কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৫২ পিএম
অনলাইন সংস্করণ

রশিদ খানের অনন্য মাইলফলক

রশিদ খানের অনন্য মাইলফলক

অনন্য এক মাইলফলক স্পর্শ করলেন রশিদ খান। ইতিহাসের একমাত্র ক্রিকেটার হিসেবে স্বীকৃত টি-টোয়েন্টিতে ৭০০ উইকেটের মাইলফলক ছুঁয়েছেন আফগানিস্তানের এই তারকা ক্রিকেটার। টি-টোয়েন্টি বিশ্বকাপে আজ আরব আমিরাতের বিপক্ষে বিষ্ময়কর এই কীর্তি গড়লেন তিনি।

একের পর এক রেকর্ড গড়া রশিদের ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগে স্বীকৃত টি-টোয়েন্টিতে উইকেট সংখ্যা ছিল ৬৯৬। নিউজিল্যান্ডের বিপক্ষে এক, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২ উইকেট নিয়ে ৭০০ উইকেটের দরজায় কড়া নাড়তে থাকেন রশিদ।

অবশেষে আজ দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে ছুঁয়ে ফেললেন সেই মাইলফলক। ইনিংসের ১৬তম ওভারের তৃতীয় বলে রশিদকে সুইপ করতে যান সংযুক্ত আরব আমিরাতের টেলএন্ডার ব্যাটার মোহাম্মদ আফরান। ভারসাম্য ধরে রাখতে না পেরে হিট উইকেট হয়ে যান আফরান। তাতেই স্বীকৃত টি-টোয়েন্টিতে প্রথম বোলার হিসেবে ৭০০ উইকেটের ক্লাবে নাম উঠে গেল রশিদের।

টি-টোয়েন্টি ক্রিকেটের রাজত্বে রশিদ খান এখন এমন এক উচ্চতায়, যেখানে বাকিদের পক্ষে তাকে ছোঁয়া ভীষণ কঠিন। তালিকার দ্বিতীয় স্থানে থাকা সাবেক ওয়েস্ট ইন্ডিয়ান তারকা ডোয়াইন ব্রাভোর উইকেট সংখ্যা ৬৩১। বর্তমানে খেলছেন এমন বোলারদের মধ্যে রশিদের ধারেকাছে আছেন শুধু আরেক ক্যারিবিয়ান সুনীল নারাইন (৬১৩ উইকেট)।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতেও রশিদ সবার ওপরে। আজকের এই উইকেটটি ছিল দেশের জার্সিতে তার ১৯১তম। এখানে তার পেছনে আছেন নিউজিল্যান্ডের টিম সাউদি (১৬৪) ও ইশ সোধি (১৬২)।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতীয় নাগরিকদের পুশইনের চেষ্টা / সীমান্তে উত্তেজনা, শক্ত অবস্থানে বিজিবি 

আজ রাতে তেহরান পুড়বে : বেন-গাভির

ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলজুড়ে রেড অ্যালার্ট জারি

ভূমিকম্পের সময় যে দোয়া পড়বেন

বাসচালককে মারধর ও ছাত্রদল কর্মীকে কোপানোর অভিযোগ  

দেশের যেসব জেলায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

১০

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

১১

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

১২

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

১৩

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

১৪

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

১৫

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

১৬

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

১৭

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

১৮

বাজেট ২০২৬-২৭ / মানবসম্পদ উন্নয়নের রূপরেখা চান বিশেষজ্ঞরা

১৯

সেই তিন ভাইয়ের অ্যাকাউন্টে জমা হলো ১২ লাখ টাকা

২০
X