স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৭ মার্চ ২০২৬, ০৪:২১ পিএম
আপডেট : ০৭ মার্চ ২০২৬, ০৬:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

ফাইনালের আগে হঠাৎ কেন ভারতের হোটেল বদল

টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনাল: ভারতের হঠাৎ হোটেল পরিবর্তন ও কুসংস্কার নিয়ে আলোচনা | ছবি : সংগৃহীত
টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনাল: ভারতের হঠাৎ হোটেল পরিবর্তন ও কুসংস্কার নিয়ে আলোচনা | ছবি : সংগৃহীত

আগামীকাল রোববার টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল। শিরোপার লড়াইয়ে আহমেদাবাদে স্বাগতিক ভারতের মুখোমুখি হবে নিউজিল্যান্ড। এই আহমেদাবাদেই ভারতের সবচেয়ে তিক্ত স্মৃতিগুলোর একটি। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরে স্বপ্নভঙ্গের বেদনা নিয়ে মাঠ ছেড়েছিল। এবার যেন আর ঝুঁকি নিতে চাইছে না টিম ইন্ডিয়া। এ কারণেই কি হোটেল বদল? ফাইনালের আগে হঠাৎ সূর্যকুমারদের হোটেল পরিবর্তন আলোচনার জন্ম দিয়েছে।

এবার বেশ কিছু কুসংস্কার মানতে দেখা যাচ্ছে ভারত ক্রিকেট দলকে। চন্দ্রগ্রহণের সময় অনুশীলন এড়িয়ে গিয়ে প্রথমবার আসে আলোচনায়। এবার হোটেল বদলে ফেলা হয়েছে। এমনকি পিচ নিয়েও দেওয়া হয়েছে কঠোর নির্দেশনা।

আনুষ্ঠানিকভাবে কোনো বিবৃতি না মিললেও ভারতীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, কুসংস্কারের কারণেই ভারত টিম হোটেল বদলে ফেলেছে। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ ফাইনালের আগে ভারত যে হোটেলে ছিল, সেই হোটেলে থেকেই খেলেছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সুপার এইটে প্রথম ম্যাচে। দুটি ম্যাচেই জুটেছিল লজ্জাজনক পরাজয়। এবার তাই ফাইনালের আগে নতুন আরেকটি হোটেলে উঠেছে দল।

এখানেই শেষ নয়। দক্ষিণ আফ্রিকার কাছে একপেশে হারের ম্যাচে যে পিচ ছিল, সেরকম উইকেট যেন তৈরি করা না হয় সেই বার্তাও দেওয়া হয়েছে।

২০২৩ এর ফাইনালের আগে প্যাট কামিন্স যেভাবে ছবি তুলে রেখেছিলেন পিচের, এবার ঠিক একই কাজ করেছেন মিচেল স্যান্টনার। বিষয়টি নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

এদিকে হার্দিক পান্ডিয়ারা যেখানেই খেলতে যাচ্ছেন, ভারত দলের এক সাপোর্ট স্টাফ নিয়ম করে সেখানে ধর্মীয় আচার পালন করছেন। অবশ্য এসব বিষয়কে নিছক কুসংস্কার বলে উড়িয়ে দেওয়ার সুযোগ নেই। মনস্তাত্বিক দিক থেকে নির্ভার থাকতেই ক্রিকেটারদের জন্য এত সব চেষ্টা দলের, এমনটিও বলছেন অনেকে। আর এ কথা তো সবাই-ই জানেন, ক্রিকেটে ব্যাট-বলের লড়াই ছাপিয়ে কখনও কখনও বড় হয়ে ওঠে মানসিকতার লড়াই!

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অর্থের অভাবে মাকে মাঠে এনে খেলা দেখাতে পারিনি : কেপ ভার্দের নায়ক ভোজিনিয়া

অতিমানবীয় ৯ সেভ, নিশ্চিত হারের হাত থেকে উরুগুয়েকে বাঁচালেন আরাউহো

সব ধর্ষণই সমান অপরাধ, প্রতিটির বিচার নিশ্চিত করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

সৌদি আরবের বিপক্ষে সমতা ফেরাল উরুগুয়ে

আত্মঘাতী গোলে বেলজিয়ামের বিপক্ষে জয় হাতছাড়া মিসরের

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

১০

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

১১

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

১২

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

১৩

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

১৪

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

১৫

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

১৬

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

১৭

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

১৮

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

১৯

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

২০
X