স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১২ এপ্রিল ২০২৬, ০৫:০১ পিএম
অনলাইন সংস্করণ

শরিফুল-নাহিদকে অনুরোধ করে আটকে রাখল পিসিবি

শরিফুল ও নাহিদ রানা। ছবি : সংগৃহীত
শরিফুল ও নাহিদ রানা। ছবি : সংগৃহীত

পাকিস্তান সুপার লিগে এবার ছয় বাংলাদেশি ক্রিকেট খেলার সুযোগ পায়। তাদের মধ্যে চার ক্রিকেটার শনিবার রাতেই পাকিস্তান থেকে দেশে ফিরেছেন। তবে নাহিদ রানা-শরিফুল ইসলাম এখনো পাকিস্তানেই আছেন। সেখানে তারা একদিন বেশি থাকার অনুমতি পেয়েছেন।

শরিফুল ও রানাকে আগে ১২ এপ্রিল পর্যন্ত অনাপত্তিপত্র দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে এবার অনাপত্তিপত্র আরও এক দিন বাড়িয়ে দেওয়া হয়েছে। পিএসএলের পেশোয়ার জালমি ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) অনুরোধের পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিসিবি আজ রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে। তাতে করে আরও একটি ম্যাচ খেলার সুযোগ পেলেন তারা।

আগামীকাল সোমবার করাচি জাতীয় স্টেডিয়ামে মুলতান সুলতানসের মুখোমুখি হবে পেশোয়ার জালমি। ৫ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে এখন পেশোয়ার। দুইয়ে থাকা মুলতান সুলতানসের পয়েন্ট ৮। তারাও খেলেছে ৪ ম্যাচ।

আগামী সপ্তাহেই শুরু হবে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের সিরিজ। পাকিস্তান সিরিজের দল নিয়েই নিউজিল্যান্ড সিরিজে খেলবে টাইগাররা। ১৭ ও ২০ এপ্রিল মিরপুরে হবে সিরিজের প্রথম দুই ওয়ানডে। চট্টগ্রামে তৃতীয় ওয়ানডে হবে ২৩ এপ্রিল। ওয়ানডে সিরিজ শেষে তিনটি টি-টোয়েন্টিও খেলবে বাংলাদেশ-নিউজিল্যান্ড। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ চট্টগ্রামে শুরু হবে ২৭ এপ্রিল। সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি এই মাঠেই হবে ২৯ এপ্রিল। শেষ ম্যাচ খেলতে মিরপুরে আসতে হবে দুই দলকে। ২ মে মিরপুর শেরেবাংলায় হবে তৃতীয় টি-টোয়েন্টি।

কালবেলা/জিএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা: এক মাস পর নোয়াখালী থেকে গ্রেপ্তার বড় ভাই

প্রবাসীরা চাইলে বাড়ি পাহারায় মিলবে আনসার সদস্য: সিলেটের ডিসি

সিলেটে অভিযানে তিন হাসপাতালে জরিমানা, একটি সিলগালা

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

১০

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

১১

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

১২

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

১৩

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

১৪

ডিএমপির দুই থানায় নতুন ওসি

১৫

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

১৬

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

১৭

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১৮

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

১৯

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

২০
X