কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৬, ০১:২৪ পিএম
আপডেট : ২৫ জানুয়ারি ২০২৬, ০২:০১ পিএম
অনলাইন সংস্করণ

ভারতে কেন দল পাঠানো হয়নি, ব্যাখ্যা দিলেন আসিফ আকবর

বিসিবি পরিচালক আসিফ আকবর। ছবি : সংগৃহীত
বিসিবি পরিচালক আসিফ আকবর। ছবি : সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের ম্যাচগুলো শ্রীলঙ্কায় স্থানান্তরের ব্যাপারে যথাসাধ্য চেষ্টা করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থাকে (আইসিসি) আহ্বানও জানানো হয়েছে। পাল্টা আইসিসিও সিদ্ধান্ত বদলাতে বিসিবিকে সময় দেয়। কিন্তু শেষ পর্যন্ত আইসিসি-বিসিবি যার যার সিদ্ধান্তে অটল থাকায় বিশ্বকাপ খেলা হচ্ছে না বাংলাদেশের।

তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক আসিফ আকবর জানিয়েছেন, গোয়েন্দা রিপোর্ট অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ঘটনার শুরু ৩ জানুয়ারি মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে কলকাতা নাইট রাইডার্স বাদ দেওয়ার পর থেকে। প্রশ্ন উঠতে থাকে নিরাপত্তা নিয়ে। নিরাপত্তাজনিত কারণে বাংলাদেশের ক্রিকেট দলকে ভারতে না পাঠানোর সিদ্ধান্ত সরকারিভাবে নেওয়া হয়েছে বলে ২২ জানুয়ারি হোটেল ইন্টারকন্টিনেন্টালে সাংবাদিকদের সঙ্গে বৈঠক শেষে জানিয়েছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল।

গতকাল শনিবার (২৪ জানুয়ারি) বিসিবির পরিচালনা পর্ষদের সভায় বিশ্বকাপে বাংলাদেশের খেলতে না পারার ব্যাপারে প্রশ্ন উঠেছে।

বিসিবির পরিচালনা পর্ষদের সভা শেষে সংবাদ সম্মেলনে বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে না পারার প্রসঙ্গ এলে আসিফ আকবর গোয়েন্দা রিপোর্টের কথা উল্লেখ করেছেন।

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বিসিবি পরিচালক বলেন, ‘গোয়েন্দা রিপোর্ট অনুযায়ী সরকার সিদ্ধান্ত নিয়েছে। সরকারের নিজস্ব প্রশ্ন ছিল এখানে। তাদের একটা গোয়েন্দা প্রতিবেদন থাকে যে আমাদের ক্রিকেটার, সাংবাদিক, দর্শক বা ট্যাকটিকাল লোকজন যাবে, তাদের নিরাপত্তা ইস্যু এবং সেখানে যে ঘটনাগুলো ঘটে যাচ্ছে, সেগুলোকে মাথায় রেখেই সরকার সিদ্ধান্ত নিয়েছে। এ মুহূর্তে যদি কোনো নাশকতামূলক ঘটনাও ঘটে, সেটার দায়দায়িত্ব আমরা নিতে পারি না। এটা সরকারের সিদ্ধান্ত।’

বিসিবির সঙ্গে টানা ২১ দিনের ‘যুদ্ধ’ শেষে গতকাল টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশের নাম ছেঁটে ফেলে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। ভারতে বাংলাদেশের দল না পাঠানোর ব্যাপারে দেশের চার মন্ত্রণালয় একসঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন আসিফ আকবর।

বিসিবি পরিচালক গতকাল বলেন, ‘(বাংলাদেশ) বিশ্বকাপে যাচ্ছে না নিরাপত্তার হুমকির কারণে। সরকারের সঙ্গে যখন সরকারের আলোচনা হয়, সবার আগে নিরাপত্তা দেখা হয়। ক্যাবিনেটে রাষ্ট্র সিদ্ধান্ত নিয়েছে নিরাপত্তার কারণে যাব না। সেখানে অনেক কিছু ঘটতে পারে। আইসিসি একটি সংস্থা, বিসিবিও সংস্থা। তবে তারা রাষ্ট্র না। একটা রাষ্ট্র যখন নিরাপত্তার বিষয়ে কথা বলে, তখন সব দিক বিবেচনা করেই কথা বলে। আমাদের সরকার নিরাপত্তা ঝুঁকির কথা জানানোর পর তথ্য, পররাষ্ট্র, ক্রীড়া, আইন—এই চার মন্ত্রণালয় মন্ত্রিসভায় বসে সিদ্ধান্ত নিয়েছে যে আমরা ঝুঁকি নেব না।’

এদিকে বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ড নিয়ে নতুন সূচি তৈরি করেছে আইসিসি। আন্তর্জাতিক টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে এখন ১৪ নম্বরে স্কটল্যান্ড। ‘সি’ গ্রুপে নবাগত ইতালির পাশাপাশি নেপাল, সাবেক দুই টি-টোয়েন্টি বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ এবং স্কটল্যান্ড খেলবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ‘এমটিবি ট্রেড এক্স’ চালু, মিলবে যে সুবিধা

শান্তি চুক্তি হলেও তাৎক্ষণিকভাবে মুক্ত হবে না ইরানের জব্দকৃত সম্পদ : ট্রাম্প

পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা উত্তর কোরিয়ার

নিরাপদ খাদ্যে মুনাফা দেখলে চলবে না: এমপি রতন

বিশ্বকাপের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ, চোটে কাঁদলেন এই তারকা

রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় সরকারের অদক্ষতা জনগণকে হতাশ করেছে : হামিদুর রহমান

ডিসি কার্যালয়ে বিএনপি দুই নেতার হাতাহাতি

লেবাননের স্বাধীনতাকামী গোষ্ঠীর সদরদপ্তরে ইসরায়েলি হামলা

পরিবারের জন্য কেনাকাটা করে ফেরার পথে প্রবাসী নিহত

জার্সি পরা মিঠুন সাহার ছবিটি এআই জেনারেটেড

১০

বিরতি ভেঙে নতুন গান নিয়ে ফিরছেন মেহরাব

১১

অধ্যাপিকাকে হত্যা করতে ১৪০০ কিমি পাড়ি দিল দম্পতি

১২

সংসদে আমির হামজা / ‘৩০টি নোটিশ দিয়েছি, কোনটার ওপর বলব জানি না’

১৩

নিষিদ্ধ ছাত্রলীগের ৪৫ নেতাকর্মী আটক

১৪

গাজীপুর পৌরসভার সাবেক মেয়র মারা গেছেন

১৫

ক্লাব ক্যাটাগরি থেকে বোর্ড পরিচালক হলেন যারা

১৬

গান শোনাতে ঢাকা আসছেন অনুপম রায়

১৭

সংসদে সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা / ‘হাসপাতাল নিজেই আইসিইউতে চলে গেছে’

১৮

ইউরোপের অভিবাসন নীতির সমালোচনা করলেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

১৯

দ্বিতীয় সর্বোচ্চ ভোট পেয়ে পরিচালক হলেন স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে সাঈদ ইব্রাহিম

২০
X