স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৫ এপ্রিল ২০২৬, ০৫:১১ পিএম
অনলাইন সংস্করণ

হেরেই চলছে রিশাদের দল, টেবিলের অবস্থান কোথায়?

সময়টা ভালো যাচ্ছে না রিশাদ ও তার দলের। ছবি : সংগৃহীত
সময়টা ভালো যাচ্ছে না রিশাদ ও তার দলের। ছবি : সংগৃহীত

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) হেরেই চলছে রিশাদ-রিজওয়ানদের দল রাওয়ালপিন্ডিজ। শনিবার টানা তৃতীয় পরাজয়ের স্বাদ পেয়েছে তারা। এই হারের পর অবশ্য হতাশা লুকাননি দলটির অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান। শনিবার গাদ্দাফি স্টেডিয়ামে ইসলামাবাদ ইউনাইটেডের কাছে হারের পর তিনি স্বীকার করেন, এমন পরাজয় হজম করা কঠিন।

ডার্বি লড়াইয়ে টসে হেরে আগে ব্যাট করতে নেমে প্রত্যাশা অনুযায়ী বড় সংগ্রহ গড়তে পারেনি রাওয়ালপিন্ডিজ। ২০ ওভারে ৭ উইকেটে ১৫৬ রানেই থেমে যায় তাদের ইনিংস। দলের পক্ষে কামরান গুলাম দায়িত্বশীল হাফসেঞ্চুরি করলেও অন্য ব্যাটারদের ব্যর্থতায় বড় স্কোর গড়া সম্ভব হয়নি। বিশেষ করে পাওয়ারপ্লেতে ধীরগতির ব্যাটিং দলকে চাপে ফেলে দেয়।

এটি ছিল রাওয়ালপিন্ডিজের জন্য অস্বাভাবিক এক ব্যাটিং ব্যর্থতা। কারণ, টুর্নামেন্টের প্রথম দুই ম্যাচেই তারা ১৯০ রানের বেশি সংগ্রহ করেছিল। তবে ধারাবাহিকতা ধরে রাখতে না পারায় এবার ভুগতে হয়েছে দলটিকে।

জবাবে ইসলামাবাদ ইউনাইটেড খুব একটা বাধার মুখে পড়েনি। মাত্র তিন উইকেট হারিয়ে এবং ৩৪ বল হাতে রেখেই ১৫৬ রানের লক্ষ্য ছুঁয়ে ফেলে তারা। এই জয়ে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে উঠে আসে ইউনাইটেড, পেছনে ফেলে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন লাহোর কালান্দার্সকে। অন্যদিকে, তিন ম্যাচের সবকটিতেই হেরে টেবিলের সপ্তম স্থানে অবস্থান করছে রাওয়ালপিন্ডিজ। অর্থাৎ তাদের নিচে কেবল হায়দরাবাদ কিংসম্যান। রাওয়ালপিন্ডিজের মতো তারাও এখনও কোন জয়ের দেখা পায়নি।

ম্যাচ শেষে পুরস্কার বিতরণী মঞ্চে রিজওয়ান বলেন, ‘তিন ম্যাচের তিনটিতেই হার, অবশ্যই হজম করা কঠিন। কোনো দলই হারতে পছন্দ করে না। শেখার বিষয় হলো, এবার পরিস্থিতি কিছুটা ভিন্ন ছিল। আগের দুই ম্যাচে আমাদের ব্যাটিং ক্লিক করেছিল, কিন্তু আজ আমাদের পাওয়ারপ্ল্যান পরিকল্পনা অনুযায়ী হয়নি।’

প্রতিপক্ষের শুরুতেই ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেওয়ার বিষয়টিও তুলে ধরেন রিজওয়ান, ‘প্রতিপক্ষকেও কৃতিত্ব দিতে হবে, তবে শুধু পাওয়ারপ্লে নয়, আসল ক্ষতি হয়েছে শুরুতেই, যখন তারা সুইং পেয়েছে এবং দ্রুত উইকেট তুলে নিয়েছে। তখনই আমরা সম্ভবত ২০-৩০ রান পিছিয়ে পড়ি।’

টানা হারের পরও আশাবাদী এই উইকেটরক্ষক-ব্যাটার। তার মতে, একটি জয়ই বদলে দিতে পারে দলের গতি, ‘মোটের ওপর বিষয়টা ধীরে ধীরে ঠিক করার। তিনটি ম্যাচ হয়ে গেছে, কিন্তু একটি নির্দিষ্ট সমস্যা চিহ্নিত করা সহজ নয়, একটি দিক ঠিক করলে অন্য জায়গায় সমস্যা দেখা দেয়। আমাদের যা দরকার, তা হলো একটি জয় এবং সেটিই গতি বদলে দিতে পারে। তখন সবকিছু ঠিক পথে আসতে শুরু করবে।’

তবে কেবল ব্যাটিং নয়, বোলিং বিভাগেও সমস্যা রয়েছে বলে স্বীকার করেন রিজওয়ান। এর আগে দুই ম্যাচেই ১৯০-এর বেশি রান করেও তা রক্ষা করতে পারেনি দলটি। ফলে ডিফেন্ডিং নিয়ে উদ্বেগ বাড়ছে। বল হাতে রিশাদ হোসেন এদিন ৩ ওভার হাত ঘুরিয়ে ৩৬ রান বিলি করেন। বিনিময়ে শিকার করেন মোহাম্মদ ফাইকের উইকেট।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুবলীগ-ছাত্রলীগের ১৩ নেতাকর্মী গ্রেপ্তার

নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে যাত্রীবোঝাই বাস

বারে ৩ বার বল লাগলে গোল, চোটের ভান করলেই শাস্তি?

‘এনসিপিকে জামায়াতের প্রতিষ্ঠান হিসেবে দাঁড় করানো হচ্ছে’

ঐতি‌হ্যে সমৃদ্ধ দামুড়হুদার প্রাণ‌কে‌ন্দ্র, তবুও উন্নীত হয়‌নি পৌরসভায় 

শরীয়তপুরে আর্জেন্টিনার সমর্থকদের আনন্দ শোভাযাত্রায় দুর্ঘটনা, আহত ৪

দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনায় যোগ দিলেন ব্রাজিল সমর্থক

দালালকে ধরে হাসপাতালের ড্রেন পরিষ্কার করাল ছাত্রদল

ইরানের হাতে এখনও ২২ শতাংশ ক্ষেপণাস্ত্র রয়েছে : ট্রাম্প

হঠাৎ জ্বালানি তেলের দাম কমলো বিশ্ববাজারে 

১০

দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জন্য বড় সুখবর

১১

পদ্মায় ডুবে যাওয়া সেই বাসের চালকসহ গ্রেপ্তার ৩

১২

ঢাবি ট্রেজারারকে ‘পাড়ার গুন্ডা-মাস্তানের’ মতো কথা না বলার অনুরোধ সর্ব মিত্র চাকমার

১৩

তিন সপ্তাহ যেতেই নতুন উপাচার্য পেল জাবিপ্রবি

১৪

সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় আদ্-দ্বীনের দুই কর্মীকে অব্যাহতি

১৫

ঋতুপর্ণার গোলে সমতা, স্বপ্ন বাড়ল বাংলাদেশের

১৬

কখন, কীভাবে দেখবেন আর্জেন্টিনা-হন্ডুরাসের ম্যাচ

১৭

রামিসা হত্যা মামলার রায় রোববার

১৮

সাইবার ঝুঁকি ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রের জন্য বড় বিপদ : তথ্যমন্ত্রী

১৯

১৯৭৮ বিশ্বকাপ : আর্জেন্টিনার গৌরব, নাকি বিশ্বকাপের কলঙ্ক?

২০
X