শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৭ জুন ২০২৬, ০৬:৩০ পিএম
অনলাইন সংস্করণ

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ চায় নেজামে ইসলাম

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

দেশের চলমান দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধিতে উদ্বেগ প্রকাশ করে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি।

রোববার (৭ জুন) গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে এ আহ্বান জানান দলটির ভারপ্রাপ্ত আমির আল্লামা আব্দুল কাইয়ুম সোবহানী ও মহাসচিব মাওলানা মূসা বিন ইযহার।

বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, চাল, ডাল, ভোজ্যতেল, মাছ, মাংস, শাক-সবজিসহ প্রায় সব ধরনের নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। এর ফলে সীমিত আয়ের মানুষ, শ্রমজীবী এবং নিম্ন ও মধ্যবিত্ত পরিবারগুলো চরম অর্থনৈতিক চাপে পড়ছে। ক্রমাগত মূল্যবৃদ্ধির কারণে সাধারণ মানুষের জীবনযাত্রা আরও কঠিন হয়ে উঠছে বলেও তারা উল্লেখ করেন।

তারা বলেন, বিদ্যুতের মূল্য বারবার বৃদ্ধি পাওয়ায় জনজীবনে অতিরিক্ত চাপ সৃষ্টি হয়েছে। বিদ্যুৎ খাতে ব্যয় ব্যবস্থাপনায় আরও কার্যকর পদক্ষেপ গ্রহণের মাধ্যমে জনগণকে স্বস্তি দেওয়ার সুযোগ রয়েছে বলেও তারা মত প্রকাশ করেন।

বিবৃতিতে নেজামে ইসলাম নেতারা বলেন, জনগণ একটি গণতান্ত্রিক, জবাবদিহিমূলক ও অংশগ্রহণমূলক শাসনব্যবস্থা প্রত্যাশা করে। তবে বাস্তবে সেই প্রত্যাশার যথাযথ প্রতিফলন দৃশ্যমান নয় বলে তারা মনে করেন। একই সঙ্গে তারা দেশের গণতান্ত্রিক পরিবেশ, মতপ্রকাশের স্বাধীনতা এবং রাজনৈতিক সহাবস্থানের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন।

নেতৃদ্বয় বলেন, জনগণের মৌলিক চাহিদা পূরণ নিশ্চিত করা রাষ্ট্রের অন্যতম প্রধান দায়িত্ব। এজন্য দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা গ্রহণ, বাজার ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠা এবং ভোক্তাদের স্বার্থ সংরক্ষণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

বিবৃতিতে তারা অবিলম্বে বাজারে ন্যায্যমূল্য নিশ্চিতকরণ, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগ গ্রহণ এবং সাধারণ মানুষের দুর্ভোগ লাঘবে জরুরি পদক্ষেপ নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। পাশাপাশি দেশের সব রাজনৈতিক শক্তির অংশগ্রহণে জাতীয় ঐক্য, ন্যায়বিচার, গণতান্ত্রিক মূল্যবোধ ও জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করারও আহ্বান জানান তারা।

কালবেলা/এনএএস
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রেল অবরোধে ৩৫ লাখ টাকার ক্ষতির দাবি, দুঃখ প্রকাশ পশ্চিমাঞ্চল রেলওয়ের

তিন প্রতিষ্ঠানে চুক্তিভিত্তিক চেয়ারম্যান ও নির্বাহী সচিব নিয়োগ দিল সরকার

গ্যাস সংকটে সিএনজি স্টেশনে দীর্ঘ সারি, ভোগান্তিতে চালকরা

জোড়াতালি দিয়ে চলছে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নেই পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা

চকরিয়ায় বন্যায় সড়ক বিধ্বস্ত, ক্ষতি প্রায় ৩২ কোটি টাকা

চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডে’ বহিষ্কৃত সেই পুলিশ সদস্য

ইরানের বিরুদ্ধে ‘বৃহৎ সামরিক হামলা’ বিবেচনায়: ট্রাম্প

লেবাননে প্যারামেডিকদের ওপর ইসরায়েলের ড্রোন হামলা

ওমরাহ পালনে গিয়ে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের নিহত ৩

নিরাপত্তার জেরে ইরান থেকে দূতাবাসকর্মীদের প্রত্যাহার করে নিল যুক্তরাজ্য

১০

দেশে চাঁদাবাজি-দুর্নীতি আগের চেয়েও বেড়েছে: গাজী আতাউর

১১

জলাবদ্ধ সড়কে হাঁস ছেড়ে ব্যতিক্রমী প্রতিবাদ 

১২

জাবি চিকিৎসা কেন্দ্র উন্নয়নে প্রশাসনের ৫ সিদ্ধান্ত

১৩

মেসি-ইয়ামালদের মহারণ কবে? জানা গেল সম্ভাব্য সময়

১৪

জাসদ-ছাত্রলীগ থেকে জামায়াত, এক ভিডিওতে সব হারালেন এমপি নজরুল  

১৫

হাতিরঝিলে শিশুসহ মায়ের আত্মহত্যার চেষ্টা, উদ্ধার করলেন আনসার সদস্য

১৬

আবাসিক হোটেলে গৃহবধূ হত্যা: জবানবন্দি দিলেন আসামি

১৭

মিরপুরের জনসভায় জামায়াত আমির  / ‘এই আসলাম’ বলে ১৩বার ফেল করেছেন শেখ হাসিনা

১৮

মানবপাচারের শিকার ২৮৯ নাগরিককে দেশে ফিরিয়ে নিল রুয়ান্ডা

১৯

ভারতের হয়ে প্রথম ফিফটি সূর্যবংশীর, গড়লেন বিশ্ব রেকর্ড

২০
X