কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ১২:২৯ এএম
আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৩০ এএম
অনলাইন সংস্করণ

পিএসএলে দল পেলেন বাংলাদেশের ৪ ক্রিকেটার, দেখুন কার পারিশ্রমিক কত?

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

পাকিস্তান সুপার লিগে এবার আকর্ষণের কেন্দ্রবিন্দুতে বাংলাদেশের ক্রিকেটাররা। একাদশ আসরের নিলাম শুরুর আগে থেকেই যার প্রমাণ পাওয়া যায়। এবারের আসরে বাংলাদেশ থেকে অংশ নেবেন ৪ ক্রিকেটার। তাদের মধ্যে একজন দল পেয়েছিলেন নিলামের আগেই, বাকি ৩ জন দল পেয়েছেন নিলামে। এই ৪ ক্রিকেটারের কে কত টাকা পারিশ্রমিক পাবেন?

পিএসএলের নিলামের আগেই মোস্তাফিজুর রহমানকে দলে টানে লাহোর কালান্দার্স। আইপিএল থেকে নাম কাটা যাওয়ায় মোস্তাফিজকে দলে নেওয়ার সাথে সাথে বাংলাদেশের দর্শক সমর্থনও কুড়িয়ে নিয়েছে লাহোর। সরাসরি চুক্তিতে দলে ভেড়ানো মুস্তাফিজের সাথে তাদের চুক্তি হয়েছে ৬ কোটি ৪৪ লাখ পাকিস্তানি রুপির, বাংলাদেশি মুদ্রায় যা ২ কোটি ৮১ লাখ ৬৬ হাজার টাকা।

মোস্তাফিজ পিএসএলে সতীর্থ হিসেবে পাবেন আরেক বাংলাদেশিকে। তিনি তরুণ ব্যাটার পারভেজ হোসেন ইমন, যিনি আছেন ফর্মের তুঙ্গে। ২৩ বছর বয়সী এই ব্যাটার ৬০ লাখ রুপিতে লাহোরে দল পেয়েছেন। প্রথম দফায় অবিক্রিত থাকলেও নিলামে দ্বিতীয়বার নাম উঠলে তাকে দলে টেনে নেয় বর্তমান চ্যাম্পিয়ন ও ৩ বারের শিরোপাজয়ীরা।

ইমনের মতোই দ্বিতীয় ডাকে দল পান নাহিদ রানা। ৬০ লাখ রুপি বা ২৬ লাখ ২২ হাজার টাকা পারিশ্রমিকে তিনি খেলবেন পেশোয়ার জালমির হয়ে। নাহিদ অবশ্য গত পিএসএলেও এই দলের অংশ ছিলেন, যদিও সেবার খেলার সুযোগ হয়নি।

মোস্তাফিজের মতো চমক দেখিয়েছেন রিশাদ হোসেন। গত আসরে লাহোরকে চ্যাম্পিয়ন করতে বড় ভূমিকা রাখা রিশাদ এবার নাম লিখিয়েছেন নতুন দল রাওয়ালপিন্ডিতে। ৩ কোটি পাকিস্তানি রুপির বিনিময়ে রিশাদকে কিনেছে তারা, বাংলাদেশি মুদ্রায় যা ১ কোটি ৩১ লাখ ২১ হাজার টাকার মতো।

গত পিএসএলে দল পাওয়া বাংলাদেশিদের মধ্যে সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজ ও লিটন দাস এবার দল পাননি। পিএসএলের দশম আসরে সাকিব ও মিরাজ ছিলেন লাহোরে, দুজন টুর্নামেন্টের শেষদিকে দলে ডাক পেলেও মিরাজ ম্যাচ খেলার সুযোগ পাননি। লিটন করাচি কিংসে ডাক পান, দলেও যোগ দেন। যদিও চোটের কারণে ছিটকে পড়েন, তারও খেলা হয়নি কোনো ম্যাচ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে ইন্টিগ্রেটিভ মেডিসিনের অধ্যাপক হিসেবে যোগ দিলেন প্রফেসর ড. মজিবুল হক

তুরস্কের অঘটনে অস্ট্রেলিয়ার ঐতিহাসিক জয় 

আত্মসমর্পণ করতে সিরাজগঞ্জ যাচ্ছেন আমির হামজা

খুলনায় ফজরের নামাজের সময় মসজিদে ঢুকে গুলি, আহত ২

মহারাষ্ট্রে একই পরিবারের চার সদস্যের মরদেহ উদ্ধার

ডেমোক্র্যাটদের সমালোচনা / আজকের চুক্তি মোজতবা খামেনির কাছে ট্রাম্পের আত্মসমর্পণ

ঘরে ঢুকে নৃশংসভাবে মা-মেয়েকে কুপিয়ে হত্যা, নেপথ্যে কী?

নবম পে-স্কেলে সুখবর: দ্বিগুণ হচ্ছে পেনশন, বাড়ছে বিভিন্ন ভাতা

রামিসা হত্যা মামলা / মৃত্যুদণ্ডপ্রাপ্ত ২ আসামির জেল আপিল শুনানির জন্য গ্রহণ করলেন হাইকোর্ট

বেদে পল্লীতে এসি-সিসি ক্যামেরা লাগিয়ে মাদক ব্যবসায়ীর রাজকীয় জীবনযাপন

১০

উদ্বোধনী ম্যাচে ড্র, ব্রাজিলের জন্য বড় অশনি সংকেত!

১১

কিশোরীকে ধর্ষণের অভিযোগ, পুলিশ পরিদর্শক প্রত্যাহার

১২

প্রাথমিকের পরীক্ষায় ফি নির্ধারণ

১৩

নোয়াখালীতে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দিল ছাত্রলীগ

১৪

নেইমারের সেই জার্সি পরেই মাঠে ছিলেন সাকিব

১৫

নলকূপ বসাতে গিয়ে ২ শ্রমিকের মৃত্যু

১৬

মমেক হাসপাতালে হাম ও হাম উপসর্গে শিশু মৃত্যু বেড়ে ৫১

১৭

সীমান্তে বিজিবির গুলিতে ভারতীয় চোরাকারবারি আহত

১৮

একাই লড়েছেন ভিনিসিয়ুস / মরক্কোর বিপক্ষে ব্রাজিলের অধিকাংশই ছিলেন নিষ্প্রভ

১৯

স্বর্ণ ও রুপার আজকের বাজারদর

২০
X