স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০২ এপ্রিল ২০২৬, ০৫:৩৪ পিএম
আপডেট : ০২ এপ্রিল ২০২৬, ০৫:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

আরও এক বিসিবি পরিচালকের পদত্যাগ

বিসিবি পরিচালক ইয়াসির। ছবি : সংগৃহীত
বিসিবি পরিচালক ইয়াসির। ছবি : সংগৃহীত

বাংলাদেশের ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদ থেকে পদত্যাগ করেছেন ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিক। জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) কোটায় বিসিবিতে আসা এই পরিচালক নিজেই নিশ্চিত করেছেন বিষয়টি।

এ বিষয়ে আজ বৃহস্পতিবার (০২ এপ্রিল) তিনি কালবেলাকে বলেন, ‘হ্যাঁ, আমি বিসিবি পরিচালকের পদত্যাগ করেছি। আজকে সকালেই আমি পদত্যাগ পত্র জমা দিয়েছি। তবে আর কেউ করেছে কি না, জানা নেই।’

গত কয়েক সপ্তাহে একাধিক পরিচালক বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে পদত্যাগ করেছেন। ইয়াসির মোহাম্মদ ফয়সাল সরে দাঁড়ানোর ফলে সেই তালিকা আরও লম্বা হলো। ব্যক্তিগত কারণেই বিসিবি থেকে সড়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। বিসিবির লজিস্টিকস অ্যান্ড প্রটোকল কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছিলেন ইয়াসির।

গত বছর বহুল আলোচিত বাংলাদেশের ক্রিকেট বোর্ডের পরিচালনা পর্ষদের নির্বাচনের শেষটায় দেখা যায় বিচিত্র কান্ড। জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) তাদের কোটায় দুজনকে পরিচালক বানিয়ে একজনকে বিতর্কের মুখে কয়েক ঘণ্টার মধ্যেই অপসারণের সিদ্ধান্ত নেয়।

সেই নির্বাচনে তিনটি ভিন্ন ক্যাটাগরি থেকে ২৩ জন পরিচালক নির্বাচিত হয়েছিলেন। নিয়ম অনুযায়ী বাকি দুজন আসেন জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) মনোনয়নে। সেই সময়েই দুই পরিচালকের একজন ছিলেন ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিক।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফেনী জেলা বিএনপির মিডিয়া সেলের কমিটি অনুমোদন

কালবেলায় সংবাদ প্রকাশের পর সংসদ সচিবালয়ের তদন্ত কমিটি

সাভার থানা ছাত্রদলের কমিটি ঘোষণা, সভাপতি মাশফি-সম্পাদক সামির

‘বাপের দোয়া’ থেকে ‘ক্রিকেটের দোয়া’ করতে চান তামিম

‘আমার বউ নিয়ে গেছে, তাই আমি ওর বউ নিয়ে এসেছি’

জঙ্গল সলিমপুরে শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহ দিলেন এসপি মাসুদ আলম

বিশ্বকাপ ফুটবল ঘিরে টিভির শোরুমে ক্রেতাদের ভিড়

কোরআনে হাফেজার ঝুলন্ত লাশ উদ্ধার

ইরান চুক্তি না করলে আবারও যুদ্ধ শুরু হবে : ট্রাম্প

ভিসা মিলেছে কিন্তু যুক্তরাষ্ট্রে রাত কাটাতে বাধা ইরানি ফুটবলারদের

১০

প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে আ.লীগ নেতার চিঠি

১১

গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না, অভিযোগ রুমিন ফারহানার

১২

৫৫ বছরে শহীদ জিয়া গবেষণা কেন্দ্র কেন হয়নি, প্রশ্ন মঈন খানের

১৩

আগামী ২০ বছর বিশ্ব ক্রিকেটকে শাসন করতে চান সূর্যবংশী

১৪

আল জাজিরা বিশ্লেষণ / ইরান যুদ্ধের ১০০তম দিন, কোথায় দাঁড়িয়ে মধ্যপ্রাচ্য?

১৫

কেন্দ্রীয় কমিটিকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরায় জেলা যুবদলের শুভেচ্ছা মিছিল

১৬

এনসিটিবি ও ৪ শিক্ষা বোর্ডে নতুন চেয়ারম্যান 

১৭

নারী-শিশু নির্যাতন মামলা, হাইকোর্টে বিশেষ বেঞ্চের কার্যক্রম শুরু হচ্ছে

১৮

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির নতুন সভাপতি হলেন তামিম

১৯

মহিলা দল নেত্রীর অডিও ভাইরাল / ‘তুমি বেশি কমাইও না, ৬ হাজারের মধ্যে দিও’

২০
X