স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৮ এপ্রিল ২০২৬, ০৮:৪০ পিএম
অনলাইন সংস্করণ

ক্রিকেটার নাসিরের বিষয়ে এবার আদালতে চাঞ্চল্যকর তথ্য দিলেন তামিমা

নাসির হোসেন ও তামিম। ছবি : সংগৃহীত
নাসির হোসেন ও তামিম। ছবি : সংগৃহীত

বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার নাসির হোসেনের সঙ্গে নিজের বিয়ে নিয়ে আবারও আদালতে জেরার সম্মুখীন হয়েছেন তার স্ত্রী তামিমা সুলতানা তাম্মি। প্রথম স্বামীর সঙ্গে বিচ্ছেদের আগেই নাসিরকে বিয়ে করার অভিযোগ অস্বীকার করে আদালতে তামিমা জোর দিয়ে জানিয়েছেন, নাসিরের সঙ্গে তার বিয়ে সম্পূর্ণ বৈধ প্রক্রিয়ায় হয়েছে।

আজ বুধবার (৮ এপ্রিল) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালতে শুনানিতে তামিমা নিজেকে নির্দোষ দাবি করে ন্যায়বিচার প্রত্যাশা করেন। জেরার সময় তিনি বলেন, ‘নাসির হোসেনের সঙ্গে আমার বিয়ে সম্পূর্ণ বৈধ এবং তার বিরুদ্ধে আনা অভিযোগ ভিত্তিহীন।’

মামলার সূত্রে জানা যায়, তামিমা তার প্রথম স্বামীকে তালাক না দিয়ে নাসিরকে বিয়ে করেছেন, এমন অভিযোগে ২০২১ সালের ২৪ ফেব্রুয়ারি মামলা করেন তার সাবেক স্বামী রাকিব হাসান। ওই বছরের ৩০ সেপ্টেম্বর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) মামলার তদন্ত প্রতিবেদন দাখিল করে।

২০২২ সালের ৭ ফেব্রুয়ারি আদালত নাসির হোসেন ও তামিমা সুলতানার বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। অভিযোগে বলা হয়, ২০২১ সালের ১৪ ফেব্রুয়ারি রাজধানীর উত্তরার একটি রেস্তোরাঁয় তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

আইন অনুযায়ী, মামলায় অভিযোগ প্রমাণিত হলে নাসির ও তামিমার ৫ থেকে ৭ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।

কালবেলা/জিএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বঙ্গোপসাগরে ধরা পড়ল বিরল ‘প্যারটফিশ’

বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার এখন কে

স্কুলছাত্রী ঝুমা হত্যায় আসামির মৃত্যুদণ্ড, ১৯ কার্যদিবসে বিচার শেষ

‘চোখের বদলে চোখ’, যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি ইরানের পররাষ্ট্রমন্ত্রীর

শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের দাবি উড়িয়ে দিলেন রাষ্ট্রপতি

আগামীকালই পদত্যাগ করছেন রাষ্ট্রপতি

চট্টগ্রাম বোর্ডে পুনরায় শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা

‘এখানে সরকারের কোনো পদক্ষেপ নেই’, রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জনে স্বরাষ্ট্রমন্ত্রী

পিরোজপুরে জামায়াতে ইসলামীর কার্যালয়ের সামনে আগুন

শিক্ষার্থী বিক্ষোভে দিল্লির ১৬ মেট্রো স্টেশন বন্ধ

১০

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের আগ্রাসন নিয়ে চীনের প্রতিক্রিয়া

১১

সীমান্তে ৭ পুশইন: দুজনের খোঁজ মিলেলেও নিরুদ্দেশ ৫

১২

মেয়াদোত্তীর্ণ বিস্কুট-পাউরুটি দিয়ে তৈরি হতো খাবার, লাখ টাকা জরিমানা

১৩

নজরুলের ভিডিওকাণ্ডে দ্বিতীয় দিনের বিক্ষোভ, আলোচনায় নতুন ভিডিও

১৪

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে ১ দশমিক ১৫ ট্রিলিয়ন ডলারের প্রতিরক্ষা বিল পাস

১৫

আর্জেন্টিনার বর্তমান দলের কারা খেলবেন ২০৩০ বিশ্বকাপ, আগেই বিদায় নিবেন যারা!

১৬

উচ্চশিক্ষা রূপান্তরে ৫ বছর মেয়াদি জাতীয় কর্মপরিকল্পনা চূড়ান্ত করছে ইউজিসি

১৭

থাইল্যান্ডে নিরাপত্তা চৌকিতে হামলা, নিহত ৫ আধাসামরিক সদস্য

১৮

ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাংক কর্মকর্তাকে হত্যা, প্রধান আসামি ঢাকায় গ্রেপ্তার

১৯

থাকবে যেসব সুবিধা  / আগস্টেই মিলবে ‘প্রবাসী কার্ড’, কারা আগে পাবেন?

২০
X