স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২৬, ০১:৫২ এএম
আপডেট : ২৩ জানুয়ারি ২০২৬, ০৭:৫৯ এএম
অনলাইন সংস্করণ

বিপিএল ফাইনালকে ঘিরে বিসিবির বর্ণিল আয়োজন

বিপিএল লোগো। ছবি : সংগৃহীত
বিপিএল লোগো। ছবি : সংগৃহীত

বিপিএলের দ্বাদশ আসরের ফাইনালকে স্মরণীয় করে তুলতে বিশেষ আয়োজনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বোর্ড জানিয়েছে, শুক্রবার (২৩ জানুয়ারি) শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ফাইনালের আগে ও চলাকালীন দর্শকদের জন্য থাকছে নানা আয়োজন, যাতে ম্যাচের আবহ আরও উৎসবমুখর হয়ে ওঠে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি ফাইনালকে ‘জাদুকরী সন্ধ্যা’ হিসেবে উল্লেখ করে জানিয়েছে, সব বয়সী ক্রিকেটপ্রেমীদের জন্য স্টেডিয়ামে তৈরি করা হচ্ছে বিশেষ বিনোদনমূলক পরিবেশ। ফাইনাল ম্যাচের আগে বিকাল সাড়ে ৪টায় দর্শকদের সামনে আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হবে টুর্নামেন্টের ট্রফি। ট্রফি উন্মোচনের আগে থাকছে সঙ্গীতানুষ্ঠানসহ রঙিন আয়োজন, যাতে ফাইনালের উত্তেজনা আরও বাড়ে।

বহুল প্রতীক্ষিত ফাইনাল ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৬টায়। দুই ইনিংসের মাঝে ২০ মিনিটের বিরতি রাখা হয়েছে। নির্ধারিত সূচি অনুযায়ী রাত ৯টা ২০ মিনিটের মধ্যে ম্যাচ শেষ হওয়ার কথা রয়েছে।

দ্বাদশ আসরের শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে চট্টগ্রাম রয়্যালস ও রাজশাহী ওয়ারিয়র্স। লিগ পর্বে রাজশাহী ছিল পয়েন্ট টেবিলের শীর্ষে, আর চট্টগ্রাম শেষ করেছে দ্বিতীয় স্থানে। প্রথম কোয়ালিফায়ারে রাজশাহীকে হারিয়ে ফাইনালে ওঠে চট্টগ্রাম। এরপর দ্বিতীয় কোয়ালিফায়ারে সিলেট টাইটান্সকে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করে রাজশাহী।

কাগজে-কলমে আসরের সেরা দুই দলের এই লড়াইকে ঘিরে তাই দর্শকদের মধ্যে আলাদা উত্তেজনা কাজ করছে। সেই উত্তেজনাকে আরও বাড়িয়ে তুলতেই বিসিবির পক্ষ থেকে ফাইনালকে ঘিরে নেওয়া হয়েছে বাড়তি আয়োজন ও উৎসবমুখর পরিকল্পনা।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভাড়া বাসা থেকে রাজমিস্ত্রির ঝুলন্ত মরদেহ উদ্ধার

সুনামগঞ্জে নদ-নদীর পানি কমছে

সরিষাবাড়ী পৌরসভায় তীব্র পানি সংকট, বিপর্যস্ত জনজীবন

সরকারি খালে ৫৮ অবৈধ বাঁধ, স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে অপসারণ ৯

গায়ানায় ফেরি দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৪১

বেলিসিমো রোটনডো নিয়ে বিভ্রান্তি দূর করতে কাজী ফুডের ব্যাখ্যা

‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ বলে শিক্ষার্থীকে বলাৎকার মাদ্রাসা শিক্ষকের 

সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

ফিফা সভাপতি ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব পদে দেখতে চান ট্রাম্প

জ্বালানি তেল সংকটের গুজবে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ভিড়

১০

প্রকৃতির অপরূপ সৃষ্টি বাদামি রঙের ডানার প্রজাপতি ‘খৈরি’ 

১১

সাত লাখ কৃষকের ৬০৫ কোটি টাকা ঋণ মওকুফ

১২

সুষম খাদ্যাভ্যাস ও জাঙ্ক ফুড পরিহার শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অপরিহার্য

১৩

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

১৪

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

১৫

টিভিতে আজকের যত খেলা

১৬

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

১৭

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

১৮

স্বর্ণের আজকের বাজারদর

১৯

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

২০
X