স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৬, ১০:১৬ পিএম
অনলাইন সংস্করণ

আইসিসির ২৪ ঘণ্টার আলটিমেটাম, রাতেই বিসিবি-উপদেষ্টার বৈঠক 

বিসিবি সভাপতি ও ক্রীড়া উপদেষ্টা। ছবি : সংগৃহীত
বিসিবি সভাপতি ও ক্রীড়া উপদেষ্টা। ছবি : সংগৃহীত

আইসিসির বোর্ড সভায় আজ বাংলাদেশ ইস্যুর সমাধানে হয়েছে ভোটাভুটির মাধ্যমে। সেই ভোটে বাংলাদেশ পেয়েছে মোটে ২টি ভোট। হেরেছে ১২-২ ব্যবধানে। বাংলাদেশ পেয়েছে শুধু পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) ভোট। এর ফলে ভারতে গিয়ে বিশ্বকাপ খেলবে কি না সে ব্যাপারে বাংলাদেশের হাতে সময় আছে মাত্র ২৪ ঘণ্টা।

অর্থাৎ আগামীকাল বৃহস্পতিবার দুবাই সময় বিকেল ৫টার মধ্যেই বিসিবিকে জানিয়ে দিতে হবে তারা ভারতে বিশ্বকাপে প্রতিনিধিত্ব করবে কি না। এই ইস্যুতে শুরু থেকেই সরকারের নির্দেশনা মেনে এগিয়েছে বিসিবি। ফলে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে আজ রাতেই যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের সঙ্গে বসার কথা বিসিবির নীতি-নির্ধারকদের। সেই সভায় সরকার যে সিদ্ধান্ত দেবে, সেটিই তারা জানিয়ে দেব আইসিসিকে।

যদিওবা ক্রীড়া উপদেষ্টা একাধিকবার জানিয়েছেন, তারা কিছুতেই ভারতে বিশ্বকাপ খেলতে বাংলাদেশ দলকে পাঠাবেন না। সেই অবস্থান থেকে বাংলাদেশ সরকার সরে আসবে কি না, সেটিই এখন দেখার অপেক্ষা।

ভারতের উগ্রপন্থিদের হুমকির মুখে চলতি মাসের ৩ জানুয়ারি বাংলাদেশের মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে অব্যাহতি দেওয়ার নির্দেশ দেয় বিসিসিআই। এরপর ৪ জানুয়ারি বাংলাদেশের দিক থেকে ভারতে না যাওয়ার কথা জানানোর পর দুই সপ্তাহ ধরে আইসিসি ও বিসিবির মধ্যে একাধিক দফা চিঠিপত্র ও বৈঠক হয়েছে। আজ ছিল তারই চূড়ান্ত সভা।

কালবেলা/এমএসকেএম/জিএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের বিরুদ্ধে ঘাঁটি ব্যবহারের অনুমতি দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বার্নহ্যাম

যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের হামাদান প্রদেশে নতুন করে উত্তেজনা

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

দুপুর ১টার মধ্যে দেশের যেসব অঞ্চলে ভারি বৃষ্টি হতে পারে

এমপির নির্দেশে উন্মুক্ত হলো তিন বছর ধরে বন্ধ কালভার্ট, জলাবদ্ধতা থেকে মুক্তি ৩০০ পরিবারের

জামায়াত এমপি গাজী নজরুলের থেকে ৫৭ বছরের ছোট তার দ্বিতীয় স্ত্রী

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

১০

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

১১

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

১২

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

১৩

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

১৪

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

১৫

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

১৬

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

১৭

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১৮

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৯

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

২০
X