কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:১৩ পিএম
অনলাইন সংস্করণ

ক্রীড়া সংগঠক এম এ লতিফ আর নেই

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বিকেএসপির সাবেক মহাপরিচালক ছিলেন খান। তবে এটাই তাঁর শেষ পরিচয় নয়। ২০০৭ সালে তিনি বিসিবির অন্তর্বর্তীকালীন কমিটির সদস্য ছিলেন। সেই লেফটেন্যান্ট কর্নেল আবদুল লতিফ আর নেই। আজ বুধবার বেলা সাড়ে তিনটার দিকে সিএমএইচে মারা যান তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৯ বছর।

ক্রীড়া ব্যক্তিত্ব ও ক্রীড়া সংগঠক হিসেবে লেফটেন্যান্ট কর্নেল (অব.) আব্দুল লতিফের সঙ্গে বাংলাদেশের ক্রিকেটের দীর্ঘ ও গৌরবময় সম্পর্ক ছিল। তিনি বিসিবির গেম ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। জাতীয় ক্রিকেট দলের সাবেক ম্যানেজারের দায়িত্ব পালনেরও অভিজ্ঞতা তাঁর। এর আগে দক্ষ প্রশাসক হিসেবে এম এ লতিফ ১৯৮৭ সাল থেকে ১৯৯১ সাল পর্যন্ত বিকেএসপির মহাপরিচালকের দায়িত্ব পালন করেছেন।

২০২৪ সালের আগস্টে ক্ষমতার পট পরিবর্তনের পর ক্রীড়াঙ্গনে বিভিন্ন ফেডারেশনে সংস্কারের অংশ হিসেবে তাঁকে বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সভাপতির দায়িত্ব দেওয়া হয়। মৃত্যুর আগপর্যন্ত সেই দায়িত্বে ছিলেন এম এ লতিফ। লেফটেন্যান্ট কর্নেল আবদুল লতিফ খানের নামাজে জানাজা আগামীকাল (বৃহস্পতিবার) জোহরের নামাজের পর ঢাকার বারিধারা জামে মসজিদে অনুষ্ঠিত হবে। পরে তাঁকে সামরিক কবরস্থানে দাফন করা হবে। তাঁর শোক প্রকাশ করেছে বিসিবি।

কালবেলা/জিএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবশেষে ২৬ দিনের অনশন ভাঙলেন সোনম ওয়াংচুক

দুর্যোগ তহবিল আটকে দেওয়ায় ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা

সকালের মধ্যেই ঢাকাসহ ১০ জেলায় হতে পারে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি

ইইউসহ ৬০ বাণিজ্য দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বরগুনা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়কের বিরুদ্ধে বিভাগীয় মামলা

জন্ম-মৃত্যু নিবন্ধনে অনিয়ম বরদাশত করা হবে না: সিসিক প্রশাসক

সিলেটে বিপৎসীমার কাছাকাছি নদ-নদীর পানি, আতঙ্কে নিম্নাঞ্চলের বাসিন্দারা

রোড রোলার প্রশিক্ষণে সুইডেন সফরের খবর ভিত্তিহীন: চসিক মেয়র

ফাহিমা হত্যা মামলার প্রধান আসামিকে ফের আদালত চত্বরে হামলার চেষ্টা

তদন্ত চলাকালেই বদলি চসিকের আলোচিত সেই প্রকৌশলী দম্পতি

১০

রাতে স্টেডিয়ামে গাঁজা সেবন, ভ্রাম্যমাণ আদালতে যুবকের কারাদণ্ড

১১

পরশুরামে শিক্ষিকার ফ্ল্যাট থেকে কিশোরী গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১২

বিডার উদ্যোগে বাস্তবায়নের পথে ৪০০ মিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ

১৩

কমনওয়েলথ গেমসে উড়ছে লাল-সবুজের পতাকা

১৪

রেল অবরোধে ৩৫ লাখ টাকার ক্ষতির দাবি, দুঃখ প্রকাশ পশ্চিমাঞ্চল রেলওয়ের

১৫

১২ গুরুত্বপূর্ণ সংস্থা, বোর্ড ও করপোরেশনে নতুন চুক্তিভিত্তিক নিয়োগ

১৬

গ্যাস সংকটে সিএনজি স্টেশনে দীর্ঘ সারি, ভোগান্তিতে চালকরা

১৭

জোড়াতালি দিয়ে চলছে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নেই পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা

১৮

চকরিয়ায় বন্যায় সড়ক বিধ্বস্ত, ক্ষতি প্রায় ৩২ কোটি টাকা

১৯

চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডে’ বহিষ্কৃত সেই পুলিশ সদস্য

২০
X