময়ই আলোচনার কেন্দ্রবিন্দুতে। ক্রিকেট মাঠেও এমনটা দেখা যায় হরহামেশাই। সেই ঘটনার ব্যতিক্রম ঘটেনি চলমান অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ম্যাচেও।

শুক্রবার ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে ৩৭ রানে হেরেছে পাকিস্তান। তবে সেই ম্যাচে হার ছাপিয়ে আলোচনায় উঠে এসেছেন পাক ক্রিকেটার আলী রাজা। নিজেই যে নিজেকে রান আউট করেন তিনি। শুনতে অবাক লাগলেও এমনটাই ঘটেছে এদিন। অদ্ভূত এই ঘটনা রীতিমতো ভাইরাল! নেটিজেনদের মধ্যেও চলছে তুমুল আলোচনা। পাকিস্তানের ক্রিকেটার বলেই তা সম্ভব বলে মন্তব্য করছেন অনেকে।

পাকিস্তানের ইনিংসের ৪৭তম ওভারের ঘটনা। ৯ উইকেট হারিয়ে তখন ধুঁকছিল পাকিস্তান। ম্যাচটা হারা ছিল তাদের জন্য কেবলই সময়ের ব্যাপার। সেই সময়ে যে এমন অদ্ভুতভাবে আউট হওয়ার ঘটনা ঘটবে তা ভাবেননি কেউই।

ক্রিজে ছিলেন আলী রাজা ও মোমিন কমর। ওভারের তৃতীয় বলটি সোজা ফিল্ডারের হাতে মারেন আলী। রান নেওয়ার উদ্দেশে কয়েক পা এগোন তিনি। কিন্তু অপর প্রান্তে থাকা মোমিন অবশ্য বারণ করেন সিঙ্গেল নিতে। ফলে ক্রিজে ফিরে যাওয়ার চেষ্টা করেন আলী। কিন্তু ইংল্যান্ড ফিল্ডারের থ্রো যাতে গায়ে না লাগে তার জন্য ক্রিজ ছেড়ে কিছুটা বেরিয়ে আসেন। আর সেই সুযোগে তাকে রান আউট করেন ইংলিশ কিপার থমাশ রিউ। নিজেই এভাবে নিজেকে রান আউট করে আলোচনার তুঙ্গে উঠে এসেছেন আলী।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভুলে যাওয়া কি স্বাভাবিক, কখন চিন্তিত হবেন এবং কখন হবেন না?

স্পেন-আর্জেন্টিনা ফাইনাল পুনরায় খেলানোর দাবিতে ৬২ হাজার স্বাক্ষর সংগ্রহ

চট্টগ্রামে ২৭ জুলাই থেকে এইচএসসি পরীক্ষা শুরু

টেক্সটে যে ১০ বিষয়ে কথা বলা উচিত নয়

নারী আইনজীবীর মাথা ফাটানো বিচারককে মন্ত্রণালয়ে সংযুক্ত করার উদ্যোগ

এক রাস্তায় ভুক্তভোগী ২০ হাজার মানুষ

আতিফ ঢাকায়, কাল শোনাবেন গান

কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু

‘ডা. হ্যানিম্যান’ নিয়ে আসছে মহাকাল নাট্য সম্প্রদায়

সকালের যে ৪ অভ্যাস শরীরকে ভিটামিন ডি শোষণে সাহায্য করে

১০

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য: প্রধানমন্ত্রী

১১

খুবিতে নারী হলের ওয়াশরুমে গোপন মোবাইল / প্রশাসনিক ভবনে তালা, ক্লাস-পরীক্ষা বন্ধ

১২

২২ হাজার টাকা বেতনে সহকারী অফিসার পদে চাকরি, আছে বিভিন্ন সুবিধা

১৩

সুজন এলাকায় ঢুকলেই ঘটে চুরির ঘটনা

১৪

সড়ক থেকে পাঙাশ মাছ তুলতে গিয়ে প্রাণ গেল ব্যবসায়ীর

১৫

একটি ফ্ল্যাটের দামে জার্মানিতে বিক্রি হচ্ছে ১৫টি বাড়ির ছোট্ট গ্রাম

১৬

যমুনা গ্রুপে চাকরি, বয়স ৪০ হলেও করা যাবে আবেদন

১৭

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চাঁদাবাজি, গ্রেপ্তার ৪

১৮

মোহাম্মদ সাহাবুদ্দিন আর রাষ্ট্রপতি থাকছেন না

১৯

এসএসসি পাসেই চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

২০
X