স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১০ মার্চ ২০২৬, ০৫:১৫ এএম
অনলাইন সংস্করণ

ক্রিকেটারদের সপরিবারে ঈদ উপহার দিবে বিসিবি

বাবা ও সন্তানদের সঙ্গে তাসকিন আহমেদ। ছবি : সংগৃহীত
বাবা ও সন্তানদের সঙ্গে তাসকিন আহমেদ। ছবি : সংগৃহীত

ঘনিয়ে আসছে পবিত্র ঈদুল ফিতর। সব মহলের মতো ক্রিকেট অঙ্গনেও ঈদের আমেজ। সেই আমেজ আরও বাড়িয়ে দিতে ক্রিকেটারদের ঈদের উপহার দিবে বিসিবি। ক্রিকেটারদের পরিবারের জন্যও থাকবে উপহার। এই উপহার পাবেন কোচ, সাপোর্ট স্টাফরাও।

ঈদ উপহার দেওয়ার এই রীতি বিসিবি চালু করে গত ঈদুল ফিতরে। বিসিবির ক্রিকেট অপারেশন্স বিভাগের উদ্যোগে গতবার শুধু ক্রিকেটারদের স্ত্রীদের উপহার দেওয়া হয়। দেওয়া হয়েছিল সালোয়ার কামিজ। এবার পরিবারের সবার জন্যই থাকছে উপহার। জানা গেছে, বিগত এক বছরে জাতীয় দলের হয়ে অন্তত একটি ম্যাচ খেলেছেন, এমন ৩০ জন ক্রিকেটার ও তাদের স্ত্রীদের জন্য এবার উপহার পাঠানো হবে বিসিবির পক্ষ থেকে। এই সময়কালে জাতীয় দলের সাথে ছিলেন, এমন কোচ, টিম ম্যানেজমেন্ট সদস্য ও টিম বয় অর্থাৎ সাপোর্ট স্টাফ প্রত্যেকেই পাবেন এই উপহার। ক্রিকেটারসহ সব মিলিয়ে উপহার পাবেন ৫০ জন (সাথে তাদের পরিবারের সদস্যরা)।

ক্রিকেটারদের ঈদ উপহার হিসেবে থাকবে পাকিস্তানের বিখ্যাত জে ডট ব্র্যান্ডের পাজামা-পাঞ্জাবি। একই ব্র্যান্ডের সালোয়ার কামিজ থাকবে তাদের স্ত্রীদের জন্য। তাসকিন আহমেদ ও মুশফিকুর রহিম আবার এই ব্র্যান্ডের অ্যাম্বেসেডর।

ক্রিকেটারদের সন্তানেরাও পাবেন উপহার। তাদের জন্য থাকবে আকর্ষণীয় চকলেট বক্স। সব মিলিয়ে ৪ লাখ টাকার বাজেট রাখা হয়েছে এসব উপহারের জন্য।

বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের ম্যানেজার ও সাবেক অধিনায়ক শাহরিয়ার নাফীস বলেন, ‘জাতীয় দলের ক্রিকেটারদের সঙ্গে স্বাভাবিকভাবেই সব সময় বিসিবির বোঝাপড়া ভালো থাকে। তবে সৌজন্য হিসেবে এই একটি বাড়তি জিনিস যোগ করায় সেটি এখন আরও অনেক উষ্ণ, ক্রিকেটারদের সঙ্গে বোর্ডের যোগাযোগ এখন আরও ভালো।’

বাংলাদেশ দলের ক্রিকেটাররা আপাতত ব্যস্ত পাকিস্তান সিরিজ নিয়ে। ১১ মার্চ শুরু হয়ে এই সিরিজ শেষ হবে ১৫ মার্চ। সিরিজ শেষ করে ঈদের আগেই পরিবারের কাছে ছুটে যাবেন ক্রিকেটাররা। তাদের উৎসবের আমেজ নিশ্চয়ই আরও বৃদ্ধি পাবে বিসিবির এই উদ্যোগের কারণে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের জব্দকৃত সম্পদ নিয়ে নতুন পরিকল্পনা সাজাচ্ছে যুক্তরাষ্ট্র

১০ বছরের শিশুকে ‘ধর্ষণ’, অভিযুক্তকে গণপিটুনির পর পুলিশে সোপর্দ

৪ বার সঠিক পূর্বাভাস দেওয়া প্রতিষ্ঠান জানাল ২০২৬ বিশ্বকাপের চ্যাম্পিয়ন কে

আদ্-দ্বীনে ৬ নবজাতকের মৃত্যু / মারা যাওয়া প্রত্যেক শিশুর পরিবার পাবে ৮০ লাখ টাকা : শিশির মনির

শাকিব বুবলীর দ্বিতীয় সন্তানের আগমন ঘটল কোথায়?

লাঠিসোঁটা নিয়ে বিএসএফকে ধাওয়া দিল এলাকাবাসী

এমপিওর দাবিতে অবস্থানরত শিক্ষকদের পানি-স্যালাইন দিলো ছাত্র জমিয়ত

দুই মাদক কারবারীকে ইট দিয়ে বেধড়ক মারপিট, ভিডিও ভাইরাল

২৪ বিলিয়ন ডলারের জন্যই থমকে আছে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা

ইসরায়েলে বন্দুকধারীদের গুলিবর্ষণ, বহু হতাহত 

১০

বিশ্বকাপে রেকর্ড ১২৪৮ ফুটবলার, দেখে নিন ৪৮ দেশের চূড়ান্ত স্কোয়াড

১১

কে জিতলো? অপু বুবলীকে নিয়ে মেতেছেন ভক্তরা

১২

ব্রিটিশ ও চীনা ব্যবসায়ীদের নিয়ে ইএটিএল ইনোভেশন হাবের আলোচনা সভা

১৩

ব্রাহ্মণবাড়িয়ায় দুই গোষ্ঠীর সংঘর্ষে আহত ২০

১৪

শূন্যরেখায় অনিশ্চয়তার ৫৬ ঘণ্টা

১৫

বিশ্বকাপের জন্য ৭২ কোটি টাকায় মিডিয়া স্বত্ব কিনছে সরকার

১৬

জাতীয় সংসদে বাজেট অধিবেশন শুরু

১৭

বুবলীর খবরের মাঝেই অপুর পোস্টে কিসের ইঙ্গিত!

১৮

দীর্ঘ দুই দশক পর নারী প্রধানমন্ত্রী পেতে যাচ্ছে দক্ষিণ কোরিয়া

১৯

বাংলাদেশের ফাইনালে ওঠার লড়াই আজ

২০
X