কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ জুলাই ২০২৬, ০৬:৫৮ পিএম
আপডেট : ০৬ জুলাই ২০২৬, ০৭:২১ পিএম
অনলাইন সংস্করণ

শ্রীলঙ্কার কারাগারে বন্দিদের সংঘর্ষ, নিহত ২৫

নেগোম্বোর একটি কারাগারে বন্দিদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। ছবি: সংগৃহীত
নেগোম্বোর একটি কারাগারে বন্দিদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। ছবি: সংগৃহীত

শ্রীলঙ্কার একটি কারাগারে দুই বন্দি গোষ্ঠীর মধ্যে ভয়াবহ সংঘর্ষে অন্তত ২৫ জন নিহত এবং প্রায় ১০০ জন আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় পুলিশ ও হাসপাতাল সূত্র।

সোমবার (৬ জুন) দেশটির উপকূলীয় শহর নেগোম্বোর একটি কারাগারে এই সংঘর্ষের ঘটনা ঘটে। শহরটি শ্রীলঙ্কার বাণিজ্যিক রাজধানী কলম্বো থেকে প্রায় ৩৫ কিলোমিটার উত্তরে অবস্থিত। খবর রয়টার্সের।

আল জাজিরার প্রতিবেদনে জানানো হয়, সংঘর্ষ শুরু হয় রোববার থেকে। সেখানে দণ্ডপ্রাপ্ত বন্দি ও বিচারাধীন বন্দিদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। তবে ঠিক কী কারণে এই সহিংসতা শুরু হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

পুলিশ সূত্র জানিয়েছে, কারাগারের ভেতরের বিভিন্ন অংশ এখনো পরিষ্কার করার কাজ চলছে। নিহত ও আহতদের সংখ্যা নিশ্চিত করার প্রক্রিয়াও চলছে।

শ্রীলঙ্কা সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার ওয়ারুনা গামাগে রয়টার্সকে জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশকে সহায়তার জন্য সেনাবাহিনী প্রস্তুত রাখা হয়েছে। তবে এখনো তারা অপেক্ষমাণ অবস্থায় রয়েছে।

এদিকে শ্রীলঙ্কার স্থানীয় টেলিভিশন চ্যানেল ডেরানা টিভির ফুটেজে দেখা যায়, কারাগারের বাইরে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে। আহত বন্দিদের বহনকারী একটি পুলিশ বাসও ঘটনাস্থল ত্যাগ করতে দেখা যায়।

কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতি ধীরে ধীরে নিয়ন্ত্রণে আনা হচ্ছে। পাশাপাশি পুরো ঘটনায় তদন্ত শুরু করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘খালেদা জিয়া বেতনের ১ টাকা রেখে বাকিটা এতিমখানায় দান করতেন'

মানত পূরণে সাঁতরে নদী পার হতে গিয়ে গৃহবধূর মৃত্যু

আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

এনসিপির সমাবেশে ককটেল হামলার নিন্দা জামায়াতের

৪ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ 

৭ জুলাই / আজকের নামাজের সময়সূচি

সৌদিতে বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরুরি সতর্কবার্তা

৭৫ হাজার টাকার জাল নোটসহ আটক ১

সম্মান দিয়ে কথা বলুন, মি. ট্রাম্প; নইলে ভিন্ন ভাষায় জবাব দেব: বাকের জোলঘাদর

টানা ১৬ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

১০

৬ দিনের বিরতি শেষে আজ আবারও বসছে সংসদ অধিবেশন

১১

সড়কের মাঝখানে বিদ্যুতের খুঁটি রেখেই চলছে নির্মাণকাজ

১২

রাজধানীতে আজ কোথায় কী

১৩

তীব্র ভাঙন / ১৫ দিনে নদীগর্ভে ১৯ বাড়ি

১৪

খামে‌নির মরদেহ পৌঁছেছে পবিত্র শহর কোমে

১৫

মরক্কোয় আইএসের হামলার পরিকল্পনা নস্যাৎ, গ্রেপ্তার ১০

১৬

দাপুটে জয়ে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম, বিদায় স্বাগতিক যুক্তরাষ্ট্র

১৭

০৭ জুলাই / কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৮

ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার বৃহত্তম তেল শোধনাগারে আগুন

১৯

ঢাকাসহ ১৭ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

২০
X