স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১০ মার্চ ২০২৬, ০৩:২৪ পিএম
আপডেট : ১০ মার্চ ২০২৬, ০৩:২৯ পিএম
অনলাইন সংস্করণ

অস্ট্রেলিয়ায় আশ্রয় নিলেন পাঁচ ইরানি ফুটবলার

ইরানের পাঁচ নারী ফুটবলারের সঙ্গে অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্ক। ছবি : স্বরাষ্ট্রমন্ত্রীর ফেসবুক পেজ থেকে
ইরানের পাঁচ নারী ফুটবলারের সঙ্গে অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্ক। ছবি : স্বরাষ্ট্রমন্ত্রীর ফেসবুক পেজ থেকে

এএফসি নারী এশিয়ান কাপে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ম্যাচের আগে জাতীয় সঙ্গীত না গাওয়ার কারণে শিরোনামে এসেছিল ইরান দল। রাষ্ট্রীয় টেলিভিশনে ফুটবলারদের ‘বিশ্বাসঘাতক’ বলা হয়েছিল। তাই দেশে ফিরলে তাদের শাস্তির মুখোমুখি হতে হবে বলেই ধারণা করা হচ্ছিল। এই পরিস্থিতির মধ্যেই পাঁচ ইরানি নারী ফুটবলার অস্ট্রেলিয়ার মানবিক ভিসা নিয়েছেন।

মঙ্গলবার বিকেলে অজ্ঞাত সংখ্যক ইরানি খেলোয়াড়কে নিয়ে একটি বাস কড়া পুলিশ পাহারায় হোটেল থেকে বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হয়। রোববার রাতে গোল্ড কোস্টের রোবিনা স্টেডিয়ামের মাঠ থেকে যখন ইরানের নারী দল দৌড়ে বের হচ্ছিল, তখন অস্ট্রেলীয় কর্মকর্তারা তাদের জন্য অপেক্ষা করছিলেন। তাদের উদ্দেশ্য ছিল স্পষ্ট—দলের কোনো সদস্য কথা বলতে চাইলে সাহায্য করার জন্য লোকজন প্রস্তুত আছে। পরবর্তীতে দলের পাঁচ সদস্য আশ্রয় চান। দ্রুতই কাগজপত্র প্রস্তুত করে তাদের ভিসা প্রদান করা হয়।

অস্ট্রেলিয়ায় আশ্রয় চাওয়ার আগে দলের তত্ত্বাবধায়কদের ফাঁকি দিয়ে বেরিয়ে আসতে হয়েছিল ওই পাঁচ ফুটবলারকে। হোটেল থেকে বের হওয়ার পর অস্ট্রেলীয় ফেডারেল পুলিশ ও কুইন্সল্যান্ড পুলিশ তাদের নিরাপদে নিয়ে যায়। স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্ক রাতেই ফুটবলারদের সঙ্গে দেখা করেন এবং অস্থায়ী মানবিক ভিসার আবেদনে স্বাক্ষর করেন। সব আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পর ভোররাতে ব্রিসবেনের একটি নিরাপদ স্থানে পাঁচ ফুটবলার উচ্ছ্বাস প্রকাশ করেন।

ফাতেমেহ পাসান্দিদেহ, জাহরা ঘানবারি, জাহরা সারবালি, আতেফেহ রামাজানজাদেহ এবং মোনা হামৌদি ছিলেন সেই খেলোয়াড়দের মধ্যে, যারা ২ মার্চ নারী এশিয়ান কাপে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে উদ্বোধনী ম্যাচের আগে জাতীয় সঙ্গীত গাননি। রোববার রাতে ইরানের দল নারী এশিয়ান কাপের শেষ ম্যাচে ফিলিপাইনের কাছে ২–০ গোলে হারে। ৪৮ ঘণ্টার মধ্যেই অস্ট্রেলিয়ান ফেডারেল পুলিশ তাদের পাঁচজনকে হোটেল থেকে নিরাপদ স্থানে নিয়ে যায় এবং তাদের আশ্রয়ের আবেদন অনুমোদন করা হয়।

ইরানি খেলোয়াড়রা সরকারের সঙ্গে কীভাবে যোগাযোগ করেছিলেন, হোটেল থেকে কীভাবে বেরিয়ে এসেছিলেন—তার বিস্তারিত জানা যায়নি। দেশটির সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পর্কযুক্ত একাধিক ব্যক্তি দলের সঙ্গেই ছিলেন বলে ধারণা করা হচ্ছে। সেখান থেকে বেরিয়ে আসা পাঁচ ফুটবলারের জন্য বিষয়টি মোটেও সহজ ছিল না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হিজবুল্লাহর রকেট হামলায় পিছু হটল ইসরায়েলি বাহিনী

ব্রাজিলের পতাকা টানাতে গিয়ে কিশোরের মৃত্যু

কাপ্তাই হ্রদে ডুবে চবি শিক্ষার্থীর মৃত্যু 

বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে, তুলে ধরল একাধিক কারণ

ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের উপদেষ্টা মঞ্জুশ্রী রায় চৌধুরীর পরলোকগমন

রামিসা হত্যা : দ্রুতই শুনানি করতে চান রাষ্ট্রপক্ষ

কেআইবিতে জুনিয়রের ঘুসিতে রক্তাক্ত সিনিয়র কর্মকর্তা

ইরানে ইসরায়েলি হামলায় দুই সেনা নিহত

অপু থেকে বুবলী : সন্তান প্রসঙ্গে কেন বারবার একই চিত্র?

স্বরাষ্ট্রমন্ত্রী, সংসদ ও পুলিশের প্রতিক্রিয়ায় টিআইবির ব্যাখ্যা

১০

পুকুরে মিলল মাদ্রাসাছাত্রের লাশ

১১

১৯৭১ : একটি গ্রামের গল্প

১২

কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে বন্দিদের মাঝে মৌসুমী ফল বিতরণ

১৩

রাতের মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব জেলায়

১৪

ডিজিটাল মাধ্যমেও নারী-শিশুরা নিরাপদ নয় : নিপুণ রায় 

১৫

আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টা, আটক ৫

১৬

ময়লাবাহী ট্রাকচাপায় যুবদল ও ছাত্রদল নেতার মৃত্যু

১৭

সরকার অনিয়মের নির্বাচন করলে মুখ থুবড়ে পড়বে : জাতীয় পার্টির মহাসচিব

১৮

সোলার এনার্জিতে উজ্জ্বল পদ্মা সেতুর সার্ভিস এরিয়া, কমছে বিপুল বিদ্যুৎ বিল

১৯

আর্মি স্টেডিয়ামে কূটনৈতিক কোর ও বাংলাদেশের কর্মকর্তাদের প্রীতি ম্যাচ

২০
X