স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:০৫ পিএম
অনলাইন সংস্করণ

এবার আইসিসি ও ভারতকে ধুয়ে দিলেন সাবেক ইংলিশ অধিনায়ক

এবার আইসিসি ও ভারতকে ধুয়ে দিলেন সাবেক ইংলিশ অধিনায়ক

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলছে না বাংলাদেশ। বাংলাদেশকে সমর্থন জানিয়ে গ্রুপ পর্বে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করেছে পাকিস্তানও। এশিয়ার শক্তিশালী দুই দেশের এমন সিদ্ধান্তে শুরুর আগেই চরম অনিশ্চয়তায় পড়েছে ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটের এই টুর্নামেন্ট। আর এই পরিস্থিতির জন্য আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ও ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) কড়া সমালোচনা করেছেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক নাসের হুসেইন।

মাইকেল অ্যাথারটনের সঙ্গে স্কাই স্পোর্টস পডকাস্টে কথা বলতে গিয়ে হুসেইনের অভিযোগ, আইসিসি প্রভাবশালী বোর্ডগুলোর, বিশেষ করে ভারতের প্রতি যে পক্ষপাতদুষ্ট আচরণ করছে, তা বিশ্ব ক্রিকেটে ভারসাম্যহীনতা আরো বাড়িয়ে তুলছে।

হুসেইনের এই মন্তব্যের পেছনে রয়েছে বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক সংকট। আইপিএলের ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্স হঠাৎ করেই বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমানকে দল থেকে বাদ দেয়। এর জেরে বাংলাদেশ দল বিশ্বকাপের জন্য ভারতে সফরে যেতে অস্বীকৃতি জানায় এবং শেষ পর্যন্ত টুর্নামেন্ট থেকেই ছিটকে পড়ে। পরিস্থিতি আরো ঘোলাটে হয়ে ওঠে, যখন পাকিস্তান ঘোষণা দেয় যে তারা গ্রুপ পর্বে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করবে। এতে করে টুর্নামেন্ট শুরুর মাত্র এক সপ্তাহ আগে বিশ্বকাপ বড় অনিশ্চয়তার মুখে পড়ে।

আগামী ১৫ ফেব্রুয়ারি কলম্বোতে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তানের মুখোমুখি হওয়ার কথা ছিল। আইসিসির অবস্থানের ধারাবাহিকতা নিয়ে প্রশ্ন তুলে হুসেইন বলেন, যদি ভারত সরকারী নির্দেশ বা নিরাপত্তার অজুহাতে কোনো দেশে যেতে অস্বীকৃতি জানাত, তাহলে কি আইসিসি একইভাবে কঠোর অবস্থান নিত?

হুসেইনের প্রশ্ন, “যদি কোনো টুর্নামেন্টের এক মাস আগে ভারত বলত, ‘আমাদের সরকার আমাদের বিশ্বকাপে কোনো একটি দেশে খেলতে যেতে দিচ্ছে না’, তাহলে কি আইসিসি এতটা দৃঢ় হতো? তারা কি বলত, ‘নিয়ম তো নিয়মই, দুঃখিত, আমরা তোমাদের বাদ দিচ্ছি’?” তার মতে, আইসিসির উচিত বাংলাদেশ ও পাকিস্তান—এই দুই দেশকে ভারতেরর মতোই সমানভাবে মূল্যায়ন করা।

বাংলাদেশের অবস্থানের প্রশংসা করে নাসের হুসেইন বলেন, ‘আমি সত্যিই পছন্দ করেছি যে বাংলাদেশ তাদের খেলোয়াড়দের পাশে দাঁড়িয়েছে। পাকিস্তানও যেভাবে বাংলাদেশের সমর্থনে এগিয়ে এসেছে, সেটাও প্রশংসনীয়। কেউ না কেউকে তো বলতে হবে, রাজনীতি যথেষ্ট হয়েছে, এখন ক্রিকেট খেলতে দিন।’ নাসের হুসেইনের মতে, এ ধরনের ঘটনা খেলাধুলার মূল চেতনাকেই প্রশ্নের মুখে ফেলে।

তিনি সতর্ক করে বলেন, যদি পাকিস্তান ও বাংলাদেশের মতো দেশগুলোর ওপর নিয়মিত রাজনৈতিক চাপ প্রয়োগ করা হয়, তাহলে ক্রিকেটের ভবিষ্যৎই হুমকির মুখে পড়তে পারে। তবে সব সীমাবদ্ধতার মাঝেও পাকিস্তানের পারফরম্যান্সের প্রশংসা করে নাসের হুসেইন বলেন, ‘এত বাধা সত্ত্বেও পাকিস্তান ধারাবাহিকভাবে অসাধারণ ক্রিকেট খেলছে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ আজ

আ.লীগ ও জামায়াত একই জিনিস, আমাদের সতর্ক থাকতে হবে : ইশরাক

আজও নেই বৃষ্টির সম্ভাবনা

দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী

আর্জেন্টিনাকে ‘সতর্কবার্তা’ দিল আলজেরিয়া

সরকারি খাল খনন প্রকল্পে অনিয়মের অভিযোগ

১৪ বছর বয়সী কিশোরী হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা

ইসরায়েল-লেবানন যুদ্ধবিরতিতে সম্মতি, ইরান চুক্তির আশা জোরালো

রামিসা হত্যা মামলায় যুক্তিতর্ক শুনানি আজ

বিকাশে ভুল নম্বরে পাঠানো টাকা ফেরত আনতে গিয়ে প্রাণ গেল যুবকের

১০

দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড় হতে পারে

১১

লাম্পি রোগে বাড়ছে গরুর মৃত্যু, ডিমলায় আতঙ্কে খামারিরা

১২

গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত ৮

১৩

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৪

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৫

কালবেলায় সংবাদ প্রকাশের পর বাঁকখালী নদী পরিদর্শনে ইউএনও

১৬

ইউএনজিএর সভাপতি হিসেবে কী দায়িত্ব ও মর্যাদা পাবেন খলিলুর রহমান

১৭

‘সম্পাদক পরিষদ’ গঠন হয় কীভাবে, জানালেন সাবেক এক সদস্য

১৮

মির্জা ফখরুলকে সারজিসের প্রশ্ন

১৯

৩০ বছর পর দখলমুক্ত সরকারি রাস্তা

২০
X