ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ১৮ এপ্রিল ২০২৬, ১০:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

বাবা হলেন রশিদ খান

রশিদ খান। ছবি : সংগৃহীত
রশিদ খান। ছবি : সংগৃহীত

বর্তমানে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) ব্যস্ত সময় পার করছেন রশিদ খান। গতকাল শুক্রবার কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে জিতেছে তার দল গুজরাট টাইটান্স। ভালো সময়ে আরো একটা সুখবর পেলেন তিনি। বাবা হয়েছেন এই আফগান তারকা।

শনিবার(১৮ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেই এই খুশির খবর জানিয়েছেন এই আফগান তারকা। শুক্রবার পুত্র সন্তানের জন্ম দিয়েছেন রশিদের স্ত্রী।

রশিদ তার ছেলের নাম রেখেছেন আসলান। তুর্কি ভাষায় আসলানের অর্থ সিংহ। সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি পোস্ট করে তিনি লিখেছেন, 'হ্যালো বিশ্ব, আমার নাম আসলান।' পাশাপাশি তিনি নিজে লিখেছেন, 'আমার ছোট রাজপুত্রকে পৃথিবীতে স্বাগত।' স্ত্রী এবং পুত্রের জন্য ভক্তদের কাছে দোয়া চেয়েছেন রশিদ।

স্ত্রী সন্তানসম্ভবা হলেও পেশাদারিত্ব দেখিয়েছেন রশিদ। চলমান আইপিএল থেকে নিজেকে সরিয়ে নেননি। গুজরাটের হয়ে নিয়মিত মাঠে নামছেন। পুত্র সন্তানের জন্মের সময়ও তিনি ব্যস্ত ছিলেন ২২ গজের লড়াইয়ে।

এ বারের আইপিএলে এখনও পর্যন্ত পাঁচটি ম্যাচ খেলে ৬টি উইকেট পেয়েছেন রশিদ। ওভার প্রতি খরচ করেছেন ৭.৭০ রান। দু’টি ম্যাচে ব্যাট করে ২৪ রান করেছেন। সর্বোচ্চ রানও ২৪। একটি ম্যাচে কোনও রান না করলেও অপরাজিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ শিরোপা জয়ের দৌড়ে এগিয়ে কারা?

বাস খাদে পড়ে নিহত ৪

নতুন করে সংঘাত, নাগরিকদের ইরান ছাড়তে বলল ভারত

ঐতিহাসিক মোড়ে দাঁড়িয়ে চীন-উত্তর কোরিয়া সম্পর্ক: শি জিনপিং

সব রেকর্ড ভাঙছে ২০২৬ বিশ্বকাপ! ফুটবল ইতিহাসে এই প্রথম ঘটতে যাচ্ছে যা কিছু

আজ বেস্ট ফ্রেন্ড দিবস

তার চুরির সময় বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল যুবকের

উত্তর কোরিয়ায় পৌঁছেছেন শি জিনপিং, স্বাগত জানালেন কিম জং উন ও তার স্ত্রী

কেন ঢাক-ঢোল বাজিয়ে শতবর্ষী বাবাকে দাফনের চেষ্টা ছেলের

বেতন বাড়ল মন্ত্রী-প্রতিমন্ত্রীর এপিএসদের

১০

হামে শিশু মৃত্যু / ড. ইউনূসসহ পাঁচজনের বিরুদ্ধে এমপির মামলার আবেদন খারিজ

১১

ইরান-ইসরায়েল সংঘাত পুনরায় শুরু হওয়ায় উদ্বেগ প্রকাশ কানাডার

১২

ভুট্টার দাম না পাওয়ায় দুশ্চিন্তায় চাষিরা

১৩

মবতন্ত্র রাজনীতিতে আবারও মাথাচাড়া দিয়ে উঠছে: যুবদল সভাপতি

১৪

পরীক্ষার কেন্দ্র পরিবর্তনের দাবিতে সড়ক অবরোধ

১৫

বন্ধুদের ঈদে জমানো টাকায় আর্জেন্টিনার পতাকায় সেজেছে লঞ্চঘাট

১৬

যেসব জেলায় ৬০ কিমি বেগে বজ্রবৃষ্টির শঙ্কা

১৭

অবশেষে পঞ্চগড় সীমান্ত থেকে ১০ জনকে ফেরত নিলো বিএসএফ

১৮

ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

১৯

সীমান্তবর্তী ১১ জেলায় বিজিবির সঙ্গে আনসার মোতায়েন

২০
X