স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০২ মে ২০২৬, ১০:১৪ পিএম
অনলাইন সংস্করণ

ডিপিএলের তিন রাউন্ডের সূচি প্রকাশ

৪ মে শুরু হচ্ছে প্রথম রাউন্ড। ছবি : বিসিবি
৪ মে শুরু হচ্ছে প্রথম রাউন্ড। ছবি : বিসিবি

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিএল) ২০২৫-২৬ মৌসুমের খেলা মাঠে গড়াচ্ছে আগামী সোমবার থেকে। এবারের আসর ৪ মে শুরু হয়ে শেষ হবে ১১ জুন। তার আগে আজ শনিবার প্রথম তিন রাউন্ডের জন্য সূচি ঘোষণা করেছে সিসিডিএম।

মোট ৬৬টি ম্যাচ শেষে পয়েন্ট তালিকার শীর্ষ দল চ্যাম্পিয়ন হবে। রানার্স-আপ হবে দ্বিতীয় স্থানে থাকা দল। অবনমন লিগ না থাকায় নিচের দিকের দুটি দল ঢাকা প্রথম বিভাগে নেমে যাবে। এবারের আসরে একদিনে সব কটি দল মাঠে নামবে। ম্যাচে কোনো কারণে বাধা-বিঘ্ন সৃষ্টি হলে পরের দিনকে রিজার্ভ হিসেবে রাখা হয়েছে।

৪ মে শুরু হচ্ছে প্রথম রাউন্ড। এরপর ৭ মে শুরু হবে দ্বিতীয় রাউন্ড। ৮ মে রিজার্ভ ও ৯ মে বিশ্রামের দিন। ১০ মে শুরু হবে তৃতীয় রাউন্ড। খেলা হবে ৬টি মাঠে।

৪ মে বসুন্ধরা স্পোর্ট সিটি কমপ্লেক্সে (বিএসসিসি) প্রথম রাউন্ডে আবাহনী লিমিটেড ও ঢাকা লেপার্ডস, বিকেএসপির তিন নম্বর মাঠে মোহামেডান ও সিটি ক্লাব, ইউল্যাবে ব্রাদার্স ইউনিয়ন ও গাজী গ্রুপ, ক্রিকেটার্স অ্যাকাডেমিতে লিজেন্ডস অব রূপগঞ্জ ও রূপগঞ্জ টাইগার্স, পুবেরগাঁও ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের ২ নম্বর মাঠে গুলশান ক্রিকেট ক্লাব ও বসুন্ধরা স্ট্রাইকার্স এবং বিকেএসপির ৪ নম্বর মাঠে অগ্রণী ব্যাংক ও প্রাইম ব্যাংক মুখোমুখি হবে।

অন্যদিকে ৭ মে ক্রিকেটার্স অ্যাকাডেমিতে আবাহনী ও সিটি ক্লাব, বিএসসিসিতে মোহামেডান ও ব্রাদার্স, বিকেএসপির ৪ নম্বর মাঠে গাজী গ্রুপ ও রূপগঞ্জ, ৩ নম্বর মাঠে লিজেন্ডস অব রূপগঞ্জ ও বসুন্ধরা, ইউল্যাবে গুলশান ও প্রাইম ব্যাংক এবং পুবেরগাঁওয়ের ২ নম্বর মাঠে অগ্রণী ব্যাংক ও ঢাকা লেপার্ডের বিপক্ষে খেলবে।

তৃতীয় রাউন্ডে পুবেরগাঁওয়ের ২ নম্বর মাঠে আবাহনী ও ব্রাদার্স, ইউল্যাবে মোহামামেডান ও রূপগঞ্জ টাইগার্স, ক্রিকেটার্স অ্যাকাডেমিতে গাজী গ্রুপ ও বসুন্ধরা, বিকেএসপির ৩ নম্বর মাঠে লিজেন্ডস অব রূপগঞ্জ ও প্রাইম ব্যাংক, বিএসসিসিতে গুলশান ও অগ্রণী ব্যাংক ও বিকেএসপির ৪ নম্বর মাঠে সিটি ক্লাব ও ঢাকা লেপার্ডের মুখোমুখি হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

খুলনায় সাংবাদিকদের লক্ষ্য করে গুলি

সামরিক স্থাপনার পাশের পরীক্ষা কেন্দ্র সরিয়ে নিচ্ছে ইরান

জলাবদ্ধতায় পরীক্ষার্থীদের দুর্ভোগের জন্য কুমিল্লা শিক্ষা বোর্ড চেয়ারম্যানের দুঃখপ্রকাশ

রাজশাহীর চৌরঙ্গী জামে মসজিদের নির্মাণকাজ বন্ধের দাবি

নারায়ণগঞ্জে বয়লার বিস্ফোরণে দগ্ধ ২

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদারে আগ্রহী ফ্রান্স: রাষ্ট্রদূত

এবার ইরানের বিদ্যুৎকেন্দ্র ও সেতুতে বড় হামলার হুমকি ট্রাম্পের

জাতীয় সংসদে বগুড়া বিশ্ববিদ্যালয় বিল পাস

রাজধানীতে সেলুনে এসি বিস্ফোরণ, দগ্ধ ১০

পুকুর-ঘের ভেসে কোটি টাকার ক্ষতি, দিশাহারা চাষিরা

১০

কালভার্টের মুখ বন্ধ করে বাড়ি নির্মাণ, জলাবদ্ধতায় দুর্ভোগে শিক্ষার্থীরা

১১

‘প্রাথমিক শিক্ষা পদক’ প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী 

১২

পুলিশ হেফাজত থেকে জব্দ জাল ছিনিয়ে নেওয়ার অভিযোগ, আটক ২

১৩

খানাখন্দে ভরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক

১৪

কমছে সুনামগঞ্জের নদ-নদীর পানি

১৫

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিল মেক্সিকো

১৬

ব্যবসায়ীর ব্যাংক অ্যাকাউন্ট থেকে ৫ লাখ টাকা উধাও

১৭

হাতের টানে ওঠে যাচ্ছে সড়কের কার্পেটিং

১৮

১৫ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১৯

৪৮ ঘণ্টার ব্যবধানে ২ শিশু শিক্ষার্থীকে অপহরণচেষ্টা

২০
X