স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:১৯ পিএম
আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

বিশ্বকাপে ইতালির ঐতিহাসিক জয়

জয়ের পর ইতালির উচ্ছ্বাস। ছবি : ক্রিকইনফো
জয়ের পর ইতালির উচ্ছ্বাস। ছবি : ক্রিকইনফো

টি-টোয়েন্টি বিশ্বকাপে ঐতিহাসিক জয় পেয়েছে ইতালি। ‘সি’ গ্রুপের গুরুত্বপূর্ণ ম্যাচে নেপালকে উড়িয়ে দিয়ে বড় জয় তুলে নিয়েছে তারা। আজ বৃহস্পতিবার মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে অনুষ্ঠিত আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের ১৭তম ম্যাচে ১০ উইকেটের দাপুটে জয় পায় ইতালিয়ানরা। ১২৪ রানের সহজ লক্ষ্য তারা স্পর্শ করে ফেলে মাত্র ১২.৪ ওভারেই, হাতে তখনও অবশিষ্ট ছিল ৪৪ বল।

টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় ইতালি, আর শুরু থেকেই তাদের বোলাররা চাপে রাখে নেপালকে। ইনিংসের দ্বিতীয় ওভারেই ৫ রান করে ফেরেন কুশল ভুর্তেল। এরপর উইকেটকিপার আসিফ শেখ (২০) ও অধিনায়ক রোহিত পাউডেল (২৩) কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও দলীয় ৪৯ রানের মধ্যেই দুজনেই বিদায় নিলে ভেঙে পড়ে টপ অর্ডার।

মিডল অর্ডারে আরিফ শেখ সর্বোচ্চ ২৭ রান করেন। দীপেন্দ্র সিং আইরি যোগ করেন ১৭ রান। শেষদিকে করণ কেসি ১১ বলে অপরাজিত ১৮ রানের ছোট ঝড়ো ইনিংস খেললেও নিয়মিত বিরতিতে উইকেট হারানোয় বড় সংগ্রহ পায়নি নেপাল। ১৯.৩ ওভারে অলআউট হওয়ার আগে তাদের সংগ্রহ দাঁড়ায় ১২৩ রান।

ইতালির বোলারদের মধ্যে সবচেয়ে সফল ছিলেন ক্রিশান কালুগামাগে। ৪ ওভারে ১৮ রান দিয়ে নেন ৩ উইকেট। বেন মানেন্তি ৪ ওভারে মাত্র ৯ রান খরচায় শিকার করেন ২টি উইকেট। এছাড়া আলি হাসান, জে জে স্মাটস ও জাসপ্রীত সিং নেন একটি করে উইকেট।

জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ইতালি। দুই ওপেনার জাস্টিন মস্কা ও অ্যান্থনি মস্কা নেপালের বোলারদের ওপর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেন। পাওয়ারপ্লেতেই আসে ৬৮ রান, যা ম্যাচের গতিপথ স্পষ্ট করে দেয়।

জাস্টিন মস্কা ৪৪ বলে ৫ চার ও ৩ ছক্কায় অপরাজিত ৬০ রান করেন। অন্যপ্রান্তে আরও বিধ্বংসী ছিলেন অ্যান্থনি মস্কা। মাত্র ৩২ বলে ৩ চার ও ৬ ছক্কায় খেলেন অপরাজিত ৬২ রানের ইনিংস। দুজনের অবিচ্ছিন্ন উদ্বোধনী জুটিতেই কোনো উইকেট না হারিয়ে জয় নিশ্চিত করে ইতালি।

নেপালের হয়ে কোনো বোলারই উইকেটের দেখা পাননি। সান্দীপ লামিচানে, করণ কেসি, দীপেন্দ্র আইরি- সবার বিপক্ষেই সাবলীল ছিল ইতালির ব্যাটিং।

সহজ লক্ষ্য, শৃঙ্খল বোলিং এবং দুই ওপেনারের দুর্দান্ত ব্যাটিং- সব মিলিয়ে একতরফা পারফরম্যান্সে বড় জয় তুলে নিয়ে গ্রুপ পর্বে নিজেদের অবস্থান জানান দিল প্রথমবার বিশ্বকাপ খেলতে আসা ইতালি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আয়ারির জোড়া গোলে তিউনিশিয়াকে উড়িয়ে দিল সুইডেন

মেট্রোরেলের ৯ স্টেশন ও গুলশানে ফ্রেশ সুপার মার্ট চালু করল এমজিআই

ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে ৪ দেশ

বাঁচতে চায় আবু বক্কর, সাহায্যের আবেদন

পারমাণবিক অস্ত্র থাকলে ইরানের সঙ্গে দুই ঘণ্টাও টিকতে পারত না ইসরাইল : ট্রাম্প

বিশ্বকাপে আর্জেন্টাইন সমর্থকদের মাঠে ঢুকতে না দেওয়ার অনুরোধ

যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তির কারণে ক্ষুব্ধ ইসরায়েলি ডানপন্থিরা

জয়পুরহাটে হাট-বাজারে মাছ ধরার চাঁই বিক্রির ধুম

যুক্তরাষ্ট্রের বিমান বিধ্বস্তে ১২ আরোহীর মৃত্যু

পার্থকে সভাপতি করে আইন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন

১০

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তির খবরে কমেছে তেলের দাম

১১

শীর্ষে ওঠার লড়াইয়ে তিউনিশিয়ার বিপক্ষে এগিয়ে সুইডেন

১২

পুষ্টিগুণে ভরপুর দেশি ফল ডেউয়া

১৩

শেষ মুহূর্তে গোল, জয় দিয়েই আফ্রিকান চ্যাম্পিয়নদের বিশ্বকাপ মিশন শুরু

১৪

যে দলগুলোর সঙ্গে সবচেয়ে বেশি গোল খেয়েছে আর্জেন্টিনা

১৫

আরব সাগরে আটকে পড়া ১৪ ভারতীয় নাবিককে উদ্ধার করল যুক্তরাষ্ট্র

১৬

নতুন ইউনিয়ন পেল শিবগঞ্জ উপজেলা

১৭

এইচএসসি ২০২৬ / নকলমুক্ত পরীক্ষা নিশ্চিতে কেন্দ্রে চলবে কড়া নজরদারি

১৮

অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে প্রাণ গেল শিক্ষিকার

১৯

নতুন ইরান চুক্তি জেসিপিওএর চেয়ে বেশি ভালো হবে না : ওবামা

২০
X