স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:২২ পিএম
আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

হার দিয়ে বিশ্বকাপ শুরু করল বাংলাদেশের ‘বিকল্প’ স্কটল্যান্ড

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

পারল না স্কটল্যান্ড। সম্ভাবনা জাগালেও শেষ পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের কাছে ৩৫ রানে হেরে বিশ্বকাপের মিশন শুরু করল বাংলাদেশের বিকল্প দল হিসেবে এবারের আসরে জায়গা করে নেওয়া স্কটল্যান্ড। কলকাতার ইডেন গার্ডেন্সে আজ টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটের বিনিময়ে ১৮২ রান সংগ্রহ করে। জবাবে ১৮.৫ ওভারে ১৪৭ রানেই অলআউট হয়ে যায় স্কটল্যান্ড।

স্কটল্যান্ডের জায়গায় আজ থাকার কথা ছিল বাংলাদেশের। কিন্তু লিটন-মোস্তাফিজদের খেলতে হচ্ছে অদম্য টি-টোয়েন্টি কাপ। বাংলাদেশের কারণে পাওয়া সুযোগের শুরুটা অবশ্য কাজে লাগাতে পারেনি স্কটিশরা। টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম দিনে দুবারের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজের কাছে ৩৫ রানে হেরেছে তারা।

কলকাতার ইডেন গার্ডেন্সে একদিকে শিমরন হেটমায়ারের বিধ্বংসী ব্যাটিং, আর অন্যদিকে রোমারিও শেফার্ডের ইতিহাস গড়া হ্যাটট্রিক—এই দুইয়ের ওপর ভর করে ওয়েস্ট ইন্ডিজের শুরুটাও হলো চ্যাম্পিয়নের মতো।

যদিও টস জিতে ব্যাটিংটা ছিল ধীরগতির। স্কটিশ বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ওয়েস্ট ইন্ডিজ কিছুটা চাপে পড়েছিল। পাওয়ারপ্লে শেষে তাদের সংগ্রহ ছিল মাত্র ৩৩ রান। তবে ম্যাচের মোড় ঘুরে যায় ১০ ওভারের পর। শিমরন হেটমায়ার উইকেটে এসে স্কটিশ বোলারদের ওপর চড়াও হন। মাত্র ২২ বলে অর্ধশতরান পূর্ণ করে তিনি ওয়েস্ট ইন্ডিজের টি-টোয়েন্টি বিশ্বকাপ ইতিহাসে দ্রুততম ফিফটির রেকর্ড গড়েন। হেটমায়ারের ৩৬ বলে ২ চার ও ৬ ছক্কায় ৬৪ ও ব্র্যান্ডন কিংয়ের ৩৫ রানের সৌজন্যে ওয়েস্ট ইন্ডিজ নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৮২ রানের চ্যালেঞ্জিং স্কোর দাঁড় করায়।

তাড়া করতে নেমে স্কটল্যান্ড শুরুতেই ৩টি উইকেট হারিয়ে বিপাকে পড়ে। তবে অধিনায়ক রিচি বেরিংটন এবং টম ব্রুস চতুর্থ উইকেটে ৭৮ রানের এক দারুণ জুটি গড়ে ম্যাচটিকে প্রায় স্কটল্যান্ডের নাগালে নিয়ে এসেছিলেন। ১৫ ওভার শেষে স্কটল্যান্ডের জয়ের জন্য প্রয়োজন ছিল ৫১ রান। কিন্তু অভিজ্ঞ জেসন হোল্ডার বিপজ্জনক বেরিংটনকে আউট করে ব্রেকথ্রু এনে দেন।

ম্যাচের আসল নাটক তখনও বাকি ছিল। ১৭তম ওভারে বল করতে আসেন রোমারিও শেফার্ড। সেই এক ওভারেই তিনি স্কটল্যান্ডের ব্যাটিংয়ের মেরুদণ্ড ভেঙে দেন। হ্যাটট্রিকসহ শিকার করেন ৪ উইকেট। ওভারের দ্বিতীয় বলে ম্যাথু ক্রসের পর তৃতীয় বলে মাইকেল লিস্ককেও সতীর্থের তালুবন্দী করান তিনি। চতুর্থ বলে অলিভার ডেভিডসন বোল্ড করে দশম বোলার হিসেবে বিশ্বকাপে হ্যাটট্রিকের আনন্দে মাতেন শেফার্ড। শুধু তা-ই নয়, ওভারের শেষ বলে তুলে নেন সাফইয়ান শারিফকে। ৩ ওভার শেষে ম্যাচে তাঁর বোলিং ফিগার—২০রানে ৫ উইকেট।

স্কটল্যান্ড আর বেশিদূর যেতে পারেনি। ৭ বল বাকি থাকতে গুটিয়ে যায় ১৪৭ রানে। মাত্র ৩৬ বলে ২ চার ও ৬ ছক্কায় ৬৪ রানের ঝড়ো ইনিংস খেলার সৌজন্যে ম্যাচসেরার পুরস্কারটা নিজের শোকেসে তুলেন ওয়েস্ট ইন্ডিজের শিমরন হেটমায়ার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাজিলে হেলিকপ্টার দুর্ঘটনায় মার্কিন সংগীতশিল্পী অলিভার ট্রি নিহত

মাঠে নামছে বিশ্বকাপের ফেভারিট স্পেন, কখন-কীভাবে দেখবেন

বেনজীরকে ফেরানোর প্রক্রিয়া শুরু করেছে দুদক : আকতারুল

৩০ বছর বয়সের পর ত্বক ও চুল বদলে যায় কেন? আসল কারণ জানুন

গোপালগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ ও সড়ক অবরোধ

নবম পে-স্কেল, বেতন-ভাতায় চূড়ান্ত বরাদ্দ!

পাকিস্তানে পুলিশের গুলিতে অস্ট্রেলীয় শিশুর মৃত্যু

দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় পদ্মার তীব্র ভাঙন

কালবেলায় সংবাদ প্রকাশ / ‘উধাও’ হওয়া গ্রাহকের ৫ লাখ টাকা বুঝিয়ে দিল ইসলামী ব্যাংক

ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলায় যেসব শীর্ষ নেতাদের হারিয়েছে ইরান 

১০

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধে ‘বড় বিজয়’ ইরানের

১১

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র / প্রথম ইউনিটের পরীক্ষামূলক কার্যক্রমে শনাক্ত ত্রুটি ‘উদ্বেগজনক নয়’ : এনপিসিবিএল

১২

লিবিয়া হয়ে অবৈধ পথে ইতালি গেলেই ফেরত পাঠানো হবে

১৩

ভারতের ভিসা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নতুন নির্দেশনা

১৪

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি নিয়ে বিশ্ব নেতাদের প্রতিক্রিয়া

১৫

বাধ্যতামূলক জিপিএস সিস্টেমের আওতায় আসছে গণপরিবহন

১৬

প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন, আত্মহত্যার হুমকি

১৭

আয়াতের পৃথিবীটা একটি হুইলচেয়ারের অপেক্ষায়

১৮

যুক্তরাষ্ট্র-ইরানের শান্তি চুক্তিকে স্বাগত জানাল বাংলাদেশ

১৯

রামপুরায় কার্নিশে ঝুলন্ত তরুণকে গুলি ও ২ জনকে হত্যা মামলার রায় ২৮ জুন

২০
X