স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২৬, ১০:০৯ এএম
আপডেট : ২৩ জানুয়ারি ২০২৬, ১০:১৯ এএম
অনলাইন সংস্করণ

‘বাধ্য’ হয়ে বিশ্বকাপ দলে আনতে হলো পরিবর্তন

টি-টোয়েন্টি বিশ্বকাপ। ছবি : সংগৃহীত
টি-টোয়েন্টি বিশ্বকাপ। ছবি : সংগৃহীত

বাধ্য হয়েই বিশ্বকাপ দলে পরিবর্তন আনতে হলো দক্ষিণ আফ্রিকাকে। ইনজুরির কারণে বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন টনি ডি জর্জি ও ডোনোভান ফেরেইরা। তাদের পরিবর্তে স্কোয়াডে নতুন দুই ক্রিকেটারকে অন্তর্ভুক্ত করেছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা।

ভারত সিরিজ খেলার সময় পাওয়া হ্যামস্ট্রিং চোট থেকে সেরে উঠতে পারেননি ডি জর্জি। অন্যদিকে এসএ টি-টোয়েন্টি টুর্নামেন্টের ম্যাচে ফিল্ডিংয়ের সময় কাঁধে চোট পান ফেরেইরা। এই দুজনই বিশ্বকাপ স্কোয়াড থেকে ছিটকে গেলেন।

বিশ্বকাপ খেলা অনিশ্চিত ডেভিড মিলারেরও। অ্যাডাক্টর ইনজুরির কারণে চলমান এসএ টি-টোয়েন্টির এলিমিনেটর ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজে খেলছেন না তিনি। বিশ্বকাপে তার খেলা নির্ভর করবে ফিটনেস পরীক্ষার ওপর।

ডি জর্জির বদলে রেজা হেনড্রিকসের নাম আলোচনায় থাকলেও দুর্দান্ত ফর্মে থাকা রিকেলটনকেই বেছে নিয়েছে দক্ষিণ আফ্রিকার ক্রিকেট বোর্ড। চলতি টুর্নামেন্টে ৩৩৭ রান করেছেন তিনি। গড় ৪২.১২। স্ট্রাইক রেট ১৫৬.০১।

উল্লেখ্য, আইসিসির নিয়ম অনুযায়ী ৩১ জানুয়ারি পর্যন্ত যে কোনো কারণে বিশ্বকাপ স্কোয়াডে পরিবর্তন আনা যাবে।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেন

ঢাকাসহ ১০ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

ট্রাম্পকে সংকট থেকে বের হতে ‘আরও ভালো পথ’ খুঁজতে বলল ইরান

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

ঝুঁকি নিয়ে ভাসমান সেতু পারাপার, ভোগান্তিতে ৭ গ্রামের মানুষ

নয়টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করল যুক্তরাষ্ট্র

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেওয়ার কোনো আগ্রহ যুক্তরাষ্ট্রের নেই: ট্রাম্প

যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৪৭ বিলিয়ন ডলার

কারিগরি শিক্ষা অধিদপ্তরে ১৯৭ পদে নিয়োগ, আবেদন অনলাইনে

১০

মাতামুহুরীতে রাতের আঁধারে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ

১১

টিভিতে আজ যত খেলা

১২

নাটোরে ডিঙি নৌকা তৈরির ধুম

১৩

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৪

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৫

আগামী ২৪ ঘণ্টায় ৪ বিভাগে ‘অতি ভারী’ বৃষ্টির পূর্বাভাস

১৬

আজকের নামাজের সময়সূচি

১৭

বিচার না পেয়ে সিলেট থেকে পায়ে হেঁটে প্রধানমন্ত্রীর দ্বারে বৃদ্ধ ফুকন মিয়া

১৮

বেড়ায় স্কুল ফিডিংয়ে ভয়াবহ অনিয়মের অভিযোগ

১৯

দখল-লিজে বিলীন চকরিয়া-সুন্দরবন

২০
X