কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

সিসিডিএম চ্যালেঞ্জ কাপে চ্যাম্পিয়ন অপরাজেয়

চ্যাম্পিয়নদের শিরোপা-উল্লাস। ছবি : বিসিবি
চ্যাম্পিয়নদের শিরোপা-উল্লাস। ছবি : বিসিবি

রান তাড়া করতে নেমে শুরুটা ভালো হয়নি অপরাজেয়র। কিন্তু সালেহীন রিফাত সাদের ঝড়ো ব্যাটিংয়ে আশা বাঁচিয়ে রেখেছিল দলটির। শেষ পর্যন্ত সিসিডিএম টি-টোয়েন্টি চ্যালেঞ্জ কাপের ফাইনালে অগ্রণীকে ৫ উইকেটে হারিয়ে শিরোপা জিতেছে তাওহীদ খানের দল।

ঢাকার ক্রিকেটার্স একাডেমি গ্রাউন্ডে অগ্রণীর পুঁজিটা খুব বড় ছিল না। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৫৫ রান করে তারা। ৯১ স্ট্রাইকরেটে ৪৩ রান করেন মোঃ রেজাউল করিম। ১৪ বল খেলা রাহানুর ইসলাম সুহিনের ব্যাট থেকে আসে ৩১ রান। ৭ বলে ২০ রান এনে দেন রিয়াজুল মোল্লা। এ ছাড়া ১৩ রান করেন আবির হোসেন। অপরাজেয়র হয়ে ৩ উইকেট নেন মাসমাইন সাগর। ৪৩ রান দেন তিনি। রায়হান উদ্দিন ও আসাদুজ্জামান প্রিন্সের শিকার দুটি করে উইকেট।

জবাব দিতে নেমে ১২.২ ওভারে ৪ উইকেট হারিয়ে অপরাজেয়র সংগ্রহ ছিল ৬৯ রান। এরপরই সাদ ও তৌহিদের ব্যাটে দারুণ প্রতিরোধ গড়ে জয়ের ভীত পায় দলটি। পঞ্চম উইকেটে এই দুজন মিলে যোগ করেন ৭০ রান। ৩৫ বলে ৪৫ রান করে অধিনায়ক ফিরে গেলেও দল জিতিয়ে মাঠ ছাড়েন সাদ। ১৬ বলে ৪ চার ও ৩ ছক্কায় ৪০ রান করেন তিনি। ম্যাচ জেতানো ইনিংস খেলে সেরা খেলোয়াড়ের পুরস্কার জেতেন সাদ। তাঁর সঙ্গী রাকিক ইসলাম শ্রাবণ ৭ বলে ১৫ রান করেন। ২৯ রানের বিনিময়ে ৩ উইকেট নেন রতন। আবির হোসেন নেন ১ উইকেট; ১৮ রান দেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জার্সি পরা মিঠুন সাহার ছবিটি এআই জেনারেটেড

বিরতি ভেঙে নতুন গান নিয়ে ফিরছেন মেহরাব

অধ্যাপিকাকে হত্যা করতে ১৪০০ কিমি পাড়ি দিল দম্পতি

সংসদে আমির হামজা / ‘৩০টি নোটিশ দিয়েছি, কোনটার ওপর বলব জানি না’

নিষিদ্ধ ছাত্রলীগের ৪৫ নেতাকর্মী আটক

গাজীপুর পৌরসভার সাবেক মেয়র মারা গেছেন

ক্লাব ক্যাটাগরি থেকে বোর্ড পরিচালক হলেন যারা

গান শোনাতে ঢাকা আসছেন অনুপম রায়

সংসদে সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা / ‘হাসপাতাল নিজেই আইসিইউতে চলে গেছে’

ইউরোপের অভিবাসন নীতির সমালোচনা করলেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

১০

দ্বিতীয় সর্বোচ্চ ভোট পেয়ে পরিচালক হলেন স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে সাঈদ ইব্রাহিম

১১

প্রেম ভাঙেনি, বরং বিয়ের পথে সজল আলি ও হামজা সোহেল

১২

শ্রমিকদের বকেয়া পরিশোধ না করেই কারখানা বন্ধের অভিযোগ

১৩

১৯ মে থেকে ৭ জুন : রামিসার জন্য বিচার প্রক্রিয়া যেভাবে এগিয়েছে

১৪

১০০ দিনের যুদ্ধ : টিকে থাকাই কি ইরানের বিজয়?

১৫

পোপ লিওর উন্মুক্ত প্রার্থনায় মাদ্রিদের রাস্তায় লাখো মানুষের ঢল

১৬

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ চায় নেজামে ইসলাম

১৭

এক বছরেই উধাও সাড়ে ৪ হাজার ডাস্টবিন

১৮

‘মিমিকে শাস্তি তাকে পেতেই হবে, তার শেষ দেখেই ছাড়ব’

১৯

প্রধানমন্ত্রীর কক্সবাজার সফর ঘিরে ব্যাপক প্রস্তুতি

২০
X