স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১০ মার্চ ২০২৬, ০৪:৪৭ পিএম
আপডেট : ১০ মার্চ ২০২৬, ০৪:৫০ পিএম
অনলাইন সংস্করণ

আইন ভেঙে বড় শাস্তির কবলে বিশ্বকাপজয়ী এই ভারতীয় তারকা

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বিশ্বকাপ ফাইনালে আচরণবিধি ভঙ্গের দায়ে ম্যাচ ফি’র ১৫ শতাংশ জরিমানা গুনতে হচ্ছে ভারতীয় পেসার আর্শদীপ সিংকে। নিউজিল্যান্ডের বিপক্ষে গত রোববার রাতে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে হওয়া ফাইনালে আইসিসির আচরণবিধির লেভেল–১ ভঙ্গ করেন ভারতীয় এই পেসার। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে আইসিসি।

আইসিসি জানায়, আর্শদীপ আচরণবিধির ধারা ২.৯ লঙ্ঘন করেছেন। এই ধারাটি আন্তর্জাতিক ম্যাচ চলাকালে কোনো খেলোয়াড়ের দিকে বা তার কাছাকাছি বল বা অন্য কোনো ক্রিকেট সরঞ্জাম বিপজ্জনক বা অনুপযুক্তভাবে নিক্ষেপ করার সঙ্গে সম্পর্কিত। ঘটনাটি ঘটে নিউজিল্যান্ডের ইনিংসের ১১তম ওভারে। নিজের বলে নিজে ফিল্ড করার পর আর্শদীপ তা আক্রমণাত্মক ভঙ্গিতে ছুড়ে মারেন, যা গিয়ে লাগে কিউই ব্যাটার ড্যারি মিচেলের প্যাডে।

এই অপরাধের জন্য আর্শদীপের শাস্তির মধ্যে ম্যাচ ফি’র ১৫ শতাংশ জরিমানার পাশাপাশি তার শৃঙ্খলাভঙ্গের রেকর্ডে একটি ডিমেরিট পয়েন্টও যোগ করা হয়েছে। গত ২৪ মাসে এটিই তার প্রথম অপরাধ। আইসিসির এলিট প্যানেলের ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট প্রস্তাবিত শাস্তি আর্শদীপ মেনে নেওয়ায় এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।

কালবেলা/জিএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভাইরাসের আক্রমণে ক্ষেতেই পচছে আখ, লোকসানের শঙ্কায় টাঙ্গাইলের কৃষক

অনিয়মের অভিযোগে সড়ক নির্মাণের কাজ বন্ধ করে দিলেন এলাকাবাসী

বাবার অসুস্থতার কথা বলে ৭ বছরের শিশুকে অপহরণ, চাচাসহ গ্রেপ্তার ৩

আমরা চলছিলাম মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা যাচ্ছে আমেরিকার দিকে: মুফতি ফয়জুল করিম

হাতিয়ায় অস্বাভাবিক জোয়ারে ক্ষতিগ্রস্ত ৮০০ মিটার বেড়িবাঁধ, আতঙ্কে উপকূলবাসী

নির্মাণের এক মাস না যেতেই সড়কে গর্ত, নিম্নমানের কাজের অভিযোগ

নাচোলে টিসিবির গুদামে আগুন, নেভাতে গিয়ে ভ্যানচালকের মৃত্যু

মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা: এক মাস পর নোয়াখালী থেকে গ্রেপ্তার বড় ভাই

প্রবাসীরা চাইলে বাড়ি পাহারায় মিলবে আনসার সদস্য: সিলেটের ডিসি

সিলেটে অভিযানে তিন হাসপাতালে জরিমানা, একটি সিলগালা

১০

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

১১

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

১২

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

১৩

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

১৪

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

১৫

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১৬

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

১৭

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

১৮

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

১৯

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

২০
X