স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৩ জুন ২০২৬, ০৭:২৪ পিএম
আপডেট : ১৩ জুন ২০২৬, ০৮:০৭ পিএম
অনলাইন সংস্করণ

অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে মিরাজ কি খেলবেন?

তৃতীয় ম্যাচে অনিশ্চিত মিরাজ। ছবি : সংগৃহীত
তৃতীয় ম্যাচে অনিশ্চিত মিরাজ। ছবি : সংগৃহীত

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডের আগে বাংলাদেশ দলে গুরুত্বপূর্ণ পরিবর্তন এসেছে। অলরাউন্ডার মেহেদী হাসানকে স্কোয়াডে যুক্ত করা হয়েছে। তবে একইসঙ্গে দলের জন্য বড় দুশ্চিন্তার নাম হয়ে উঠেছেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। তার খেলা নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছে, মিরাজ বর্তমানে দলের সঙ্গেই আছেন এবং তার শারীরিক অবস্থার ওপর নজর রাখা হচ্ছে। ম্যাচের দিন তার ফিটনেস পরীক্ষা ও মেডিকেল মূল্যায়নের পরই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে যে তিনি একাদশে থাকবেন কি না।

দ্বিতীয় ওয়ানডেতে নাথান এলিসের একটি বাউন্সার মাথায় লাগার পরও মিরাজ মাঠে খেলা চালিয়ে যান। তবে ম্যাচ শেষে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। সেখানে ১২ ঘণ্টা পর্যবেক্ষণে রাখার পাশাপাশি দুই দফা স্ক্যান করা হয়। সৌভাগ্যবশত বড় কোনো জটিলতা ধরা পড়েনি। পরবর্তীতে তিনি হাসপাতাল ছাড়েন এবং বর্তমানে দলের ক্যাম্পেই অবস্থান করছেন।

এদিকে সিরিজের প্রথম দুই ম্যাচ জিতে ইতিমধ্যে শিরোপা নিশ্চিত করেছে বাংলাদেশ। তাই শেষ ম্যাচে একাদশে কিছু পরিবর্তন দেখা যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। দলে সুযোগ পাওয়া নতুন মেহেদী হাসানকে ঘিরেও রয়েছে আগ্রহ। জাতীয় দলে এটি তার গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে দেখা হচ্ছে।

আগামীকাল মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে, যেখানে বাংলাদেশ চাইবে হোয়াইটওয়াশের লক্ষ্য পূরণ করতে, আর অস্ট্রেলিয়া চাইবে সান্ত্বনামূলক জয় নিয়ে সিরিজ শেষ করতে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক দ্রুত ৬ লেনে উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী

সরকারি ফান্ড কীভাবে অপচয় হচ্ছে, জানালেন প্রতিমন্ত্রী নুর

রোববার হচ্ছে না ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি

কবরের পাশে দাঁড়িয়ে ডাকছে ছোট্ট ওকেয়া, ‘মাকে এনে দাও’

মেধাবী প্রকৌশলীদের দেশের কাজে লাগানোর আহ্বান আইনমন্ত্রীর

সিলেটকে পরিবেশবান্ধব সবুজ নগরী গড়ে তুলব : সিসিক প্রশাসক

চট্টগ্রামে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

আনন্দময় শিক্ষার পরিবেশ তৈরি করতে হবে : শিক্ষামন্ত্রী

গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী

বাজেটকে স্বাগত জানিয়ে ছাত্রদলের আনন্দ মিছিল

১০

ডেপুটি স্পিকার নেতৃত্বাধীন সংসদীয় দল ঢাকায় ফিরেছেন

১১

আবাসিক হোটেলের দরজা ভেঙে বৃদ্ধের মরদেহ উদ্ধার

১২

‘বিয়ের আশ্বাসে’ কলেজছাত্রীকে ধর্ষণ, যুবক গ্রেপ্তার

১৩

শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

১৪

বিশ্ব প্রবীণ নির্যাতন সচেতনতা দিবস উদযাপন / মহাত্মা গান্ধী ‘প্রবীণ সেবা পদক’ পেলেন জ্যোতি চট্টোপাধ্যায়

১৫

প্রধানমন্ত্রী ছাড়া কারও মধ‍্যে পরিবর্তনের ছাপ নেই : মঞ্জু 

১৬

বাজেটকে স্বাগত জানিয়ে স্বেচ্ছাসেবক দলের আনন্দ মিছিল

১৭

ব্রাজিলের আনন্দ মিছিলে গিয়ে প্রাণ গেল যুবকের

১৮

সতীর্থদের দামি উপহার দেন রোনালদো, কেন জানেন?

১৯

ভারতে ৬ মাসের সন্তানকে নিয়ে ষষ্ঠ তলা থেকে নারীর লাফ

২০
X