কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ মার্চ ২০২৬, ১০:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

নতুন হেড কোচ পেল শ্রীলঙ্কা ক্রিকেট দল

গ্যারি কারস্টেন। ছবি : সংগৃহীত
গ্যারি কারস্টেন। ছবি : সংগৃহীত

নতুন হেড কোচ পেল শ্রীলঙ্কা ক্রিকেট দল। দক্ষিণ আফ্রিকার সাবেক ক্রিকেটার গ্যারি কারস্টেন পেলেন এ দায়িত্ব। সাবেক প্রোটিয়া তারকাকে দুই বছরের চুক্তিতে হাসারাঙ্গাদের দায়িত্ব দিয়েছে লঙ্কান বোর্ড। চলতি বছরের ১৫ এপ্রিল থেকেই কাজ ‍শুরু করবেন তিনি।

গ্যারি কারস্টেনের সামনে এখন বড় লক্ষ্য। ২০২৭ সালে দক্ষিণ আফ্রিকা, নামিবিয়া ও জিম্বাবুয়েতে অনুষ্ঠিতব্য ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে দলকে প্রস্তুত করাই হবে তার প্রধান দায়িত্ব।

লঙ্কান বোর্ড সেই প্রত্যাশা রাখতেই পারেন। কারণ কোচিং ক্যারিয়ারে কারস্টেন ভালোই সফল। ২০১১ সালে তার অধীনে ভারত ওয়ানডে বিশ্বকাপ জিতেছিল। সেই সময় দীর্ঘ ২৮ বছর পর বিশ্বকাপ জয়ের স্বাদ পায় মহেন্দ্র সিং ধোনির দল।

২০১১ থেকে ২০১৩ পর্যন্ত নিজ দেশের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন কারস্টেন। তার সময়েই তিন সংস্করণে বিশ্বের এক নম্বর দল হয়েছিল প্রোটিয়ারা। সবশেষ কারস্টেন কাজ করেছেন নামিবিয়া ক্রিকেট দলের সঙ্গে। ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে নামিবিয়ার পরামর্শক হিসেবে দায়িত্ব পালন করেন।

খেলোয়াড় হিসেবেও উজ্জ্বল ক্যারিয়ার ছিল কার্স্টেনের। ১৯৯৩ থেকে ২০০৪ সালের মধ্যে দক্ষিণ আফ্রিকার হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ১৪ হাজারের বেশি রান করেন। টেস্টে ২১টি এবং ওয়ানডেতে ১৩টি শতক রয়েছে তার ঝুলিতে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্রে দুই বন্দুকধারীর মধ্যে গোলাগুলি, গুলিবিদ্ধ ১২

হাইকোর্টে নথি পৌছালে দ্রুত শুনানির উদ্যোগ নেয়া হবে: অ্যাটর্নি জেনারেল 

রামিসা হত্যা মামলা: আদালতের রায়কে স্বাগত জানাল জনতা

নদীর চরে পড়ে ছিল জেলের মরদেহ 

সিলেট সীমান্তজুড়ে বিজিবির টহল জোরদার

রায়ে সন্তুষ্টি প্রকাশ সেই শিশুর বাবার, দ্রুত কার্যকরের দাবি

ইসরায়েলি হামলায় লেবাননের জ্যেষ্ঠ সেনা কর্মকর্তা নিহত

মধ্যস্থতার বার্তা নিয়ে তেহরানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী

নতুন বাজেটে পে-স্কেল নিয়ে বড় ধামাকা

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলা / বড় অঙ্কের জরিমানাও দিতে হবে সোহেল-স্বপ্নাকে

১০

 বাহরাইন-কুয়েতে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

১১

ঈদযাত্রায় প্রাণ হারালেন ৪৩৮ জন

১২

নতুন উড়োজাহাজ কিনছে আমিরাতের ইতিহাদ এয়ারওয়েজ

১৩

চট্টগ্রামজুড়ে ফুটবল বিশ্বকাপের উন্মাদনা

১৪

গাজায় শৌচাগার সংকটে মানবেতর জীবন, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

১৫

চমেকে ইন্টার্ন চিকিৎসকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু

১৬

‘শুধু ফাঁসির আদেশ দিলেই হবে না, কার্যকরও করতে হবে’

১৭

পল্লবীর সেই ধর্ষণ ও হত্যা মামলা : আদালতে যা প্রমাণিত হলো

১৮

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলা / রায়ের পর কাঁদছেন স্বপ্না, নির্বাক সোহেল

১৯

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলা / আসামি সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড

২০
X