স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২৬, ০২:০০ এএম
অনলাইন সংস্করণ

‘আসিফ আকবরের মতামত উনার ব্যক্তিগত, বিসিবির নয়’

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে নিয়ে করা বিসিবি পরিচালক আসিফ আকবরের মন্তব্যকে ‘ব্যক্তিগত মতামত’ বলে অভিহিত করেছেন বিসিবি পরিচালক আমজাদ হোসেন। বোর্ডের মিডিয়া কমিটির চেয়ারম্যান জানিয়েছেন, আসিফ আকবরের এই মন্তব্য বিসিবিকে প্রতিনিধিত্ব করে না। সম্প্রতি গণমাধ্যমের এক অনুষ্ঠানে নবনিযুক্ত ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে নিয়ে কথা বলেন আসিফ আকবর। আসিফ বলেন, ‘যারা (গণমাধ্যম) তথ্য মন্ত্রণালয়ের অধীনে যারা আছেন, তারা তো (বিসিবিতে বা মিরপুর স্টেডিয়ামে) আসবেনই। সাথে আমরা পোর্টফলিও চেক করি, কারা গুজব ছড়ায় না, কারা ফালতু কাজ করে না। তাদেরকে আমরা ডেকে এনে বসব (এমন প্ল্যান ছিল)। এই সময়ের আগে আবার ফারুক ভাইয়ের আঙুলের (ফারুক আহমেদের আঙুল উঁচানো ছবি ছড়িয়ে পড়ে গণমাধ্যম মারফতে) ঘটনাটা ঘটলো। ক্রীড়া প্রতিমন্ত্রী সাথে সাথে এসে উনি ফাটাকেস্টর মত একটা অর্ডার দিয়ে দিলেন। সব কিছু মিলিয়ে ব্যাপারটা লেজেগোবরে হয়ে গেছে।’

এছাড়া দায়িত্ব গ্রহণের পরপর বিসিবি সিইওকে ফোন করে গণমাধ্যমের প্রবেশাধিকারের ব্যাপারে নির্দেশ দেওয়ার বিষয়েও সমালোচনা করেন আসিফ- যা নিয়ে তোপের মুখে পড়েছে গোটা বিসিবি। এবার এ ব্যাপারে বিসিবি পরিচালক আমজাদ হোসেন বলেছেন, ‘আমি ঠিক জানি না। আমি দেখিওনি, শুনিওনি। প্রথম শুনলাম। তবে কখনই আমার মনে হয় না… ফাটাকেস্ট শব্দটাও আমি কখনও শুনিনি। পজিটিভ না নেগেটিভ আমার ধারণা নেই।’

তবে এই বোর্ড কর্তা মানছেন, পরস্পর শ্রদ্ধাবোধ অটুট রেখেই মন্তব্য করা উচিৎ, ‘স্পোর্টস খেলার মাঠ থেকে অরগানাইজার এটা মিউচুয়াল রেসপেক্টের জায়গা। যখন দুটো দল খেলে পরস্পরকে শ্রদ্ধা করেই খেলে। এনএসসির অধীনে ক্রীড়া ফেডারেশনগুলো আছে। ক্রিকেট বোর্ড বা ফেডারেশনের সাথে সবসময় মন্ত্রণালয়ের সুসম্পর্ক বজায় ছিল। সবসময় ইনশাআল্লাহ থাকবে।’

আসিফ আকবরের মন্তব্যকে ব্যক্তিগত মতামত বলেও দাবি করেন আমজাদ, ‘যদি এ ধরনের কিছু বলেও থাকে, এ ব্যাপারে আপনাদের উনার সাথে কথা বলতে হবে। এটা উনার মতামত ছিল, বোর্ডের না। তার ব্যক্তিগত মতামত।’

কালবেলা/জিএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শুরুর আগেই শেষ মুস্তাফিজের দ্য হান্ড্রেড

ফেসবুকে তথ্যমন্ত্রীর নামে ভুয়া অ্যাকাউন্ট-পেজ, সতর্ক থাকার আহ্বান

প্রধানমন্ত্রীকে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন নরেন্দ্র মোদি

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল যুবদল নেতার

সালমান শাহ হত্যার তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

৫ কোটি টাকার সড়ক কাজে ধীরগতি, যানজটে নাকাল মানুষ

মহাসড়কে ডাকাতি প্রতিরোধ ও যানজট নিরসন হাইওয়ে পুলিশের অগ্রাধিকার

প্রিমিয়াম স্বাদের নতুন দুই আইসক্রিম বাজারে আনল পোলার

৫০তম বিসিএস / লিখিত পরীক্ষার ছয় হাজার ১৬৫ জন উত্তীর্ণ

বিশ্ববাজারে স্বর্ণের সঙ্গে কমেছে রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম

১০

বিশ্বকাপ শেষ, ইউরো-কোপা আমেরিকা কবে কখন?

১১

ভারত সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করল ককরোচ জনতা পার্টি

১২

কমনওয়েলথ গেমস উপলক্ষে ‘গ্লাসগো’ এখন উৎসবের নগরী

১৩

পদ্মা ব্যাংকের ১৪১ পর্ষদ সভা অনুষ্ঠিত

১৪

গিফটি ফার্মা কাপ ২০২৬ / এক মঞ্চে দেশের ১২টি শীর্ষস্থানীয় ওষুধ কোম্পানি 

১৫

‘গ্রামে চিকিৎসার অভাবে আর কোনো প্রাণ ঝরবে না’

১৬

রাস্তার ইট চুরির মামলায় কারাগারে ৪ জন

১৭

বিশ্বকাপে ‘পাতানো ম্যাচ’ নিয়ে ফিফার প্রতিবেদন প্রকাশ

১৮

ফিলিস্তিনি বন্দি রাখা কারাগারের চারপাশে কুমিরের পরিখা খনন শুরু করেছে ইসরায়েল

১৯

৫ বছরে ছানিজনিত অন্ধত্ব নির্মূলের ঘোষণা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

২০
X