বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:০১ পিএম
অনলাইন সংস্করণ

ইফতারের বিরতি নেই, মুসলিম সতীর্থদের স্বার্থে ইনজুরির অভিনয়

ছবি :  সংগৃহীত
ছবি : সংগৃহীত

গোটা দুনিয়া জুড়ে মুসলিম ধর্মাবলম্বীরা পবিত্র রমজান মাস পালন করছে। একই সময়ে ব্যস্ত সূচিতে মগ্ন ক্রীড়াঙ্গন। বিশ্বের বিভিন্ন লিগে খেলার মাঝে ইফতারের জন্য বিরতি আছে, আবার কোথাওবা সেই সুযোগ নেই। তেমনই একটি প্রতিযোগিতা ফ্রান্সের লিগ ওয়ান। সেখানে ম্যাচের মাঝেই ইফতারের সময় হওয়ার পর এফসি নঁতে’র খ্রিষ্টান ধর্মাবলম্বী গোলরক্ষক অ্যান্থনি লোপেজ মুসলিম সতীর্থদের স্বার্থে ইনজুরির ভান ধরেন।

গত রোববার লিগ ওয়ানে এফসি নঁতে বনাম লে হাভরে এসি’র ম্যাচে এমন দৃশ্যের দেখা মেলে। ম্যাচের ৭৪তম মিনিটে ইফতারের সময় হয়ে যাওয়ায় লোপেজ বাম হ্যামস্ট্রিং চেপে ধরে মাঠে বসে পড়েন এবং অস্বস্তির ইঙ্গিত দেন। এতে চিকিৎসক দল মাঠে প্রবেশ করে এবং খেলা সাময়িকভাবে বন্ধ থাকে। সংক্ষিপ্ত বিরতি পেয়ে নঁতের একাধিক মুসলিম ফুটবলার টাচলাইনে গিয়ে পানি ও খেজুর খেয়ে রোজা ভাঙেন বা ইফতার সেরে নেন।

বিদেশি গণমাধ্যমের তথ্যমতে, ফরাসি ফুটবলের নিয়ম অনুযায়ী ধর্মীয় কারণে খেলা থামানোর অনুমতি নেই। সে কারণে লোপেজকে এমন কৌশলের আশ্রয় নিতে হলো। সুযোগটি কাজে লাগিয়েছেন তার মুসলিম সতীর্থরা। যদিও ফরাসি লিগের এই নীতির সঙ্গে অন্যান্য প্রতিযোগিতার পার্থক্য রয়েছে। ইংলিশ প্রিমিয়ার লিগে ২০২১ সাল থেকে সূর্যাস্তের সময় রোজাদার খেলোয়াড়দের রোজা ভাঙার সুযোগ দিতে রেফারিরা স্বল্প সময়ের বিরতির অনুমতি দিয়ে আসছেন।

রোজার সময় প্রিমিয়ার লিগে গোলকিক বা থ্রো–ইনের মতো স্বাভাবিক বিরতির সময় খেলোয়াড়রা টাচলাইনে গিয়ে খাবার বা পানীয় গ্রহণ করতে পারেন। ফরাসি লিগে সেই নিয়ম না থাকা সত্ত্বেও সতীর্থদের রোজা ভাঙার সুযোগ করে দেওয়ায় প্রশংসা কুড়াচ্ছেন লোপেজ। অল্প সময় পরই নঁতের এই পর্তুগিজ গোলরক্ষক উঠে দাঁড়ান এবং কোনো দৃশ্যমান অস্বস্তি ছাড়াই খেলা চালিয়ে যান। একইভাবে খেলায় ফেরেন বাকি ফুটবলাররা। গুরুত্বপূর্ণ এই ম্যাচে ২-০ গোলের জয় পায় নঁতে। যদিও তারা রেলিগেশন জোনে অবস্থান করছে। ২৩ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে তাদের অবস্থান ১৭তম। বিপরীতে ২৬ পয়েন্ট নিয়ে ১৩তম লে আভরে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাপ্তাইয়ে ক্যানসার আক্রান্ত তংচংগ্যা পরিবারকে প্রতিমন্ত্রী হেলালের আর্থিক সহায়তা

ফ্রিল্যান্সারদের জন্য বড় সুখবর : সব ধরনের আয় করমুক্ত, থাকছে না ভ্যাটও

টেনিস টুর্নামেন্টে বিকেএসপি চ্যাম্পিয়ন

বাজেট ২০২৬-২০২৭ / অর্থনীতির চালিকাশক্তি কৃষিতে বরাদ্দ বাড়াতে হবে

বিরোধীদলীয় নেতার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক

বিএনপি নেতার মোটরসাইকেল চুরি করলেন আ.লীগ নেতা 

এক বছরের মধ্যে বাড়ি করতে পারবেন ঝিলমিল প্রকল্পের গ্রাহকরা: গণপূর্তমন্ত্রী

চীনা দূতাবাসের ডেপুটি চিফের সঙ্গে বিএনপি নেতা হুদার বৈঠক

এমন প্রশ্ন করবেন না, বিদ্যুৎমন্ত্রী কেন নাটোরে বিয়ে করেননি : স্পিকার

বিবিসির বিশেষজ্ঞদের দৃষ্টিতে বিশ্বকাপে চ্যাম্পিয়ন হবে যারা

১০

বিশ্বকাপ জার্সিতে আরেক দেশের পতাকা, নেপথ্যে যে কারণ

১১

মেক্সিকো / বিশ্বকাপ উদ্বোধনী ম্যাচ উপলক্ষে বিশেষ ব্যবস্থা গ্রহণের নির্দেশ

১২

ফাঁস হয়ে গেছে মেসিদের পাসপোর্ট

১৩

স্থানীয় সরকার নির্বাচনের আচরণ বিধিমালার খসড়া চূড়ান্ত

১৪

আমের হাটে ‘ঢলন’ সিন্ডিকেটে জিম্মি চাষি-ব্যবসায়ীরা

১৫

হেল্পলাইন ১০৯-এ কর্মরতরা ৩ বছর বেতন পান না : ডা. জাহিদ

১৬

ধর্মমন্ত্রী কায়কোবাদের সাক্ষাৎ / বাংলাদেশের হজ ব্যবস্থাপনার প্রশংসা করলেন সৌদি হজমন্ত্রী

১৭

রাজনৈতিক নেতার পাশবিকতার শিকার কিশোরী ২৮ সপ্তাহের অন্তঃসত্ত্বা!

১৮

চায়না মিডিয়া গ্রুপের ৫ম সম্মেলনের উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী

১৯

ঢাকার খাল পুনরুদ্ধারে সীমানা চিহ্নিত করতে ২ কমিটি গঠনের সিদ্ধান্ত

২০
X