স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:২৮ এএম
আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ১১:১৪ এএম
অনলাইন সংস্করণ

নাকভিকে বুলবুলের ধন্যবাদ, বৈঠকে আলোচনায় উঠল যেসব বিষয়

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

লাহোরে সফলভাবেই সম্পন্ন হয়েছে আইসিসি, পিসিবি ও বিসিবির বৈঠক। সেখানে পাকিস্তানকে ভারতের বিপক্ষে ১৫ ফেব্রুয়ারির টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ খেলার জন্য অনুরোধ করেছে আইসিসি। এছাড়া বিশ্বকাপ বয়কট করা বাংলাদেশের সাথে ন্যায্য আচরণের আশ্বাস মিলেছে।

মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে সরিয়ে দেওয়ায় নিরাপত্তা ইস্যু তৈরি হলে বাংলাদেশ ভারতে বিশ্বকাপ খেলতে আপত্তি জানায়। তবে আইসিসি ভেন্যু পরিবর্তন না করে বাংলাদেশের বদলে স্কটল্যান্ডকে বিশ্বকাপে নেয়। বাংলাদেশের সাথে অন্যায় আচরণের প্রতিবাদে পাকিস্তান সরকার বিশ্বকাপের সবচেয়ে আকাঙ্ক্ষিত ম্যাচ ভারত-পাকিস্তান লড়াইয়ে মাঠে না নামার ঘোষণা দেয়।

এরপর থেকেই পিসিবিকে ম্যাচটি খেলতে রাজি করানোর জন্য উঠেপড়ে লেগেছে আইসিসি। এরই ধারাবাহিকতায় লাহোরে দুই পক্ষের আলোচনা হয় গেল ৮ ফেব্রুয়ারি। সেখানে অংশ ছিল বাংলাদেশও। পুরো পরিস্থিতিতে বাংলাদেশের পাশে থাকায় বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল পিসিবিকে ধন্যবাদ জানিয়েছেন।

জিও টিভি জানিয়েছে, আইসিসি বাংলাদেশের দাবির প্রতি ইতিবাচক সাড়া দিয়েছে। বিসিবির সাথে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার সংকট নিরসনের জন্য একটি ফর্মুলাও প্রস্তুত করা হয়েছে। সেক্ষেত্রে বাংলাদেশ ক্ষতিপূরণ পেতে পারে, বিশ্বকাপের লভ্যাংশ পেতে পারে এবং ভবিষ্যতে ভারতে খেলা হলে হাইব্রিড মডেলে খেলার সুযোগ পেতে পারে। আইসিসি ও বিসিবির এই আলোচনায় পিসিবি প্রধান সমন্বয়কারী হিসেবে কাজ করেছে।

আইসিসির প্রতিনিধি ইমরান খাজা আইসিসির সদর দপ্তরে ফিরে গেছেন, সেখানে তিনি সংস্থা প্রধান জয় শাহসহ কাউন্সিলের অন্যদের সাথে আলোচনা করবে। বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বাংলাদেশ সরকারকে অবহিত করবেন। আর মহসিন নাকভি সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করবেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সাথে, যার নির্দেশে ভারত ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নেয় পাকিস্তান।

সূত্র জানিয়েছে, পরবর্তী পদক্ষেপগুলো চূড়ান্ত করার জন্য আইসিসি এবং বিসিবির কর্মকর্তারা আজ বিকেলেই পুনরায় আলোচনায় বসতে পারেন। ভারত-পাকিস্তান ম্যাচ হবে কি না, তা জানতে অপেক্ষা করতে হবে আরও কিছু দিন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩০০ জনকে চাকরি দেবে আবুল খায়ের গ্রুপ, অভিজ্ঞতা ছাড়াও আবেদন

নিয়োগ দিচ্ছে এসিআই কোম্পানি, অনলাইনে আবেদন শুরু

রেড ক্রিসেন্টে চাকরির সুযোগ, আবেদন করতে পারবেন যারা

এসএসসি পাসেই চাকরির সুযোগ, বেতন ছাড়াও থাকছে বিভিন্ন সুবিধা

দাওয়াত খেয়ে ফেরার পথে আ.লীগ নেতাকে নদীতে ফেলে দেওয়ার অভিযোগ

আজকের নামাজের সময়সূচি

গভীর রাতে হঠাৎ ক্ষুধা লাগলে কী খাবেন, কী এড়িয়ে চলবেন?

ডিজিটাল গণমাধ্যম অগ্রদূতের আত্মপ্রকাশ

মাইকে ঘোষণা দিয়ে ছাত্রদল নেতাদের ওপর ‘আ.লীগের’ হামলা, আহত ১৮

রাজনীতিতেই থাকতে চাই, চাকরি নয় : ছাত্রদল নেতার আবেগঘন স্ট্যাটাস

১০

কালবেলায় সংবাদ প্রকাশ / জিম্মায় নেওয়া চুরির মালামাল থানায় ফেরত দিলেন কর্মকর্তা

১১

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত

১২

সকাল ৯টার মধ্যে ১৮ জেলায় ঝড়ের আভাস

১৩

পদ্মায় ডুবে যাওয়া সেই বাসের চালকসহ গ্রেপ্তার ৩ জনের জামিন

১৪

৩৫.৩ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড / সিলেটে তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন

১৫

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক

১৬

মধ্যরাতে দেশে পৌঁছাবে লেবাননে নিহত ২ বাংলাদেশির মরদেহ

১৭

শেষ মুহূর্তে বড় ধাক্কা, আর্জেন্টাইন ডিফেন্ডারের বিশ্বকাপ শেষ

১৮

বাসের ধাক্কায় প্রাণ গেল ৩ অটোরিকশা যাত্রীর

১৯

রোগীকে আটকে ইনজেকশন পুশের টাকা দাবি, নার্সকে শোকজ  

২০
X