কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৯ এপ্রিল ২০২৬, ১০:৫১ এএম
অনলাইন সংস্করণ

অভিনেত্রীর বিরুদ্ধে চাহালের মামলা

অভিনেত্রী তানিয়া চ্যাটার্জি ও যুজবেন্দ্র চাহাল। ছবি: সংগৃহীত
অভিনেত্রী তানিয়া চ্যাটার্জি ও যুজবেন্দ্র চাহাল। ছবি: সংগৃহীত

ভারতীয় ক্রিকেটার যুজবেন্দ্র চাহাল ও অভিনেত্রী তানিয়া চ্যাটার্জির মধ্যকার মেসেজকে কেন্দ্র করে বিতর্ক এখন আইনি লড়াইয়ে মোড় নিয়েছে। অভিনেত্রীর দাবি, ইনস্টাগ্রাম মেসেজ সংক্রান্ত ওই ভিডিও ভাইরাল হওয়ার পর চাহাল তার বিরুদ্ধে মানহানির মামলা করেছেন।

জানা গেছে, এই বিতর্কের সূত্রপাত ইনস্টাগ্রামে তানিয়াকে পাঠানো চাহালের একটি মেসেজ ঘিরে। সেখানে চাহাল তানিয়ার ইনস্টাগ্রাম স্টোরিতে ‘কিউট’ বলে সম্বোধন করেছিলেন। একটি ভিডিওতে এমন দাবি করেন অভিনেত্রী তানিয়া চ্যাটার্জি। তার এ ভিডিও সামনে আসতেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয় ব্যাপক প্রতিক্রিয়া।

তানিয়া পরে স্পষ্ট করেন, তিনি কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে এই কথা বলেননি। আইপিএল সংক্রান্ত একটি আলোচনার সময় তিনি কেবল জানিয়েছিলেন— চাহাল তার স্টোরিতে একাধিকবার রিপ্লাই দিয়েছেন এবং একবার তাকে ‘কিউট’ বলেছিলেন।

তানিয়ার মতে, ‘কাউকে প্রশংসা করার মধ্যে কোনো ভুল নেই। আমি কেবল অত্যন্ত সহজভাবে বিষয়টি শেয়ার করেছিলাম কারণ আমি প্রশংসা পেতে পছন্দ করি।’

তিনি অভিযোগ করেন, চাহালের ঘনিষ্ঠ কিছু ব্যক্তি তাকে ভিডিওটি মুছে ফেলার অনুরোধ করেছিলেন, যদিও এই দাবির কোনো সত্যতা পাওয়া যায়নি।

তানিয়া জানান, তিনি ভাবেননি ভিডিওটি এতটা ভাইরাল হবে। তিনি আরও দাবি করেন, ভিডিওটি প্রকাশের পর থেকে তিনি ক্রমাগত ট্রোলিং ও সমালোচনার শিকার হচ্ছেন এবং এর মধ্যেই চাহাল আইনি পদক্ষেপ নিয়েছেন।

তানিয়া অভিযোগ করেন, এই বিতর্কের জেরে তার বিরুদ্ধে মানহানির মামলা করা হয়েছে। ইমেইলের মাধ্যমে তিনি এই নোটিশ পেয়েছেন বলে জানান।

কিন্তু ভিডিওটি ভাইরাল হওয়ার পর চাহাল মানহানির মামলা করায় তানিয়া স্তম্ভিত হয়ে যান। তার দাবি, তিনি বরং চাহালের প্রশংসাই করেছেন এবং দেশের প্রতি তার অবদানের জন্য তাকে সম্মান করেন। তাই তার বিরুদ্ধে মানহানির অভিযোগ কেন আনা হলো, তা নিয়ে তিনি বিস্ময় প্রকাশ করেছেন।

তিনি বলেন, ‘যুজবেন্দ্র চাহাল আমাকে ইমেইলের মাধ্যমে মানহানির নোটিশ পাঠিয়েছেন। আমি একজন আইনজীবী নিয়োগ করেছি এবং তারা আমাকে মামলার অর্থের পরিমাণ প্রকাশ না করার পরামর্শ দিয়েছেন। আমি কোনো ভুল করিনি। তিনি আমাকে ‘‘কিউট’’ লিখেছিলেন, অথচ মানুষ...।’

এই বিতর্ক বা কথিত আইনি পদক্ষেপ নিয়ে যুজবেন্দ্র চাহাল এখনো প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি। বর্তমানে তিনি আইপিএলে পাঞ্জাব কিংস দলের হয়ে খেলছেন। সাধারণত ব্যক্তিগত জীবন নিয়ে চর্চা হলেও চাহাল বরাবরই এসব বিষয়ে নীরব থাকতে পছন্দ করেন।

তানিয়া চ্যাটার্জি কলকাতাভিত্তিক একজন অভিনেতা এবং ডিজিটাল ক্রিয়েটর। তিনি মূলত ওটিটি প্ল্যাটফর্মের প্রজেক্ট যেমন— গান্ধী বাত সিজন ৪, উথা পটক, জাল এবং কাসাক-এ অভিনয়ের জন্য পরিচিত। সোশ্যাল মিডিয়ায় তার বড় একটি ফ্যানবেজ রয়েছে।

কালবেলা/এএসএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বঙ্গোপসাগরে ধরা পড়ল বিরল ‘প্যারটফিশ’

বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার এখন কে

স্কুলছাত্রী ঝুমা হত্যায় আসামির মৃত্যুদণ্ড, ১৯ কার্যদিবসে বিচার শেষ

‘চোখের বদলে চোখ’, যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি ইরানের পররাষ্ট্রমন্ত্রীর

শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের দাবি উড়িয়ে দিলেন রাষ্ট্রপতি

আগামীকালই পদত্যাগ করছেন রাষ্ট্রপতি

চট্টগ্রাম বোর্ডে পুনরায় শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা

‘এখানে সরকারের কোনো পদক্ষেপ নেই’, রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জনে স্বরাষ্ট্রমন্ত্রী

পিরোজপুরে জামায়াতে ইসলামীর কার্যালয়ের সামনে আগুন

শিক্ষার্থী বিক্ষোভে দিল্লির ১৬ মেট্রো স্টেশন বন্ধ

১০

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের আগ্রাসন নিয়ে চীনের প্রতিক্রিয়া

১১

সীমান্তে ৭ পুশইন: দুজনের খোঁজ মিলেলেও নিরুদ্দেশ ৫

১২

মেয়াদোত্তীর্ণ বিস্কুট-পাউরুটি দিয়ে তৈরি হতো খাবার, লাখ টাকা জরিমানা

১৩

নজরুলের ভিডিওকাণ্ডে দ্বিতীয় দিনের বিক্ষোভ, আলোচনায় নতুন ভিডিও

১৪

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে ১ দশমিক ১৫ ট্রিলিয়ন ডলারের প্রতিরক্ষা বিল পাস

১৫

আর্জেন্টিনার বর্তমান দলের কারা খেলবেন ২০৩০ বিশ্বকাপ, আগেই বিদায় নিবেন যারা!

১৬

উচ্চশিক্ষা রূপান্তরে ৫ বছর মেয়াদি জাতীয় কর্মপরিকল্পনা চূড়ান্ত করছে ইউজিসি

১৭

থাইল্যান্ডে নিরাপত্তা চৌকিতে হামলা, নিহত ৫ আধাসামরিক সদস্য

১৮

ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাংক কর্মকর্তাকে হত্যা, প্রধান আসামি ঢাকায় গ্রেপ্তার

১৯

থাকবে যেসব সুবিধা  / আগস্টেই মিলবে ‘প্রবাসী কার্ড’, কারা আগে পাবেন?

২০
X