স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৮ এপ্রিল ২০২৬, ০৯:০০ পিএম
অনলাইন সংস্করণ

আইসিসি এবং এসিসিতে বাংলাদেশের প্রতিনিধির নাম জানাল বিসিবি

তামিম ইকবাল। ছবি : সংগৃহীত
তামিম ইকবাল। ছবি : সংগৃহীত

আমিনুল ইসলাম বুলবুলের বোর্ড ভেঙে দিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) দায়িত্ব নিয়েছেন তামিম ইকবাল। মঙ্গলবার দায়িত্ব পাওয়ার পর অ্যাডহক কমিটির সভায় এসেছে কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। এর মাঝে উল্লেখযোগ্য হলো, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভা ও কার্যক্রমে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন বোর্ড সভাপতি তামিম ইকবাল।

বোর্ড সভা শেষে সংবাদ সম্মেলনে মুখপাত্র তানজিল চৌধুরি বলেন, ‘আজকে প্রথমে আসলে একটা সৌজন্য সাক্ষাৎ, আমাদের ইন্ট্রোডাকশন হলো। তারপর যেটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ ছিল, আমাদের কিছু নিয়মিত কার্যক্রম আছে, সেটাকে বহাল রাখার জন্য কিছু সিদ্ধান্ত নিতে হয়েছে। মূলত আমাদের যে ব্যাংকের সিগনেটরি আছে, সেগুলো দুটো গ্রুপে ভাগ করা থাকে- একটা ম্যানেজমেন্ট গ্রুপে এবং আরেকটা বোর্ড থেকে বা অ্যাডহক কমিটি থেকে। সেটা আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি।’

আইসিসি ও এসিসিতে তামিমকে প্রতিনিধি করার বিষয়টি নিয়ে তানজিল বলেন, ‘আরেকটি সিদ্ধান্ত যেটা আমরা নিয়েছি। আইসিসি এবং এসিসিতে আমাদের একটা রিপ্রেজেন্টেশন থাকে, ক্রিকেট বোর্ড থেকে। সেটা মূলত বাই ট্রাডিশন এন্ড অলসো বাই ডিজাইন এবং কন্ডাক্ট, ওটা প্রেসিডেন্ট মহোদয় অ্যাটেন্ড করেন। আমাদের ক্ষেত্রে আমাদের সভাপতি তামিম ইকবালকে আমরা মনোনীত করেছি। পাশাপাশি যেহেতু আমরা একটা অ্যাডহক কমিটি, আমরা নির্বাচিত কমিটি নই বা বোর্ড নই, আইসিসি আমাদেরকে গাইড করেছে যে, এখানে সিইও থাকলে ভালো হয় পদাধিকার বলে। সেটাও আমরা আজকে অনুমোদন করেছি।’

আজ বুধবারও বোর্ড সভা রয়েছে অ্যাডহক কমিটির। বিসিবির ক্ষমতার এই পালাবদলের মাঝে আরেকটি আন্তর্জাতিক সিরিজের সময় ঘনিয়ে এসেছে। আগামী সোমবারই বাংলাদেশে আসবে নিউজিল্যান্ড দল। আসন্ন এই সিরিজ নিয়ে তানজিল বলেন, ‘নিউজিল্যান্ড দলের যে সফর, সেটার জন্য যা যা দরকার, প্রস্তুতি যেগুলো দরকার, সেটা নিয়ে আমরা একটা আপডেট নিয়েছি। বিস্তারিত আরও আগামী সভায় এটা নিয়ে আলোচনা করব।’

কালবেলা/জিএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফ্রান্সে দাবানলে পুড়েছে ৬ হাজার একরের বেশি এলাকা

সাতক্ষীরায় গাজী নজরুলের পদত্যাগের দাবিতে বিক্ষোভ

প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস নেতাদের সাক্ষাৎ

সাতক্ষীরায় চড়া পেঁয়াজ-রসুনের দাম, বিপাকে ক্রেতারা

আজও বিশ্ববাজারে বাড়ল রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম

সড়কের পাশে যুবকের মরদেহ, হত্যার দাবি পরিবারের

শাহ্ সিমেন্টের টাইটেল স্পন্সরশিপে আসছে আতিফ আসলামের মেইন স্টেজ শো

পুরোনো ফোন কেনার সময় যে ১০ বিষয়ে অবশ্যই খেয়াল রাখা উচিত

ইরানের হাতে হরমুজ গেলে বিশ্বজুড়ে ঝুঁকি তৈরি হবে: রুবিও

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে হাইকোর্টের রুল

১০

লন্ডনের আন্তর্জাতিক স্কাউট জাম্বুরিতে যোগ দিচ্ছে শরীয়তপুরের ৩ স্কাউট

১১

ইরানের বুশেহর প্রদেশে ৩ স্থানে মার্কিন হামলা

১২

ফের মুখোমুখি হতে যাচ্ছে স্পেন-আর্জেন্টিনা!

১৩

এই ৪ অভ্যাস আছে? ভাইরাল হতে পারে আপনার ব্যক্তিগত মুহূর্তের ছবি-ভিডিও

১৪

ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৪

১৫

মেয়েটিকে রক্ষা করুন, সংসদ সদস্যকে ইমপিচ করুন: জামায়াত এমপির ভিডিওকাণ্ডে শাহেদ আলম

১৬

জাতিসংঘে সেতুমন্ত্রী / সড়ক দুর্ঘটনা কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ার আহ্বান 

১৭

জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ফিজিওথেরাপি অ্যাসোসিয়েশনের শ্রদ্ধা

১৮

বস্ত্র খাতের সমস্যা সমাধানে প্রধানমন্ত্রীর কমিটি গঠন

১৯

জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলা ইসরাফিলের ফেসবুক পোস্ট

২০
X