স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৬ মার্চ ২০২৬, ০৪:০৬ পিএম
অনলাইন সংস্করণ

৫৫ বছর বয়সেও দুর্দান্ত রফিক, পারলেন না নাফিস-রাজ্জাকরা

স্বাধীনতা দিবসে মিরপুরে আজ বসেছিল সাবেক ক্রিকেটারদের মিলনমেলা। ছবি : বিসিবি
স্বাধীনতা দিবসে মিরপুরে আজ বসেছিল সাবেক ক্রিকেটারদের মিলনমেলা। ছবি : বিসিবি

বয়স যে শুধুই কেবল একটি সংখ্যা—বহু ক্লিশে এই কথাটির বাস্তবতা প্রমাণ করলেন মোহাম্মদ রফিক। ৫৫ বছর বয়সেও তিনি দেখালেন তার ঝলক। ঝোড়ো ব্যাটিংয়ের পাশাপাশি বাঁ হাতের ঘূর্ণি—অলরাউন্ড নৈপুণ্যে লাল দলকে এনে দিলেন বিশাল জয়। প্রতিপক্ষ সবুজ দলে থাকা শাহরিয়ার নাফিস-আবদুর রাজ্জাকরা স্রেফ উড়ে গেলেন।

স্বাধীনতা দিবসের দিন আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বসেছে সাবেক ক্রিকেটারদের মিলনমেলা। নাফিস, রাজ্জাক, মোহাম্মদ আশরাফুল, রফিক, খালেদ মাসুদ পাইলটরা আজ দুই দলে ভাগ হয়ে প্রদর্শনী ক্রিকেট ম্যাচ খেলেছেন। বিশেষ ম্যাচে খেলতে নেমে চার-ছক্কার ফুলঝুরিতে রানের বন্যা বইয়ে দিয়েছে লাল দল। সবুজ দল প্রদর্শনী ম্যাচটি হেরে গেছে ১২৩ রান।

আগে ব্যাটিংয়ে নেমে ২০ ওভারে ৫ উইকেটে ২১৩ রান করেছে লাল দল। ৫৩ বলে ৮৪ রান করেছেন নাসির উদ্দিন ফারুক। দলের দ্বিতীয় সর্বোচ্চ ৫০ রান করেন রফিক। ২৩ বলে ফিফটি পূর্ণ করে পরের বলেই আউট হয়ে গিয়েছেন তিনি। সবুজ দলের ফয়সাল হোসেন ডিকেন্স ৪ ওভারে ৪৩ রানে নিয়েছেন ২ উইকেট। একটি করে উইকেট পেয়েছেন আনোয়ার হোসেন মনির, রাজ্জাক ও তালহা জুবায়ের।

২১৪ রানের পাহাড় সমান লক্ষ্য তাড়া করতে নেমে ১৫.২ ওভারে ৯০ রানে গুটিয়ে যায় সবুজ দল। সর্বোচ্চ ৩৩ রান আসে শাহরিয়ার নাফিসের ব্যাটে। আশরাফুলের এক ওভারে দুটি ছক্কাও মেরেছেন নাফিস। আর লাল দলের রফিক বোলিংয়ে এসে প্রথম বলেই উইকেট পেয়েছেন তিনি। উইকেট নেওয়ার পর নেচে নেচে যেভাবে উদযাপন করেছেন, তাতে বোঝারই উপায় নেই যে তাঁর বয়স ৫৫ বছর। প্রদর্শনী ম্যাচে নিয়েছেন ৪ উইকেট। তাঁর সতীর্থ ইলিয়াস সানি নিয়েছেন ৫ উইকেট।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুষ্টিগুণে ভরপুর দেশি ফল ডেউয়া

শেষ মুহূর্তে গোল, জয় দিয়েই আফ্রিকান চ্যাম্পিয়নদের বিশ্বকাপ মিশন শুরু

যে দলগুলোর সঙ্গে সবচেয়ে বেশি গোল খেয়েছে আর্জেন্টিনা

আরব সাগরে আটকে পড়া ১৪ ভারতীয় নাবিককে উদ্ধার করল যুক্তরাষ্ট্র

নতুন ইউনিয়ন পেল শিবগঞ্জ উপজেলা

এইচএসসি ২০২৬ / নকলমুক্ত পরীক্ষা নিশ্চিতে কেন্দ্রে চলবে কড়া নজরদারি

অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে প্রাণ গেল শিক্ষিকার

নতুন ইরান চুক্তি জেসিপিওএর চেয়ে বেশি ভালো হবে না : ওবামা

স্ত্রীকে গলা টিপে হত্যাচেষ্টা, পাষণ্ড স্বামী গ্রেপ্তার

সিলেটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, শনাক্ত ২৭

১০

বেনজীরকে দেশে পাঠানোর বিষয়ে বাংলাদেশকে চিঠি দিল আমিরাত

১১

 শান্তি চুক্তিতে যুক্তরাষ্ট্র-ইরান, ১৯ জুন সুইজারল্যান্ডে স্বাক্ষর

১২

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৩

দিল্লির বিমানবন্দর থেকে ফেরত আসছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

১৪

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৫

দেশে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

১৬

আজকের নামাজের সময়সূচি

১৭

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতাকে স্বাগত জানালেন এরদোয়ান

১৮

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

১৯

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

২০
X