স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৩ মার্চ ২০২৬, ০২:৩৫ এএম
আপডেট : ১৩ মার্চ ২০২৬, ০৯:৪৫ এএম
অনলাইন সংস্করণ

১ কোটি ৬৪ লাখ টাকায় মোস্তাফিজকে কিনল বার্মিংহাম

মোস্তাফিজুর রহমান। ছবি : সংগৃহীত
মোস্তাফিজুর রহমান। ছবি : সংগৃহীত

এবার ইংল্যান্ডের ফ্র্যাঞ্চাইজি লিগ দ্য হান্ড্রেডেও দল পেয়েছেন মোস্তাফিজুর রহমান। প্রথমবারের মতো এই লিগে খেলবেন কোনো বাংলাদেশি ক্রিকেটার। ইংল্যান্ডের মুদ্রায় ১ লাখ পাউন্ড বা বাংলাদেশি টাকার অঙ্কে ১ কোটি ৬৪ লাখ ৩৩ হাজার টাকায় তাকে দলে ভিড়িয়েছে বার্মিংহাম ফিনিক্স।

প্লেয়ার ড্রাফট থেকে বেরিয়ে দ্য হান্ড্রেডের নিলাম হলো এবারই প্রথম। লন্ডনে বৃহস্পতিবার নিলামের তৃতীয় ও শেষ ধাপে নাম ওঠে মোস্তাফিজের। তার জন্য বার্মিংহাম ছাড়া আর কেউ বিড করেনি। ফলে এই দলটিই পেয়ে যায় ৩০ বছর বয়সী পেসারকে।

টি-টোয়েন্টি ফরম্যাটের চেয়ে সংক্ষিপ্ত ঘরানার এই টুর্নামেন্টে এবারই প্রথম খেলবেন মোস্তাফিজুর রহমান। ফ্র্যাঞ্চাইজি লিগে বরাবরই চাহিদার শীর্ষে থাকেন এই পেসার। দেশের বাইরের ফ্র্যাঞ্চাইজি লিগগুলোর মধ্যে এর আগে আইপিএল, পিএসএল, আইএল টি-টোয়েন্টি ও লঙ্কান প্রিমিয়ার লিগে খেলেছেন মুস্তাফিজ। বর্তমানে বাংলাদেশ দলের হয়ে দেশের মাটিতে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে খেলছেন তিনি।

নিলামের চূড়ান্ত তালিকায় ছিলেন বাংলাদেশের আরেক ক্রিকেটার রিশাদ হোসেন। ৭৫ হাজার পাউন্ড ভিত্তিমূল্যের ক্যাটাগরিতে থাকা এই লেগ স্পিনারের নাম নিলামের প্রথম ধাপে উঠলেও, আট ফ্র্যাঞ্চাইজির কেউ আগ্রহ দেখায়নি তাকে দলে ভেড়াতে। আগামী ২১ জুলাই থেকে মাঠে গড়াবে দ্য হান্ড্রেডের এবারের আসর।

কালবেলা/জিএম/এসএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুষম খাদ্যাভ্যাস ও জাঙ্ক ফুড পরিহার শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অপরিহার্য

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

টিভিতে আজকের যত খেলা

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

স্বর্ণের আজকের বাজারদর

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

২২ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১০

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠতে পারেন জোসেফ আউন: ট্রাম্প

১১

এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না: ইসি সচিব

১২

ইরানে টানা ১১তম রাতে হামলা করল যুক্তরাষ্ট্র

১৩

কুকুরের কামড়ে আহত বিচারক, এক বছরে শতাধিক আক্রান্ত

১৪

‘যুদ্ধও নয়, শান্তিও নয়’ পরিস্থিতির অবসান চান মোজতবা খামেনি

১৫

ব্র্যাক এনজিওতে নিয়োগ, নেই বয়সসীমা

১৬

ইরানের বিরুদ্ধে ঘাঁটি ব্যবহারের অনুমতি দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বার্নহ্যাম

১৭

যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের হামাদান প্রদেশে নতুন করে উত্তেজনা

১৮

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৯

দুপুর ১টার মধ্যে দেশের যেসব অঞ্চলে ভারী বৃষ্টি হতে পারে

২০
X