স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৭ এপ্রিল ২০২৬, ০৮:১৫ পিএম
অনলাইন সংস্করণ

আশেপাশের চাটুকার থেকে তামিমকে সাবধান থাকতে বললেন ইমরুল

আশেপাশের চাটুকার থেকে তামিমকে সাবধান থাকতে বললেন ইমরুল

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন অ্যাডহক কমিটির সভাপতি হওয়ার পর তামিম ইকবালকে অভিনন্দন জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বার্তা দিয়েছেন ইমরুল কায়েস। তিনি ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে চাটুকার থেকে তামিমকে সাবধান করেছেন।

মঙ্গলবার (০৭ এপ্রিল) এক স্ট্যাটাসে তামিমের কাছের বন্ধু হিসেবে পরিচিত ইমরুল লিখেন , ‘দোস্ত আশেপাশের চাটুকার মানুষের থেকে সাবধানে থাকিস।’

ভাইরাল হওয়া সেই স্ট্যাটাসের প্রতিক্রিয়ায় নানা ধরনের মন্তব্য করেছেন নেটিজেনরা। এন সাকিব নামের একজন ইমরুলের দিকে আঙুল তুলে বলেন,‘আপনিও তাদের মধ্যে একজন।’ সেই কমেন্টের রিপ্লাইয়ে এ ক্রিকেটার জানান, আমার কাউকে তোষামোদ করার প্রয়োজন নেই। আমি এখন বাংলাদেশ ক্রিকেটের অংশ নই। আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালোভাবেই আমার দেখাশোনা করছেন।

সম্প্রতি বিসিবি নির্বাচনে অনিয়মের প্রমাণ পেয়ে জাতীয় ক্রীড়া পরিষদ বিসিবির বর্তমান কমিটি ভেঙে দিয়ে তামিমের নেতৃত্বে ১১ সদস্যবিশিষ্ট অ্যাডহক কমিটি গঠন করেছে। তিন মাস দায়িত্ব পালন করবে এই কমিটি।

এরই মধ্যে বিসিবির বর্তমান পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়ার কথা আইসিসিকেও ইমেইলে জানিয়ে দেওয়া হয়েছে। নতুন এডহক কমিটির নামও পাঠানো হয়েছে বলে জানিয়েছেন আমিনুল এহসান।

তামিম ইকবাল ছাড়া অ্যাডহক কমিটির অন্য সদস্যরা হলেন আতহার আলী খান, মিনহাজুল আবেদীন, রাশনা ইমাম, মির্জা ইয়াসির আব্বাস, সৈয়দ ইব্রাহিম আহমেদ, ইসরাফিল খসরু, তানজিল চৌধুরী, সালমান ইস্পাহানি, রফিকুল ইসলাম ও ফাহিম সিনহা।

প্রসঙ্গত, গত বছরের অক্টোবরে অনুষ্ঠিত হয়েছিল বিসিবির নির্বাচন। আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন পরিচালনা পর্ষদ বয়স ছয় মাস হওয়ার বিলুপ্ত হলো।

কালবেলা/এসওআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ থেকে রেকর্ড আয় ফিফার, অঙ্ক শুনলে চমকে যাবেন

ই-রিটার্ন জমা শুরু, আগে দিলেই মিলবে বড় কর প্রণোদনা

চুরির অভিযোগে নারীকে আনসারের লাঠিপেটা, ভিডিও ভাইরাল

জর্ডান ও বাহরাইনে মার্কিন ঘাঁটিতে ইরানের ড্রোন হামলা

ইতিহাস গড়ে ডিগ্রি পরীক্ষার ফল প্রকাশ করল জাতীয় বিশ্ববিদ্যালয়

নেচার ইনডেক্স / দেশে গবেষণায় শীর্ষ শিক্ষাপ্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয়

আটকের পর ৫ দফা দাবি জানালেন রাহুল গান্ধী

সাভার পৌরসভার জলাবদ্ধতা নিরসনে নিজ অর্থায়নে ড্রেনেজ সংস্কারে বিএনপি নেতা

স্ত্রী-সন্তানকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল যুবকের

স্পেনের ওপর বাজি ধরে বড় অঙ্কের অর্থ জিতলেন মিয়া খলিফা

১০

৩ জেলায় বন্যার ঝুঁকি, ২ বিভাগে অতিভারী বৃষ্টির পূর্বাভাস

১১

আঞ্চলিক নিরাপত্তা জোরদারে সহযোগিতা বাড়াতে সম্মত ইরান-পাকিস্তান

১২

স্বর্ণপদক পেলেন জাবির অধ্যাপক ড. শামীম কায়সার

১৩

ফ্রিল্যান্সারদের বৈদেশিক লেনদেন সহজ করল বাংলাদেশ ব্যাংক

১৪

নিজের অজান্তেই নামাজে যে ৫টি ভুল করেন অনেকেই

১৫

৪০০ বোতল ফেনসিডিল গায়েবের অভিযোগ এসআইয়ের বিরুদ্ধে

১৬

এবার জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি! ট্রাম্পের ‘আনুগত্যের পুরস্কার’ পাচ্ছেন ইনফান্তিনো?

১৭

জামায়াত এমপির সেই ভিডিও নিয়ে ঢাবি শিক্ষিকা মোনামীর পোস্ট

১৮

কঠিন বিপদের সময় দোয়া কবুল হয় যে আমলে

১৯

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে খলিলুর রহমানের বৈঠক

২০
X