স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৮ মার্চ ২০২৬, ০২:৫৭ পিএম
আপডেট : ১৮ মার্চ ২০২৬, ০৩:০১ পিএম
অনলাইন সংস্করণ

পিএসএলে অজিদের খেলা নিয়ে কী বার্তা দিল পিসিবি

অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা। ছবি : সংগৃহীত
অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা। ছবি : সংগৃহীত

পাকিস্তান সুপার লিগ শুরু হতে আর বেশি দেরি নেই। কিন্তু টুর্নামেন্ট শুরুর আগেই নতুন এক আলোচনা ঘুরছে ক্রিকেট মহলে। অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা আদৌ খেলতে আসবেন কি না, তা নিয়েই তৈরি হয়েছে অনিশ্চয়তা।

অস্ট্রেলিয়ার কিছু সংবাদমাধ্যমে দাবি করা হয়, মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত আর পাকিস্তান-আফগানিস্তান সীমান্তের উত্তেজনার কারণে নাকি দেশটির ক্রিকেটাররা পিএসএলে অংশ নেওয়া নিয়ে দ্বিধায় আছেন। বিশেষ করে নিরাপত্তা পরিস্থিতি নিয়েই এই উদ্বেগ তৈরি হয়েছে বলে বলা হয়।

এই খবর সামনে আসতেই স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে, তাহলে কি বড় তারকাদের ছাড়া শুরু হবে এবারের আসর? তবে বিষয়টি নিয়ে দ্রুতই প্রতিক্রিয়া জানায় পাকিস্তান ক্রিকেট বোর্ড। তারা স্পষ্ট করে দেয়, এমন কোনো অনিশ্চয়তা নেই। সবকিছু পরিকল্পনা অনুযায়ীই এগোচ্ছে। বোর্ডের এক কর্মকর্তা জানিয়েছেন, ‘ভ্রমণের সমস্ত ব্যবস্থা ও পরিকল্পনা সম্পন্ন হয়েছে এবং পিএসএল ১১-এর জন্য চুক্তিবদ্ধ হওয়া সব অস্ট্রেলিয়ান ক্রিকেটার আগামী সপ্তাহ থেকে আসতে শুরু করবে।’

এই বক্তব্যেই অনেকটা পরিষ্কার হয়ে যায় পরিস্থিতি। অর্থাৎ, অন্তত এখন পর্যন্ত অস্ট্রেলিয়ান তারকাদের অংশগ্রহণ নিয়ে বড় কোনো সমস্যা নেই।

এবারের পিএসএলে অস্ট্রেলিয়ার বেশ কয়েকজন বড় নাম খেলার কথা রয়েছে। স্টিভেন স্মিথ, ডেভিড ওয়ার্নার, গ্লেন ম্যাক্সওয়েল, অ্যাডাম জ্যাম্পা, মার্নাস লাবুশেনের মতো তারকারা থাকলে টুর্নামেন্টের আকর্ষণ বাড়বে কয়েকগুণ। এর বাইরে অ্যাশটন টার্নার, জশ ফিলিপি, পিটার সিডল, স্পেন্সার জনসনের মতো খেলোয়াড়রাও বিভিন্ন দলে যুক্ত আছেন।

তাই তাদের না আসার সম্ভাবনা তৈরি হলে সেটি বড় ধাক্কাই হতো পিএসএলের জন্য। তবে বোর্ডের বক্তব্যে আপাতত সেই শঙ্কা অনেকটাই কেটে গেছে।

অবশ্য অস্ট্রেলিয়া সরকার তাদের ক্রিকেটারদের পাকিস্তানে খেলার অনুমতি দিলেও কিছু সতর্কতা দিয়েছে। বিশেষ করে সীমান্তের কাছাকাছি কিছু এলাকা এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। এর মধ্যে পেশোয়ারের নামও রয়েছে। যদিও বাস্তবতা হলো, পেশাওয়ারে এবারের পিএসএলে ম্যাচ আছে মাত্র একটি। তাই সেটিও বড় কোনো সমস্যা হয়ে দাঁড়ানোর কথা না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুর্দান্ত গোলে ইরানের বিপক্ষে এগিয়ে গেল নিউজিল্যান্ড

অর্থের অভাবে মাকে মাঠে এনে খেলা দেখাতে পারিনি : কেপ ভার্দের নায়ক ভোজিনিয়া

অতিমানবীয় ৯ সেভ, নিশ্চিত হারের হাত থেকে উরুগুয়েকে বাঁচালেন আরাউহো

সব ধর্ষণই সমান অপরাধ, প্রতিটির বিচার নিশ্চিত করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

সৌদি আরবের বিপক্ষে সমতা ফেরাল উরুগুয়ে

আত্মঘাতী গোলে বেলজিয়ামের বিপক্ষে জয় হাতছাড়া মিসরের

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

১০

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

১১

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

১২

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

১৩

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

১৪

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

১৫

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

১৬

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

১৭

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

১৮

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

১৯

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

২০
X