কালবেলা ডেস্ক
প্রকাশ : ০১ মে ২০২৬, ০৯:৪৩ এএম
আপডেট : ০১ মে ২০২৬, ১১:৩১ এএম
অনলাইন সংস্করণ

হোটেলে নারীদের গোসলের ভিডিও ধারণ, শ্রীলঙ্কার ২ ক্রিকেটার গ্রেপ্তার

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

হোটেলের বাথরুমে নারীদের গোসলের দৃশ্য গোপনে ভিডিও ধারণের অভিযোগে শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলের দুই ক্রিকেটারকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে আদালতে তোলা হলে তাদের জামিনে মুক্তি দেওয়া হয়।

ক্রিকেটভিত্তিক গণমাধ্যম ইএসপিএনক্রিকইনফোর খবরে বলা হয়, চলতি সপ্তাহের শুরুতে কলম্বোর নারাহেনপিতা এলাকার একটি হোটেলে অবস্থানরত নারী অতিথিরা অভিযোগ করেন, বাথরুমে থাকা অবস্থায় মোবাইল ফোন দিয়ে তাদের ভিডিও ধারণ করা হচ্ছে। এ অভিযোগের ভিত্তিতেই পুলিশ দুই ক্রিকেটারকে আটক করে।

পুলিশ জানায়, প্রাথমিক শুনানির জন্য তাদের আলুতকাদে ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। আদালত ৫ লাখ শ্রীলঙ্কান রুপিতে তাদের জামিন মঞ্জুর করেন এবং আগামী ২৫ মে পরবর্তী শুনানির দিন ধার্য করেন।

নারাহেনপিতা থানা পুলিশ বর্তমানে তদন্ত করছে, ধারণকৃত ভিডিওগুলো কোনো অনলাইন প্ল্যাটফর্মে ছড়িয়ে দেওয়া হয়েছে কি না।

এদিকে, ঘটনার পরও শ্রীলঙ্কা ক্রিকেট (এসএসসি) কর্তৃপক্ষ এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেয়নি। তবে দেশটির ক্রিকেট প্রশাসনে চলমান অস্থিরতার মধ্যেই ঘটনাটি ঘটেছে।

সরকারের সিদ্ধান্তে সম্প্রতি বোর্ডের আগের নেতৃত্ব অপসারণ করে একটি ‘ট্রান্সফরমেশন কমিটি’ গঠন করা হয়েছে। এই কমিটিতে জায়গা পেয়েছেন সাবেক কিংবদন্তি ক্রিকেটার কুমার সাঙ্গাকারা, রোশান মহানামা, সিধাথ ওয়েত্তিমুনি। সাবেক সংসদ সদস্য ইরান বিক্রমারত্নে কমিটির সভাপতির দায়িত্ব পালন করছেন।

ক্রিকেট সংশ্লিষ্টরা মনে করছেন, নতুন প্রশাসন দায়িত্ব নেওয়ার পর অভিযুক্ত ক্রিকেটারদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে। মাঠের পারফরম্যান্সের পাশাপাশি খেলোয়াড়দের নৈতিকতা ও শৃঙ্খলা রক্ষা এখন শ্রীলঙ্কান ক্রিকেটের বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে।

কালবেলা/এএসএম/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিশুদের উদ্দেশে প্রধানমন্ত্রী / তোমাদের দিকে বাংলাদেশের ভবিষ্যৎ তাকিয়ে

বাংলাদেশ-চীন শিল্পাঞ্চলে ১ বিলিয়ন ডলার বিনিয়োগের আশা সরকারের: অর্থমন্ত্রী

ইরানি জাহাজে ইউক্রেনের হামলায় রাশিয়ার প্রতিক্রিয়া 

উচ্চ মাধ্যমিকের ২ পক্ষের সংঘর্ষ, ৩ জনকে হল থেকে বহিষ্কার

সাতক্ষীরায় ‘মাদকবিরোধী সপ্তাহ’ ঘোষণা খুলনা রেঞ্জ ডিআইজির

আন্দোলনের হুঁশিয়ারি প্রাথমিকে সুপারিশপ্রাপ্ত ১৪ হাজার নিয়োগপ্রত্যাশীর

লন্ডনে ওয়াটফোর্ড বাংলাদেশি অ্যাসোসিয়েশনের উদ্যোগে ঐতিহ্যবাহী চট্টগ্রামের মেজবান

স্ত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় প্রাণ গেল স্বামীর

চট্টগ্রামে শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনের ২ সহযোগী গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার

এইচএসসির কারণে কুড়িগ্রামে ৭ দিনের লোডশেডিং স্থগিত

১০

হাওরাঞ্চলে এক মাসে শিক্ষার মানোন্নয়ন না হলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী ববি

১১

অস্ত্রের আস্তানায় র‍্যাবের হানা, আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার ৫

১২

সৌদি আরবের তেল স্থাপনা লক্ষ্য করে ইরাক থেকে ড্রোন হামলা

১৩

শুধু সরকার পরিবর্তনের জন্য জুলাই বিপ্লব হয়নি : গোলাম পরওয়ার

১৪

দুই গ্রামবাসীর সংঘর্ষে নিহত বেড়ে ২

১৫

লক্ষ্মীপুর / ‘টাকার বিনিময়ে’ প্রবাসীদের দিয়ে যুবদলের কমিটি, ১৬ নেতার পদত্যাগ

১৬

বাংলাদেশ-চীন অর্থনৈতিক অঞ্চল কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচন করবে: স্বরাষ্ট্রমন্ত্রী

১৭

বিশ্বকাপ পরবর্তী স্নায়ুযুদ্ধ / স্পেনের ওপর প্রতিশোধ নিল আর্জেন্টিনা

১৮

বাংলাদেশ মাদ্রাসা সংরক্ষণ পরিষদের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

১৯

দাবি নিষ্পত্তিতে গতি আনতে না পারলে বিমা খাতে আস্থা ফিরবে না

২০
X