স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২৬, ০৬:৫৫ পিএম
আপডেট : ২৩ জানুয়ারি ২০২৬, ০৭:০০ পিএম
অনলাইন সংস্করণ

জয়ের সুবাস পাচ্ছে বাংলাদেশ

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। ছবি : বিসিবি
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। ছবি : বিসিবি

বিশ্বকাপের সুপার সিক্সের টিকিট কাটতে হলে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের আজ জয়ের কোনো বিকল্প নেই। হারারের তাকাশিঙ্গা স্পোর্টস ক্লাবে যুক্তরাষ্ট্রের বিপক্ষে বাঁচা-মরার ম্যাচে আজিজুল হাকিম তামিমের দল অবশ্য অর্ধেক কাজ সেরে ফেলেছে। বাংলাদেশের নিয়ন্ত্রিত বোলিংয়ে মাত্র ১৯৯ রানেই যে গুটিয়ে গেছে যুক্তরাষ্ট্রের ইনিংস। এর ফলে ২০০ রান করলেই জয়ের বন্দরে পৌঁছে যাবে বাংলাদেশ।

টস জিতে আজ ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। আগে ব্যাটিং পাওয়া যুক্তরাষ্ট্র ২.৫ ওভারে ২ উইকেটে ৬ রানে পরিণত হয় যুক্তরাষ্ট্র। টপ অর্ডারের দুই ব্যাটার অমরিন্দর গিল, অর্জুন মহেশ দুজনেই ১ রান করে আউট হয়েছেন। তৃতীয় উইকেটে ৯০ বলে ৫১ রানের জুটি গড়েন উৎকর্ষ শ্রীবাস্তব ও সাহিল গার্গ। ১৮তম ওভারের পঞ্চম বলে সাহিলকে (৩৫) ফিরিয়ে জুটি ভাঙেন শাহরিয়ার আহমেদ।

সাহিলের ফেরার পর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকা যুক্তরাষ্ট্র একপর্যায়ে ৩৯.৪ ওভারে ৭ উইকেটে ১২৮ রানে পরিণত হয়। ১৫০ রানে অলআউট হওয়ার শঙ্কা যখন কাজ করছিল, তখন আদনিত ঝাম্ব ও আদিত কাপ্পা প্রতিরোধ গড়েন। ঝাম্ব-কাপ্পা অষ্টম উইকেটে ৯০ বলে ৫১ রানের জুটি গড়েন। যদিও পুরো ৫০ ওভার ব্যাটিং করে ২০০ রান স্কোরবোর্ডে জমা করতে পারেনি যুক্তরাষ্ট্র। সব উইকেট হারিয়ে করেছে ১৯৯ রান। ইনিংস সর্বোচ্চ ৬৮ রান করে অপরাজিত থাকেন ঝাম্ব। ৭ নম্বরে নেমে ৬৯ বলে ৩ চার ও ১ ছক্কায় করেন ৬৮ রান।

বাংলাদেশের ইকবাল হোসেন ইমন ১০ ওভারে ৪১ রানে নিয়েছেন ৩ উইকেট। দুটি করে উইকেট পেয়েছেন আল ফাহাদ, শাহরিয়ার আহমেদ ও রিজান হোসেন। এই ম্যাচ পরিত্যক্ত হলেও বাংলাদেশ উঠে যাবে সুপার সিক্সে। তখন বাংলাদেশ, যুক্তরাষ্ট্র দুই দলের পয়েন্ট ২ হলেও নেট রানরেটে এগিয়ে থেকে পরের রাউন্ডে উঠবে বাংলাদেশ। তবে যুক্তরাষ্ট্রের ছুড়ে দেওয়া ১৯৯ রানের লক্ষ্যে দুর্দান্ত শুরু করেছে বাংলাদেশ। এই প্রতিবেদন লেখা পর্যন্ত কোন উইকেট না হারিয়েই ১৪ ওভারে ৭৮ রান সংগ্রহ করেছে আজিজুল হক তামিমের দল।

কালবেলা/জিএম/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমরা চলছিলাম মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা যাচ্ছে আমেরিকার দিকে: মুফতি ফয়জুল করিম

হাতিয়ায় অস্বাভাবিক জোয়ারে ক্ষতিগ্রস্ত ৮০০ মিটার বেড়িবাঁধ, আতঙ্কে উপকূলবাসী

নির্মাণের এক মাস না যেতেই সড়কে গর্ত, নিম্নমানের কাজের অভিযোগ

নাচোলে টিসিবির গুদামে আগুন, নেভাতে গিয়ে ভ্যানচালকের মৃত্যু

মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা: এক মাস পর নোয়াখালী থেকে গ্রেপ্তার বড় ভাই

প্রবাসীরা চাইলে বাড়ি পাহারায় মিলবে আনসার সদস্য: সিলেটের ডিসি

সিলেটে অভিযানে তিন হাসপাতালে জরিমানা, একটি সিলগালা

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

১০

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

১১

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

১২

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১৩

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

১৪

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

১৫

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

১৬

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

১৭

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

১৮

ডিএমপির দুই থানায় নতুন ওসি

১৯

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

২০
X