স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০২ মে ২০২৬, ০৬:০৫ পিএম
অনলাইন সংস্করণ

ক্রিকেটারদের ভাত, আলু ভর্তা ও গরুর মাংসের বদলে নতুন সিদ্ধান্ত নিচ্ছে তামিমের বোর্ড

সংবাদ সম্মেলনে তামিম ইকবালসহ অন্যান্যরা। ছবি : সংগৃহীত
সংবাদ সম্মেলনে তামিম ইকবালসহ অন্যান্যরা। ছবি : সংগৃহীত

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ (ডিপিএল) শুরু হবে আগামী ৪ মে। তার আগে আজ শনিবার টুর্নামেন্টের ট্রফি উন্মোচন করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবাল। এরপর সংবাদমাধ্যমের মুখোমুখি হন তিনি। ডিপিএলের এবারের মৌসুমে বিভিন্ন পরিবর্তন নিয়ে কথা বলেছেন সাবেক এই ক্রিকেটার।

ডিপিএলে বরাবরই ক্রিকেটারদের দুপুরে খাবারে ভাত, আলু ভর্তা, গরুর মাংস দেওয়া হয়। যেটা ফিটনেসের জন্য ভালো নয়। বিষয়টি বিবেচনা করে এবার থেকে ক্রিকেটারদের দুপুরের খাবারে পরিবর্তন এনেছে বিসিবি। এখন থেকে ডিপিএলের ম্যাচ চলাকালীন মধ্যাহ্নভোজে গ্রিলড চিকেন দেওয়া হবে বলে জানালেন বিসিবি প্রধান।

তামিম বলেন, ‘চেষ্টা করব যারা খাবারের বিষয়টা দেখেন (ডিপিএল) তাদেরকে দিয়ে ভালো মেনু সেট করাতে। আশা করি এবারের খাবারের মান অনেক ভালো হবে। আগে আলু ভর্তা, গরুর মাংস আর ভাত থাকতো। এবার গ্রিল চিকেনে নিয়ে আসা হবে।’ হঠাৎ করে খাবারে পরিবর্তন আনলে মানিয়ে নিতে সময় লাগলেও এটা কাজে দেবে বলে মনে করেন তামিম, ‘বিসিবির তরফ থেকে প্রত্যেকটা দলকে দুপুরের খাবার দিচ্ছি। আমি এটা জানি যে যারা ঘরোয়া ক্রিকেট খেলেন, হঠাৎ করে তাদের ভাতের অভ্যাস থেকে গ্রিল চিকেনে নিয়ে আসা কঠিন হবে। যদিও জাতীয় দল, অনূর্ধ্ব ১৯ বা ‘এ’ দলের ক্রিকেটাররা এটাতে অভ্যস্ত।’

খাবার নিয়ে বিসিবির আগের সব নিয়মের সমালোচনা করে তামিম বলেন, ‘ফিটনেস টেস্ট শেষ করার পর যখন লাঞ্চ দিত ওই জায়গায় আলু ভর্তা, গরুর মাংস আর ভাত থাকত। যদি আপনি ফিটনেসকে নিয়ে এত চিন্তিত বা ফিটনেসের আপনি একটা মানদণ্ড নির্ধারণ করতে চান, আপনার তো সব দিকটা অন্তত চেষ্টা করতে হবে কাভার করার জন্য। আমরা ফিটনেস নিয়ে অনেক কথা বলতাম বা ফিটনেস নিয়ে অনেক চিন্তিত ছিলাম। অনেক প্লেয়ারকে এত স্কোর না করলে অনেক টুর্নামেন্ট খেলতে দেওয়া হতো না। কিন্তু ওই ফিটনেস টেস্ট শেষ করার পর যখন দুপুরের খাবার দিত, ওই জায়গায় আলু ভর্তা, গরুর মাংস আর ভাত থাকত।’

কোনো ক্রিকেটার ঝরে যাক সেটা চান না তামিম, ‘মাঠে খেলা ফিরছে, প্লেয়াররা খেলবে, আমরা সবাই খেলা উপভোগ করব এবং আর্থিকভাবে খেলোয়াড়রা লাভবান হবে। আমি নিশ্চিত এখানে অনেকেই আমরা নিউজ দেখেছি যে দ্বিতীয় বিভাগ, প্রথম বিভাগের প্লেয়াররা ক্রিকেট ছেড়ে অনেকেই ফুচকা বিক্রি করছে, রিকশা চালাচ্ছে-এ রকমও কাহিনী আমরা শুনেছি। আমরা এমনটা চাই না।’

কালবেলা/জিএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তদন্ত চলাকালেই বদলি চসিকের আলোচিত সেই প্রকৌশলী দম্পতি

রাতে স্টেডিয়ামে গাঁজা সেবন, ভ্রাম্যমাণ আদালতে যুবকের কারাদণ্ড

পরশুরামে শিক্ষিকার ফ্ল্যাট থেকে কিশোরী গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বিডার উদ্যোগে বাস্তবায়নের পথে ৪০০ মিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ

কমনওয়েলথ গেমসে উড়ছে লাল-সবুজের পতাকা

রেল অবরোধে ৩৫ লাখ টাকার ক্ষতির দাবি, দুঃখ প্রকাশ পশ্চিমাঞ্চল রেলওয়ের

১২ গুরুত্বপূর্ণ সংস্থা, বোর্ড ও করপোরেশনে নতুন চুক্তিভিত্তিক নিয়োগ

গ্যাস সংকটে সিএনজি স্টেশনে দীর্ঘ সারি, ভোগান্তিতে চালকরা

জোড়াতালি দিয়ে চলছে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নেই পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা

চকরিয়ায় বন্যায় সড়ক বিধ্বস্ত, ক্ষতি প্রায় ৩২ কোটি টাকা

১০

চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডে’ বহিষ্কৃত সেই পুলিশ সদস্য

১১

ইরানের বিরুদ্ধে ‘বৃহৎ সামরিক হামলা’ বিবেচনায়: ট্রাম্প

১২

লেবাননে প্যারামেডিকদের ওপর ইসরায়েলের ড্রোন হামলা

১৩

ওমরাহ পালনে গিয়ে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের নিহত ৩

১৪

নিরাপত্তার জেরে ইরান থেকে দূতাবাসকর্মীদের প্রত্যাহার করে নিল যুক্তরাজ্য

১৫

দেশে চাঁদাবাজি-দুর্নীতি আগের চেয়েও বেড়েছে: গাজী আতাউর

১৬

জলাবদ্ধ সড়কে হাঁস ছেড়ে ব্যতিক্রমী প্রতিবাদ 

১৭

জাবি চিকিৎসা কেন্দ্র উন্নয়নে প্রশাসনের ৫ সিদ্ধান্ত

১৮

মেসি-ইয়ামালদের মহারণ কবে? জানা গেল সম্ভাব্য সময়

১৯

জাসদ-ছাত্রলীগ থেকে জামায়াত, এক ভিডিওতে সব হারালেন এমপি নজরুল  

২০
X