স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৬, ০১:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

পুরো আসরজুড়ে ব্যর্থ মিরাজের পারফরম্যান্স নিয়ে মুখ খুললেন সিলেট কোচ

মেহেদী হাসান মিরাজ। ছবি : সংগৃহীত
মেহেদী হাসান মিরাজ। ছবি : সংগৃহীত

দ্বিতীয় কোয়ালিফায়ারে রাজশাহী ওয়ারিয়র্সের কাছে হারের মাধ্যমে বিপিএল মিশন শেষ হয়েছে সিলেট টাইটান্সের। ফাইনালে পৌঁছাতে না পারার হতাশার পাশাপাশি দলটির অধিনায়ক মেহেদী হাসান মিরাজের পারফরম্যান্স নিয়েও প্রশ্ন উঠছে। ব্যাট ও বল—দুই বিভাগেই প্রত্যাশা পূরণ করতে না পারায় পুরো টুর্নামেন্টজুড়েই আলোচনার কেন্দ্রে ছিলেন এই অলরাউন্ডার।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে দলের প্রধান কোচ সোহেল ইসলাম ইঙ্গিত দিয়েছেন, আগের মৌসুমের তুলনায় এবার নিজের মান অনুযায়ী পারফর্ম করতে পারেননি মিরাজ। তার মতে, অধিনায়কত্বের দায়িত্ব যোগ হওয়ায় মানসিক চাপ বেড়েছে, যা মাঠের পারফরম্যান্সেও প্রভাব ফেলেছে।

কোচিং স্টাফের মূল্যায়নে উঠে এসেছে, টুর্নামেন্টের শুরুটা প্রত্যাশামতো না হওয়ায় চাপ আরও বাড়ে। একের পর এক ম্যাচের ব্যস্ত সূচির কারণে খেলোয়াড়দের জন্য নিজেকে গুছিয়ে নেওয়ার সুযোগও সীমিত ছিল, যা বিশেষ করে ব্যাটিং ফর্মে নেতিবাচক প্রভাব ফেলেছে।

সিলেট শিবির মনে করছে, সংক্ষিপ্ত সময়ের মধ্যে ঘনঘন ম্যাচ খেলতে হওয়ায় মানসিক ও শারীরিকভাবে ভারসাম্য রাখা কঠিন হয়ে পড়ে। এই বাস্তবতায় মিরাজও নিজের স্বাভাবিক ছন্দে ফিরতে পারেননি।

তবে ভবিষ্যৎ নিয়ে আশাবাদী কোচিং স্টাফ। টুর্নামেন্ট শেষে বোর্ডের অধীনে নিয়মিত অনুশীলন শুরু হলে মিরাজের টেকনিক ও মানসিক প্রস্তুতির দিকগুলো নিয়ে আলাদাভাবে কাজ করা হবে বলে জানানো হয়েছে। লক্ষ্য একটাই—পরবর্তী প্রতিযোগিতাগুলোতে যেন তিনি নিজের সেরা রূপে ফিরতে পারেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাবির এক শিক্ষকের বাধ্যতামূলক অবসর

বিশ্বমঞ্চে বাংলাদেশ ইউনিভার্সিটির স্থাপত্য বিভাগের সাফল্য

 হরমুজ প্রণালিতে টোল ছাড়াই চলবে জাহাজ

রাজশাহীর আমের স্বাদ নিলেন আমেরিকান রাষ্ট্রদূত

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া

খোলা ড্রামে ভোজ্যতেল : ভোক্তার অধিকার কোথায়?  

ক্লুলেস হত্যার রহস্য উদঘাটন, প্রধান আসামি গ্রেপ্তার

এএসআই পদে ২ হাজার শূন্য পদের জেলাভিত্তিক তালিকা প্রকাশ

নদীপথে পুশইনের চেষ্টা ভেস্তে দিল বিজিবি 

নেশার টাকার জন্য স্ত্রীকে মারধরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে

১০

মিনিস্টারে চাকরির সুযোগ, বেতন ৭০ হাজার টাকা

১১

‘তাৎক্ষণিক প্রতিবাদ জানাতেই ভারত ছেড়েছি’

১২

টিকটক করায় স্ত্রীকে হত্যা

১৩

ইতালিতে অবৈধভাবে লোক পাঠানোর অভিযোগে বিমানের কর্মকর্তা গ্রেপ্তার

১৪

১৭৮ জনকে নিয়োগ দেবে ডিএনসিসি, আবেদন অনলাইনে

১৫

ইরান চুক্তি নিয়ে সতর্ক প্রতিক্রিয়া প্রভাবশালী ইসরায়েলপন্থি সংগঠনের

১৬

আদ্‌-দ্বীনের অন্য শাখা থাকলে, সেগুলোর কি হবে জানালেন মন্ত্রী

১৭

শিক্ষার চার স্তম্ভে আমূল পরিবর্তনের ঘোষণা গণশিক্ষা প্রতিমন্ত্রীর

১৮

৩ জেলায় চাকরি দেবে অ্যাপেক্স, আবেদন অনলাইনে

১৯

আদ-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালকের পদত্যাগ, দায়িত্বে জামালুন্নেসা

২০
X