স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:০৮ পিএম
আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:২৩ পিএম
অনলাইন সংস্করণ

আইসিসি ভারতের কাছে জিম্মি বলে ‘বিস্ফোরক’ মন্তব্য পাকিস্তানের মন্ত্রীর

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপে এবার খেলছে না বাংলাদেশ। বাংলাদেশকে সমর্থন জানিয়ে বিশ্বকাপে প্রতিনিধিত্ব করলেও ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। বিশ্বকাপের ঠিক পূর্ব মুহূর্তে এমন ঘটনায় রীতিমতো উত্তাল ক্রিকেট দুনিয়া। এই ঘটনায় এবার মুখ খুলেছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। আইসিসি’র বিদ্রোহী সংস্থা খোলার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি।

বলা হয়ে থাকে, ক্রিকেট ভদ্র লোকের খেলা। এর মানে অবশ্য অন্য খেলাকে ‘অভদ্রদের খেলা’ বলা হয় এমনটা নয়। তবুও প্রচলিত সেই উক্তি স্মরণ করিয়ে পাকিস্তানি মন্ত্রী খাজা আসিফ ক্রিকেটীয় স্পিরিট রক্ষায় বিদ্রোহী সংগঠন প্রয়োজন বলে জানিয়েছেন। একইসঙ্গে ভারতের কাছে আইসিসি জিম্মি বলেও দাবি তার। সে কারণে কিছুদিন ধরে গুঞ্জন ওঠা বিকল্প ক্রিকেট সংস্থার কথাই শোনা গেল আসিফের কণ্ঠে।

‘সাউথ এশিয়া ইনডেক্স’ নামে একটি এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টের টুইট শেয়ার দিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী। যেখানে বলা হয়– বাংলাদেশকে ফিরিয়ে তাদের ম্যাচ শ্রীলঙ্কায় স্থানান্তর করলেই কেবল পাকিস্তান টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচটি খেলবে। পাকিস্তানের গণমাধ্যমের প্রতিবেদন বলছে– পাকিস্তানের বয়কটের সিদ্ধান্তে গর্তে পড়েছে আইসিসি। বড় অঙ্কের রাজস্ব হাতছাড়া হওয়ার শঙ্কায় সেই সিদ্ধান্ত বদলাতে বিশ্ব ক্রিকেট সংস্থাটি পিসিবির পাকিস্তানের দ্বারস্থ হয়েছে।

ওই রিটুইটের ক্যাপশনে খাজা আসিফ লিখেছেন, ‘ক্রিকেটের নতুন একটি আন্তর্জাতিক সংস্থা প্রয়োজন, যাতে ভদ্র লোকের খেলাটির স্পিরিট বজায় থাকে। দক্ষিণ এশিয়ায় ভারতের রাজনৈতিক স্বার্থের কাছে জিম্মি হয়ে আছে আইসিসি।’ পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী– আগামী ১৫ ফেব্রুয়ারি শ্রীলঙ্কার কলম্বোয় বিশ্বকাপের গ্রুপপর্বে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ ভারত-পাকিস্তান মুখোমুখি হওয়ার কথা। কিন্তু ওই ম্যাচ না খেলার সিদ্ধান্ত জানিয়েছে পাকিস্তান সরকার। ওই ম্যাচ থেকে মেগা টুর্নামেন্টটির বড় একটি অর্থ পকেটে পুরে আইসিসি। একইসঙ্গে এই দ্বৈরথ চলাকালে প্রতিটি সেকেন্ডই মূল্যবান বিজ্ঞাপনী ও টিভি সত্ত্ব পাওয়া প্রতিষ্ঠানের জন্য।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোপালগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ ও সড়ক অবরোধ

নবম পে-স্কেল, বেতন-ভাতায় চূড়ান্ত বরাদ্দ!

পাকিস্তানে পুলিশের গুলিতে অস্ট্রেলীয় শিশুর মৃত্যু

দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় পদ্মার তীব্র ভাঙন

কালবেলায় সংবাদ প্রকাশ / ‘উধাও’ হওয়া গ্রাহকের ৫ লাখ টাকা বুঝিয়ে দিল ইসলামী ব্যাংক

ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলায় যেসব শীর্ষ নেতাদের হারিয়েছে ইরান 

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধে ‘বড় বিজয়’ ইরানের

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র / প্রথম ইউনিটের পরীক্ষামূলক কার্যক্রমে শনাক্ত ত্রুটি ‘উদ্বেগজনক নয়’ : এনপিসিবিএল

লিবিয়া হয়ে অবৈধ পথে ইতালি গেলেই ফেরত পাঠানো হবে

ভারতের ভিসা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নতুন নির্দেশনা

১০

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি নিয়ে বিশ্ব নেতাদের প্রতিক্রিয়া

১১

বাধ্যতামূলক জিপিএস সিস্টেমের আওতায় আসছে গণপরিবহন

১২

প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন, আত্মহত্যার হুমকি

১৩

আয়াতের পৃথিবীটা একটি হুইলচেয়ারের অপেক্ষায়

১৪

যুক্তরাষ্ট্র-ইরানের শান্তি চুক্তিকে স্বাগত জানাল বাংলাদেশ

১৫

রামপুরায় কার্নিশে ঝুলন্ত তরুণকে গুলি ও ২ জনকে হত্যা মামলার রায় ২৮ জুন

১৬

বাতিল হচ্ছে হান্নান মাসউদের এমপি পদ! দাবি রাশেদ খাঁনের

১৭

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত হাইকোর্টে চ্যালেঞ্জ

১৮

শূন্যরেখায় থাকা ১২ জনকে তিন দিন পর ফেরত নিল বিএসএফ

১৯

ত্রাণের টাকা পেলেন জামায়াত এমপির স্বজন ও দলীয় নেতাকর্মীরা

২০
X