স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:২১ পিএম
আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:২৬ পিএম
অনলাইন সংস্করণ

‘রিকশাওয়ালাকে সাকিব বিদেশ থেকে মারবে!’

ছবি :  সংগৃহীত
ছবি : সংগৃহীত

দেশের ক্রিকেটে আবারও আলোচনায় উঠেছে সাকিব আল হাসানের প্রসঙ্গ। আর এই আলোচনা নতুন করে উসকে দিয়েছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক ও উইকেটরক্ষক ব্যাটার খালেদ মাসুদ পাইলট। তিনি খোলামেলা ভাষায় নিজের মতামত জানিয়েছেন। তার কথায় ছিল আবেগ, ছিল বাস্তবতার ছোঁয়া। পাইলট আরো নিশ্চিত করেছেন যে সাকিবের বড় ভক্ত তিনি এবং মাঠ থেকেই সাকিবকে বিদায় নিতে দেখতে চান।

কথা বলেছেন সাকিবের বিরুদ্ধে হওয়া মামলার প্রসঙ্গেও। তিনি বিষয়টি নিয়ে সন্দেহ প্রকাশ করেন। খালেদ মাসুদ বলেন, ‘আমার কাছে মনে হয় মানুষ মাত্রই ভুল করে। অনেক কম বয়স। আর মামলার ব্যাপারে আমি যতদূর জানি যে একটা মার্ডার মামলায় তাকে আসামি করা হয়েছে। আমাদের দেশে প্রচুর ভুয়া মামলা হয়। কিন্তু আমি বলব একজন রিকশাওয়ালা ভদ্রলোক মানুষকে সাকিবের মতো খেলোয়াড় বিদেশ থেকে মারবে, তা সন্দিহান।’

আজ বৃহস্পতিবার গণমাধ্যমে পাইলট আরও বলেন, ‘খালেদ মাসুদ পাইলট হিসেবে বলতে পারি, আমি সাকিবের বড় ভক্ত। আমি সবসময় মনে করি মানুষ মাত্রই ভুল করে। সে হয়তো খেলা অবস্থায় কোনো একটা (রাজনৈতিক) দলের সাথে জড়িত হয়েছিল, হয়তো সে ছয় মাসের জন্য একটা ভুল করেছিল। কিন্তু আমি মনে করি যে কোনো খেলোয়াড়েরই যখন সে জাতীয় দলে খেলবে, তার কোনো রাজনীতির সাথে জড়িত থাকা উচিত না।’

এই বক্তব্যে তিনি মূলত একটি নীতিগত অবস্থান তুলে ধরেন। পাইলটের মতে, জাতীয় দলের ক্রিকেটার মানেই পুরো দেশের আবেগের প্রতীক। সেখানে রাজনৈতিক সংশ্লিষ্টতা থাকলে বিভাজন তৈরি হয়। তিনি বলেন, ‘আমার ব্যক্তিগত মতামত খেলোয়াড়রা জাতীয় দলের সাথে যখন জড়িত থাকে, তখন সমস্ত মানুষের আবেগ থাকে ঐ খেলোয়াড়ের প্রতি। যখনই আপনি কোনো একটা দলের সাথে জড়াবেন তখন কিন্তু এটা যে ভাগাভাগি হয়ে যায়। তো জাতীয় দলে যখন খেলবেন তখন আমার মনে হয় দলের সাথে না থাকাই ভালো।’

তার ভাষ্যমতে, ‘মানুষ পৃথিবীতে অনেক ভুল করে। কিন্তু তাকে একজন খেলোয়াড় হিসেবে দেখা ভালো এবং আমি সবসময় দোয়া করি যেন আল্লাহ তায়ালা তাকে সসম্মানে বাংলাদেশের জার্সি পড়ে বাংলাদেশ থেকে অবসর নেয়। আমরা যেন সবাই তাকে সম্মানিত করতে পারি, কেননা, সে বাংলাদেশের নাম্বার ওয়ান প্লেয়ার।’

কালবেলা/জিএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পদ্মায় ঝাঁপ দেওয়া সেই নারীকে জীবিত উদ্ধার

রাজনীতি নিষিদ্ধ যবিপ্রবিতে ছাত্রলীগের আহ্বায়ক কমিটি, সদস্যদের কারও নেই ছাত্রত্ব

তুরস্ক সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান 

প্রিমিয়ার লিগের ক্লাবে বাংলাদেশি বংশোদ্ভূত আরেক ফুটবলারের অভিষেক

সিরিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত অন্তত ৩৫

রাজবাড়ীতে সংবাদ সংগ্রহকালে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ

শাহজালাল বিমানবন্দর এলাকায় আগুন, এক ঘণ্টায় নিয়ন্ত্রণে

বিলাসবহুল গাড়িতে পাওয়া গেল কোটি টাকার গাঁজা

ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত ভারতের প্রাচীন বৌদ্ধ স্থান সারনাথ

পরিচয় মিলল চলন্ত ফেরি থেকে পদ্মায় ঝাঁপ দেওয়া নিখোঁজ সেই নারীর 

১০

মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি গোপাল চন্দ্র, সম্পাদক শুভাশীষ কুমার

১১

রাওয়ার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত

১২

রিয়ালে এক পা বিশ্বকাপের গোল্ডেন বলজয়ী তারকার!

১৩

আধিপত্য বিস্তার নিয়ে বিএনপি নেতা গুলিবিদ্ধ 

১৪

ফ্যামিলি কার্ড নিয়োগ পরীক্ষায় ছাত্রদলের ২ নেতার মারামারি

১৫

মেসি আর্জেন্টিনার নন! রক্তে ব্রাজিলের ছোঁয়া, গবেষণায় বেরিয়ে এলো পারিবারিক ইতিহাসের এক অজানা অধ্যায়

১৬

গোপনে কারামুক্ত হলেন তৌহিদ আফ্রিদি

১৭

মৌলভীবাজারে দায়ের কোপে নারীর পা বিচ্ছিন্ন

১৮

পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি থেকে পদ্মায় ঝাঁপ, নারী নিখোঁজ

১৯

ঈশানের প্রত্যাবর্তন আর তিলকের তাণ্ডবে নতুন রেকর্ড ভারতের

২০
X