কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ এপ্রিল ২০২৬, ১২:২৯ পিএম
আপডেট : ০৭ এপ্রিল ২০২৬, ০১:০৬ পিএম
অনলাইন সংস্করণ

রান আউট নিয়ে বিতর্ক, ছুরিকাঘাতে আম্পায়ার নিহত

আম্পায়ার অজিত বাবু। ছবি : সংগৃহীত
আম্পায়ার অজিত বাবু। ছবি : সংগৃহীত

ভারতের অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে ক্রিকেট ম্যাচে রান আউটের সিদ্ধান্ত নিয়ে শুরু হওয়া বিতর্ক শেষ ভয়াবহ সহিংসতায় রূপ নেয়। এতে এক ২১ বছর বয়সী আম্পায়ারের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন আরও অন্তত কয়েকজন।

রোববার (৫ এপ্রিল) সন্ধ্যায় পেদাগাদিলি এলাকার একটি স্থানীয় ক্রিকেট মাঠে ঘটনাটি ঘটে। যেখানে তিনটি দল একটি টি-টোয়েন্টি সিরিজে অংশ নিচ্ছিল। ম্যাচ পরিচালনা করছিলেন ডোলা অজিত বাবু এবং তার সহকারী বুদুমুরি চিরঞ্জীবী।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, ম্যাচ চলাকালীন নন-স্ট্রাইকার প্রান্তে একটি রান আউটের সিদ্ধান্তকে কেন্দ্র করে ব্যাটসম্যান অজিত বাবু ও প্রতিপক্ষ দলের খেলোয়াড়দের মধ্যে তর্ক শুরু হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে আম্পায়াররা হস্তক্ষেপ করেন এবং বিষয়টি সাময়িকভাবে মীমাংসা করে খেলা পুনরায় শুরু করা হয়।

তবে খেলা শেষ হওয়ার কিছু সময় পর স্থানীয় এক দর্শক কান্তা কিশোরঅজিত বাবু এবং আম্পায়ার চিরঞ্জীবীর সঙ্গে পুনরায় তর্কে জড়িয়ে পড়েন। প্রত্যক্ষদর্শীরা পরিস্থিতি শান্ত করার চেষ্টা করলেও তিনি উত্তেজিত হয়ে পড়েন।

পুলিশ জানায়, একপর্যায়ে কিশোর ভিকটিমদের ফোন করে একটি নির্দিষ্ট স্থানে দেখা করতে বলেন। ম্যাচ শেষ হওয়ার পর অজিত বাবু, চিরঞ্জীবী এবং কয়েকজন বন্ধু সেখানে গেলে আবারও তর্ক শুরু হয়।

সার্কেল ইন্সপেক্টর মাল্লেশ্বর রাও জানান, সেখানে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই কিশোর হঠাৎ ছুরি বের করে দুই আম্পায়ারের ওপর হামলা চালান। এতে অজিত বাবুর বুকের দিকে গুরুতর আঘাত লাগে এবং তিনি ঘটনাস্থলেই পড়ে যান। তাকে বাঁচাতে গিয়ে চিরঞ্জীবী ও আরও কয়েকজন আহত হন। গুরুতর অবস্থায় অজিত বাবুকে বিশাখাপত্তনমের অ্যাপোলো হাসপাতালে স্থানান্তর করা হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

পুলিশ জানিয়েছে, ভারতীয় ন্যায় সংহিতার প্রাসঙ্গিক ধারায় মামলা নেওয়া হয়েছে এবং অভিযুক্ত কান্তা কিশোরকে গ্রেপ্তারে অভিযান চলছে।

কালবেলা/এনএএস/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রামের বন্যাদুর্গতদের পুনর্বাসনের উদ্যোগ জেলা পরিষদের

রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার উদ্বোধনে পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমস

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে ৩৭ ক্যাটাগরিতে নিয়োগ, পদ ২৪৩

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেন

ঢাকাসহ ১০ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

ট্রাম্পকে সংকট থেকে বের হতে ‘আরও ভালো পথ’ খুঁজতে বলল ইরান

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

ঝুঁকি নিয়ে ভাসমান সেতু পারাপার, ভোগান্তিতে ৭ গ্রামের মানুষ

নয়টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করল যুক্তরাষ্ট্র

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেওয়ার কোনো আগ্রহ যুক্তরাষ্ট্রের নেই: ট্রাম্প

১০

যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি

১১

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৪৭ বিলিয়ন ডলার

১২

কারিগরি শিক্ষা অধিদপ্তরে ১৯৭ পদে নিয়োগ, আবেদন অনলাইনে

১৩

মাতামুহুরীতে রাতের আঁধারে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ

১৪

টিভিতে আজ যত খেলা

১৫

নাটোরে ডিঙি নৌকা তৈরির ধুম

১৬

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৭

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৮

আগামী ২৪ ঘণ্টায় ৪ বিভাগে ‘অতি ভারী’ বৃষ্টির পূর্বাভাস

১৯

আজকের নামাজের সময়সূচি

২০
X