স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ১২:১৫ এএম
অনলাইন সংস্করণ

সূর্যের আগুনে পুড়ল যুক্তরাষ্ট্র

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন ভারত। শিরোপা ধরে রাখার লক্ষ্য নিয়েই আজ শনিবার নতুন মিশনে নামে তারা। প্রথম ম্যাচেই তাদের প্রতিপক্ষ দুর্বল যুক্তরাষ্ট্র। কিন্তু শুরুতেই অস্বাভাবিকভাবে ব্যাটিং ধসের মুখে পড়ে স্বাগতিক শিবির। মুম্বাইয়ের ওয়াংখেড়েতে ব্যাটারদের ব্যর্থতায় তারা অবাঞ্ছিত রেকর্ডও গড়েছে। তবে শেষ পর্যন্ত একপ্রান্ত আগলে রেখে সূর্যকুমার যাদব আলো ছড়ান। তাতেই ৯ উইকেটে ১৬১ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ করে জয় নিয়ে মাঠ ছাড়ে টিম ইন্ডিয়া। আসলে বলা চলে আজ সূর্যর আগুনেই পুড়ে গেছে যুক্তরাষ্ট্রের দেখা জয়ের স্বপ্ন।

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে থেকে আলোচনায় ছিলেন অভিষেক শর্মা। এই সংস্করণের শীর্ষ ব্যাটার স্বভাবজাত ব্যাটিংয়ে সবাইকে চমকে দেবেন। কিন্তু তিনি চমকে দিতে পারেননি, চমক দেখাল যুক্তরাষ্ট্র। গোল্ডেন ডাক মেরেছেন ভারতের এই প্রতিভাবান মারকুটে ব্যাটার। শুধু অভিষেক নয়, পাওয়ার প্লেতে আরও তিন উইকেট নিয়ে ভারতকে চেপে ধরে যুক্তরাষ্ট্র। এই তিন উইকেট পড়ে ষষ্ঠ ওভারে। পাওয়ার প্লেতে তাদের স্কোর ছিল ৪ উইকেটে ৪৬। সব টি-টোয়েন্টি মিলিয়ে ষষ্ঠবার ও বিশ্বকাপে দ্বিতীয়বার পাওয়ার প্লেতে চার উইকেট হারায় ভারত। এছাড়া চতুর্থবার কোনো সহযোগী দেশের বিপক্ষে বিশ্বকাপ ম্যাচের পাওয়ার প্লেতে কোনো পূর্ণ সদস্য দেশের চার উইকেট পড়ল।

ইশান কিষাণের সঙ্গে ওপেনিংয়ে নামেন অভিষেক। প্রথম ছয় বল তিনি স্ট্রাইকে যেতে পারেননি। দ্বিতীয় ওভারের দ্বিতীয় বলে ব্যাট করার সুযোগ পেলেন। কিন্তু ডিপ কভারে সোজা সঞ্জয় কৃষ্ণমূর্তিকে বল তুলে দিয়ে মুম্বাইয়ের গ্যালারি নিস্তব্ধ করে দিলেন। আলী খানের বলে গোল্ডেন ডাক মারলেন ভারতীয় ওপেনার। পরের ওভারে তিলক ভার্মা এক ছয় ও দুই চারে ১৬ রান তুলে স্বস্তি ফেরান। পঞ্চম ওভারে কিষাণ শেষ দুই বলে চার-ছয় মেরে স্কোরবোর্ডে ৪৪ রান জমা করেন।

পাওয়ার প্লের শেষ ওভারে স্কোর পঞ্চাশ ছাড়াতে চেয়েছিল ভারত। কিন্তু দ্বিতীয় বলে শ্যাডলি ফন শ্যালকভিক ফেরান কিষাণকে। মিড অফে বল উড়িয়ে মেরেছিলেন। কিন্তু অভিষেকের মতো সহজেই তার শট ফিল্ডারের হাতে ধরা পড়ে। মিলিন্দ কুমার ক্যাচ নেন। ১৬ বলে করেন ২০ রান।

দুই বল পর ফন শ্যালকভিক টানা দুটি উইকেট নেন। পঞ্চম বলে তিলককে ২৫ রানে অধিনায়ক মোনাঙ্ক প্যাটেলের ক্যাচ বানান। শেষ বলে সৌরভ নেত্রাভালকারের ক্যাচ হয়ে গোল্ডেন ডাক মারেন শিবম দুবে। টি-টোয়েন্টি বিশ্বকাপে সহযোগী দেশের দ্বিতীয় বোলার হিসেবে পূর্ণ সদস্য দেশের বিপক্ষে এক ওভারে তিন উইকেট পান ফন শ্যালকভিক। ২০২২ সালে জিলংয়ে শ্রীলঙ্কার বিপক্ষে এই কীর্তি গড়েন আরব আমিরাতের কার্তিক মেয়াপ্পান।

সূর্যকুমার ও রিংকু সিং তারপর প্রতিরোধ গড়েন। ১২তম ওভারে এই জুটি ভেঙে দেন মোহাম্মদ মহসিন। রিংকু ৬ রান করে মিলিন্দের ক্যাচ হন। পরের ওভারে হার্দিক পান্ডিয়াকে (৫) সাইতেজা মুক্কামাল্লার ক্যাচ বানান হারমিত সিং। ৭৭ রানে ৬ উইকেট হারিয়ে এক অবাঞ্ছিত রেকর্ডে নাম লেখায় ভারত। টি-টোয়েন্টিতে কোনো সহযোগী দেশের বিপক্ষে সর্বনিম্ন রানে ষষ্ঠ উইকেট হারায় তারা।

এমন বিপর্যয় থেকে দলকে সামনে থেকে নেতৃত্ব দেন সূর্য। তাকে সঙ্গ দেন অক্ষর প্যাটেল। ২৪ বলে ৪১ রানের জুটি গড়ে থামেন অক্ষর (১৪)। ভারত আরও দুটি উইকেট হারালেও অধিনায়কের ব্যাটে স্বস্তিতে ফেরে ভারত। ১৮তম ওভারে চার মেরে ৩৬ বলে ফিফটি করেন সূর্য। শেষ দুই ওভারে তিন চার ও তিন ছয়ে ৩৩ রান তোলেন তিনি। শেষ ওভারেই এসেছে ২১ রান। ৪৯ বলে ১০ চার ও ৪ ছয়ে ৮৪ রানে অপরাজিত ছিলেন সূর্য। অধিনায়ক হিসেবে বিশ্বকাপে অভিষেক ইনিংসে দ্বিতীয় সর্বোচ্চ রান তার। ২০০৯ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৮৮ রান করে এই তালিকায় শীর্ষে ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল।

নেত্রাভালকার ৪ ওভারে সর্বোচ্চ ৬৫ রান দিয়ে উইকেটশূন্য ছিলেন। বিশ্বকাপে এটাই সবচেয়ে খরুচে বোলিং। ২০০৭ সালে সনাথ জয়াসুরিয়ার ৬৪ রানকে পেছনে ফেললেন আমেরিকার বোলার। ফন শ্যালকভিক ৪ ওভারে ২৫ রান খরচায় পান চার উইকেট।

কালবেলা/জিএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জন্ম-মৃত্যু নিবন্ধনে অনিয়ম বরদাশত করা হবে না: সিসিক প্রশাসক

সিলেটে বিপৎসীমার কাছাকাছি নদ-নদীর পানি, আতঙ্কে নিম্নাঞ্চলের বাসিন্দারা

রোড রোলার প্রশিক্ষণে সুইডেন সফরের খবর ভিত্তিহীন: চসিক মেয়র

ফাহিমা হত্যা মামলার প্রধান আসামিকে ফের আদালত চত্বরে হামলার চেষ্টা

তদন্ত চলাকালেই বদলি চসিকের আলোচিত সেই প্রকৌশলী দম্পতি

রাতে স্টেডিয়ামে গাঁজা সেবন, ভ্রাম্যমাণ আদালতে যুবকের কারাদণ্ড

পরশুরামে শিক্ষিকার ফ্ল্যাট থেকে কিশোরী গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বিডার উদ্যোগে বাস্তবায়নের পথে ৪০০ মিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ

কমনওয়েলথ গেমসে উড়ছে লাল-সবুজের পতাকা

রেল অবরোধে ৩৫ লাখ টাকার ক্ষতির দাবি, দুঃখ প্রকাশ পশ্চিমাঞ্চল রেলওয়ের

১০

১২ গুরুত্বপূর্ণ সংস্থা, বোর্ড ও করপোরেশনে নতুন চুক্তিভিত্তিক নিয়োগ

১১

গ্যাস সংকটে সিএনজি স্টেশনে দীর্ঘ সারি, ভোগান্তিতে চালকরা

১২

জোড়াতালি দিয়ে চলছে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নেই পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা

১৩

চকরিয়ায় বন্যায় সড়ক বিধ্বস্ত, ক্ষতি প্রায় ৩২ কোটি টাকা

১৪

চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডে’ বহিষ্কৃত সেই পুলিশ সদস্য

১৫

ইরানের বিরুদ্ধে ‘বৃহৎ সামরিক হামলা’ বিবেচনায়: ট্রাম্প

১৬

লেবাননে প্যারামেডিকদের ওপর ইসরায়েলের ড্রোন হামলা

১৭

ওমরাহ পালনে গিয়ে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের নিহত ৩

১৮

নিরাপত্তার জেরে ইরান থেকে দূতাবাসকর্মীদের প্রত্যাহার করে নিল যুক্তরাজ্য

১৯

দেশে চাঁদাবাজি-দুর্নীতি আগের চেয়েও বেড়েছে: গাজী আতাউর

২০
X