বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:১৫ পিএম
আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:২০ পিএম
অনলাইন সংস্করণ

টস জিতে ব্যাটিংয়ে নিউজিল্যান্ড

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে নিউজিল্যান্ড। আজ ইংল্যান্ডের বিপক্ষে জিতলেই সেমিফাইনাল নিশ্চিত হবে তাদের। কলম্বোর প্রেমাদাসায় আজ বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে শুরু হবে ইংল্যান্ড-নিউজিল্যান্ড ম্যাচ। এই ম্যাচে না থেকেও আছে পাকিস্তান।

যদি আজ নিউজিল্যান্ড জিতে যায় তাহলে মাঠে নামার আগেই পাকিস্তানের বিদায়। তাতে নিউজিল্যান্ড ৫ ও ইংল্যান্ড ৪ পয়েন্ট নিয়ে উঠে যাবে সেমিফাইনালে। আগামীকাল শ্রীলঙ্কা-পাকিস্তান ম্যাচটা হয়ে যাবে কেবলই নিয়মরক্ষার।

পাকিস্তান এখন খাদের কিনারায়। সালমান আলী আগার নেতৃত্বাধীন পাকিস্তানের সেমিফাইনালে ওঠা নির্ভর করছে ‘যদি-কিন্তু’র ওপর। কলম্বোর প্রেমাদাসায় পরশু নিউজিল্যান্ডের কাছে ৬১ রানে হেরে সুপার এইট থেকে শ্রীলঙ্কার বিদায়ঘণ্টা বেজে গেছে। লঙ্কানরা বিদায় নেওয়ার পর এখন ইংল্যান্ডের দিকে তাকিয়ে পাকিস্তান।

দুই ম্যাচে চার পয়েন্ট নিয়ে সেমিফাইনালে টিকিট ইতিমধ্যে কেটে রেখেছে তারা। তাই এই ম্যাচ নিয়ে তাদের কোনো দুশ্চিন্তা নেই। দুশ্চিন্তাটা পাকিস্তানের। কারণ নিউজিল্যান্ড জিতে গেলে যে বাড়ি ফেরার টিকিট ধরতে হবে বাবর-শাহিনদের।

৩ পয়েন্টের পাশাপাশি ‍+৩.০৫ নেট রানরেট নিয়ে দ্বিতীয় গ্রুপের দুইয়ে নিউজিল্যান্ড। দুই ম্যাচে ১ পয়েন্ট পাওয়া পাকিস্তানের নেট রানরেট -০.৪৬১। সেমিতে ওঠা তাদের কাছে একেবারে অসম্ভব, তা কিন্তু নয়। ইংল্যান্ডের কাছে নিউজিল্যান্ড ২০ বা ততোধিক রানে হারলেই কাজটা একটি সহজ হবে পাকিস্তানের জন্য। সে ক্ষেত্রে সেমিতে উঠতে হলে পাকিস্তানের ৫০ রানে জিততে হবে শ্রীলঙ্কার বিপক্ষে। তাই ইংল্যান্ডের জয় ও তাদের জয়ের সমষ্টিগত রানের হিসাব অন্তত ৭০ হতে হবে। রান তাড়ার ক্ষেত্রে যদি ইংল্যান্ড ১৫১ রানের লক্ষ্য তাড়া করে ১৭ ওভারে জেতে, একই লক্ষ্য পাকিস্তানকে শ্রীলঙ্কার বিপক্ষে ১৪.৪ ওভারে জিততে হবে।

যদি বৃষ্টির বাগড়ায় শ্রীলঙ্কা-পাকিস্তান, ইংল্যান্ড-নিউজিল্যান্ড ম্যাচ দুটির কোনো একটি পরিত্যক্ত হয়ে যায়, তাহলে পাকিস্তানের সেমিফাইনালে ওঠা হবে না। ইংল্যান্ড-নিউজিল্যান্ড ম্যাচ বৃষ্টিতে ভেসে গেলে ৪ পয়েন্ট নিয়ে সেমিফাইনালের টিকিট কাটবে কিউইরা। ৫ পয়েন্ট নিয়ে ইংল্যান্ড সুপার এইটের দ্বিতীয় গ্রুপ থেকে সেরা হয়ে সেমিতে উঠবে। তখন শ্রীলঙ্কা-পাকিস্তান ম্যাচ কেবল নিয়মরক্ষার ম্যাচ হয়ে যাবে। আর নিউজিল্যান্ডের হারের পর যদি শ্রীলঙ্কা-পাকিস্তান ম্যাচ পরিত্যক্ত হয়, তখন পাকিস্তানের পয়েন্ট হবে ২।

কালবেলা/জিএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১০

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১১

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১২

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৩

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৪

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

১৫

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অভিযাত্রিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

১৬

স্কালোনির পর আর্জেন্টিনার কোচ হতে পারেন যারা, আলোচনায় ৪ নাম

১৭

পাঁচ তারকা বিচারক নিয়ে শুরু হচ্ছে ‘ভয়েজ অব বাংলাদেশ’

১৮

টুঙ্গিপাড়ার পাশে সমাবেশ করে গেলেন হাসনাতরা

১৯

রাহুলকে কোথায় নেওয়া হয়েছে জানাচ্ছে না দিল্লি পুলিশ: কংগ্রেস

২০
X