কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৬, ১০:৩৪ এএম
আপডেট : ২৫ জানুয়ারি ২০২৬, ১১:১৩ এএম
অনলাইন সংস্করণ
টি-টোয়েন্টি বিশ্বকাপ

‘বাংলাদেশের পাশে দাঁড়ানো উচিত পাকিস্তানের’

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

পাকিস্তানের প্রধানমন্ত্রী রাজনৈতিক উপদেষ্টা রানা সানাউল্লাহ বলেছেন, টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ নিয়ে বাংলাদেশের পাশে দাঁড়ানো উচিত পাকিস্তানের। শনিবার (২৪ জানুয়ারি) জিও নিউজের ‘নয়া পাকিস্তান’ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তিনি মনে করেন, এতে তাৎক্ষণিকভাবে আর্থিক ক্ষতি হলেও দীর্ঘমেয়াদে পাকিস্তানেরই লাভ হবে। একটি টিভি অনুষ্ঠানে তিনি বলেন, বাংলাদেশকে সমর্থন দিলে দুই দেশের মধ্যে পুরোনো দূরত্ব কমবে এবং সম্পর্ক নতুন পর্যায়ে যেতে পারে।

তিনি জানান, এই সমর্থন কোনো রাজনৈতিক দল বা সরকারের জন্য নয়; বরং বাংলাদেশের রাষ্ট্র হিসেবে হওয়া উচিত।

এর আগে, ভারত যেতে অস্বীকৃতি জানানোয় আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করে। এ বিষয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ড জানায়, তারা সরকারের সিদ্ধান্ত অনুযায়ী বিশ্বকাপে অংশ নেওয়া না নেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।

পিসিবিপ্রধান মহসিন নকভি বলেন, বাংলাদেশের সঙ্গে আইসিসি অন্যায় আচরণ করেছে এবং একই নিয়ম সব দেশের ক্ষেত্রে প্রযোজ্য হওয়া উচিত।

বাংলাদেশ ও ভারতের মধ্যে সাম্প্রতিক রাজনৈতিক উত্তেজনার প্রভাব ক্রিকেটেও পড়েছে। নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখিয়ে বাংলাদেশ দল ভারত যেতে চায়নি। এর আগে আইপিএল থেকেও বাংলাদেশি ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়া হয়, যা নিয়ে বাংলাদেশ আপত্তি তোলে। এই পরিস্থিতিতে পাকিস্তান বাংলাদেশের অবস্থানকে সমর্থন জানিয়ে আইসিসিকে চিঠি দিয়েছে। উল্লেখ্য, টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ আগামী ৭ ফেব্রুয়ারি শুরু হওয়ার কথা রয়েছে। পাকিস্তানের ম্যাচগুলো শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হওয়ার সূচি রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুক্তির আগেই সাফল্যের দুয়ারে ‘ককটেল ২’

ইসরায়েলে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেনি যুক্তরাষ্ট্র

নারী-পুরুষের বৈষম্য কমিয়ে আনতে কাজ করছে সরকার : মঈন খান

অতিরিক্ত ফাউলের অভিনয় করলে বিশ্বকাপে দেখতে হবে হলুদ কার্ড

ছাত্রলীগ নেতা ডেবিট আটক

ভারতের পুশইন নিয়ে ছাত্রদল নেতা আবিদের স্ট্যাটাস ভাইরাল

উপজেলা চেয়ারম্যানসহ আ.লীগের ১৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

বিশ্বকাপে পেনাল্টিতে সর্বোচ্চ গোলের তালিকায় মেসি

জাকিরের সেঞ্চুরিতে জিম্বাবুয়েকে উড়িয়ে দিল বাংলাদেশ

গুজব-ভুয়া কনটেন্ট রোধে সাইবার সুরক্ষা আইন সংশোধন হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১০

জীবনের গল্প বলতে ওটিটিতে আসছেন মিম

১১

বিশ্বকাপ জিতলে দাড়ি-গোঁফ কাটবেন না ইয়ামাল

১২

এবার রামিসার পাশের বাসা থেকে আরেক শিশু নিখোঁজ

১৩

নিজেদের দল নিয়ে আশাবাদ ব্যক্ত করলেন লাউতারো

১৪

বন্ধুর বিয়ে থেকে সোজা বিশ্বকাপ স্কোয়াডে

১৫

পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান

১৬

বিশ্বকাপ থেকে খালি হাতে ফিরবে না কোনো দল

১৭

শিশু আইসিইউতে কাজ করছে না অ্যান্টিবায়োটিক, গবেষণায় উদ্বেগ

১৮

নাগরিক সেবায় অবহেলা করলে চাকরিচ্যুতিসহ কঠোর ব্যবস্থা : ডিএসসিসি প্রশাসক

১৯

ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু

২০
X