স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ১১:২২ পিএম
আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ১১:২৩ পিএম
অনলাইন সংস্করণ

নিউজিল্যান্ডকে উড়িয়ে সবার আগে সুপার এইটে দক্ষিণ আফ্রিকা

টানা তিন জয় তুলে নিয়েছে দক্ষিণ আফ্রিকা। ছবি : ক্রিকইনফো
টানা তিন জয় তুলে নিয়েছে দক্ষিণ আফ্রিকা। ছবি : ক্রিকইনফো

ফেভারিট হিসেবেই বিশ্বকাপের মিশন শুরু করেছিল দক্ষিণ আফ্রিকা। তার প্রমাণ এবার মাঠেও রাখছে প্রোটিয়ারা। নিউজিল্যান্ডের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে আজ জেতার জন্য দরকার ছিল ১৭৬ রান। দক্ষিণ আফ্রিকা কি না ৪ ওভারেই তুলে ফেলল ৬২ রান। জয়টা তখনই তাদের হাতের মুঠোয় চলে এসেছিল। ১৭ বল ও ৭ উইকেট হাতে রেখে জয় পায় তারা। আহমেদাবাদে নিউজিল্যান্ডের বিপক্ষে এই জয়ে তিন ম্যাচের সবগুলোতে জিতে টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম দল হিসেবে সুপার এইটেও পৌঁছে গেছে দক্ষিণ আফ্রিকা।

ঝড়ো শুরুর পর দক্ষিণ আফ্রিকার রান তাড়াটা আর কঠিন হওয়ার কথা ছিল না এমনিতে। ১৩ বলে ২০ রান করে কুইন্টন ডি কক আউট হলে পঞ্চম ওভারেই অবশ্য তাদের উদ্বোধনী জুটিটা থেমে যায়। তবে ৪৪ বলে ৮ চার ও ৪ ছক্কায় আরেক ওপেনার অধিনায়ক এইডেন মার্করাম প্রোটিয়াদের জয়ে এনে দিয়েই ফিরেছেন ড্রেসিংরুমে। মাত্র ১৯ বলে ফিফটি করেছেন মার্করাম। দ্রুততম ফিফটির কয়েকটি রেকর্ডও করেছেন নিজের নামে। ২০১৬ সালে ইংল্যান্ডের বিপক্ষে কুইন্টন ডি ককের ২১ বলের ফিফটি ছাড়িয়ে এখন টি-টুয়েন্টি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার দ্রুততম পঞ্চাশের রেকর্ডটা তাঁরই।

মার্করামের ঝড়ে ভর করে ৭.৩ ওভারেই দলীয় ১০০–ও করে দক্ষিণ আফ্রিকা। টি-টুয়েন্টি বিশ্বকাপে তৃতীয় দ্রুততম দলীয় ১০০ করার রেকর্ড। এরপর আর কাজটা কঠিন হয়নি দক্ষিণ আফ্রিকার জন্য।

শুরুতে ব্যাট করা নিউজিল্যান্ডের রানটা এক সময় ২০০ ছাড়িয়ে যাবে বলেই মনে হচ্ছিল। পাওয়ার প্লের ৬ ওভারে ৮৩ রান তুলে ফেলে তারা। ততক্ষণে যদিও ৩ উইকেট হারিয়ে ফেলেছিল।

১৪ ওভারে তাদের রান ছিল ১৩৮। তবে হুট করেই ৭ রানের ব্যবধানে ৩ উইকেট হারিয়ে ফেলে নিউজিল্যান্ড। পরে আর বেশি দূর যেতে পারেনি। ৬ চার ও ২ ছক্কায় ২৬ বলে সর্বোচ্চ ৪৮ রান করেন মার্ক চাপম্যান। দক্ষিণ আফ্রিকার মার্কো ইয়ানসেন নেন ৪ উইকেট।

কালবেলা/জিএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও রাশিয়ার বিরোধিতার মধ্যেই মেয়াদ বাড়ল ভলকার টুর্কের 

যৌন হয়রানির দায়ে আইসিসি প্রসিকিউটর করিম খান স্থায়ী বরখাস্ত

পাকিস্তানে গাড়িবোমা বিস্ফোরণ, নিহত ২৭

শিবগঞ্জ ও মোকামতলায় দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

রাজধানীতে গুলিবিদ্ধ যুবদল কর্মীর মৃত্যু, আহত আরও ৩

আগের বক্তব্যের ব্যাখ্যা দিলেন সাতক্ষীরার এমপি খালেক

ভুলের জন্য নাহিদ ইসলামদের উচিত দুঃখপ্রকাশ করা: রাশেদ খাঁন

রাজধানীতে যুবদল নেতাসহ গুলিবিদ্ধ ২

সাহাবুদ্দিনসহ যেসব রাষ্ট্রপতি মেয়াদ শেষ করতে পারেননি

শনিবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১০

কয়েল জ্বালাতে গিয়ে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ শ্রমিক দম্পতি

১১

পেয়ারা পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১২

ঝাঁকড়া চুলের হৃদয়বিদারক গল্প শোনালেন স্পেনের ডিফেন্ডার

১৩

এমপির ইমামতি নিয়ে মসজিদে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের হাতাহাতি

১৪

মেসির অবসর ও বিশ্বকাপ ফাইনাল নিয়ে এবার মুখ খুললেন ডি মারিয়া

১৫

‘জালালাবাদ গোল্ড অ্যাওয়ার্ড’ পেলেন জবির কাওছার

১৬

নতুন কোচের নাম ঘোষণা করল বেলজিয়াম

১৭

১৩ জুলাই অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষা ফের দেওয়ার সুযোগ, অংশ নিতে পারবেন যারা

১৮

ফ্যাসিস্টের দোসর চুপ্পুকে গ্রেপ্তার করতে হবে: নাহিদ ইসলাম

১৯

ইরানের ওপর ইউরোপীয় ইউনিয়নের নতুন নিষেধাজ্ঞা

২০
X