স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৩ মে ২০২৬, ১০:১৯ পিএম
অনলাইন সংস্করণ

এবার বাংলাদেশকে নিয়ে ভাবছে আইসিসি

আইসিসি লোগো। ছবি : সংগৃহীত
আইসিসি লোগো। ছবি : সংগৃহীত

২০২৫ সালে প্রথমবার আয়োজিত মেয়েদের ইমার্জিং নেশনস ট্রফিতে ছিল না বাংলাদেশ। সেবার ৮ সহযোগী সদস্য দল নিয়ে টুর্নামেন্ট আয়োজন করেছিল আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। টুর্নামেন্টের দ্বিতীয় সংস্করণে বাংলাদেশকে যুক্ত করার কথা ভাবছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।

৮ দলের পরিবর্তে এ বছরের নভেম্বরে ১০ দল নিয়ে দ্বিতীয় নারী ইমার্জিং নেশনস ট্রফি হতে যাচ্ছে বলে ক্রিকবাজ শুক্রবার একটি প্রতিবেদন প্রকাশ করেছে। যার মধ্যে পাঁচটিই টেস্ট খেলুড়ে দল। একদিন আগে বৃহস্পতিবার অনলাইনে আইসিসির প্রধান নির্বাহীদের নিয়ে অনুষ্ঠিত বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাংলাদেশ, শ্রীলঙ্কা, পাকিস্তান, জিম্বাবুয়ে, আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস, স্কটল্যান্ড, থাইল্যান্ড, সংযুক্ত আরব আমিরাত, পাপুয়া নিউগিনি—এই ১০ দল নিয়ে হতে পারে এবারের নারী ইমার্জিং টুর্নামেন্ট। তবে ভেন্যু এখনো ঠিক হয়নি।

ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট, আইসিসি, এসিসির ইভেন্ট মিলিয়ে মেয়েদের ক্রিকেটের টুর্নামেন্টও গত কয়েক বছরে অনেক বেড়েছে। ২০২৫ সালের ২০ নভেম্বর থেকে ৩০ নভেম্বর হয়েছিল নারী ইমার্জিং ট্রফির প্রথম ইভেন্ট। স্বাগতিক থাইল্যান্ডের পাশাপাশি স্কটল্যান্ড, নেদারল্যান্ডস, সংযুক্ত আরব আমিরাত, পাপুয়া নিউগিনি, নামিবিয়া, উগান্ডা, তানজানিয়া অংশ নিয়েছিল। থাইল্যান্ড, আমিরাত, স্কটল্যান্ড এবং নেদারল্যান্ডস–চার দলের পয়েন্ট সমান ছিল। নেট রানরেটে এগিয়ে থেকে চ্যাম্পিয়ন হয়েছিল থাইল্যান্ড।

গত বছরের সেপ্টেম্বর থেকে ভারত-শ্রীলঙ্কার যৌথ আয়োজনে হয়েছিল নারী ওয়ানডে বিশ্বকাপ। ভারতে পাকিস্তান ক্রিকেট দল ভারতে না খেলে তাদের ম্যাচগুলো শ্রীলঙ্কায় খেলেছিল। দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে নিজেদের ইতিহাসে প্রথম নারী ওয়ানডে বিশ্বকাপ জিতেছিল ভারত। চ্যাম্পিয়ন ভারতের অধিনায়ক ছিলেন হারমানপ্রীত কৌর। সাত মাস পর আইসিসির আরেক ইভেন্ট হচ্ছে ইংল্যান্ডে। ১২ দলের টি-টোয়েন্টি বিশ্বকাপ ইংল্যান্ডে হবে ১২ জুন থেকে ৫ জুলাই পর্যন্ত। ‘এ’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত, পাকিস্তান, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা ও নেদারল্যান্ডস।

মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপের সময় চলবে ফুটবল বিশ্বকাপ। ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার যৌথ আয়োজনে হবে ২৩তম ফুটবল বিশ্বকাপ। যদিও নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ আগেভাগেই শেষ হচ্ছে। আর আগামী বছর নারী অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ হতে পারে বাংলাদেশে।

কালবেলা/জিএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

‘৩০ শতাংশ না দিলে প্রকল্প নয়’—ঘুড়কা ইউপির প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ

সন্দেহজনক কার্গো জাহাজ জব্দ করল দক্ষিণ কোরিয়া

গাজীপুরে হাজীর মাজার বস্তিতে পুলিশের অভিযান

মালয়েশিয়ায় বাংলাদেশি প্রবাসীর মৃত্যু

ময়মনসিংহে প্রতারক হরিদাস চন্দ্রের বিরুদ্ধে মানববন্ধন

ভিডিও বিতর্কে গাজী নজরুলকে কড়া ভাষায় আক্রমণ জামায়াত এমপি এনামুলের

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে নিয়োগ দেবে প্রাণ গ্রুপ, আবেদন শেষ ৩১ জুলাই

‘তাদের উচ্ছ্বাস আমার পুরো দিনটাকে আনন্দময় করে তুলল’

ফের পিছিয়ে উত্তর কোরিয়ার কাতারে বাংলাদেশের পাসপোর্ট

১০

৩০০ তরুণ-তরুণীকে চাকরি দেবে বেসরকারি সংস্থা, বেতন ১৮ হাজার

১১

ফ্রান্সে দাবানলে পুড়েছে ৬ হাজার একরের বেশি এলাকা

১২

সাতক্ষীরায় গাজী নজরুলের পদত্যাগের দাবিতে বিক্ষোভ

১৩

প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস নেতাদের সাক্ষাৎ

১৪

সাতক্ষীরায় চড়া পেঁয়াজ-রসুনের দাম, বিপাকে ক্রেতারা

১৫

আজও বিশ্ববাজারে বাড়ল রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম

১৬

সড়কের পাশে যুবকের মরদেহ, হত্যার দাবি পরিবারের

১৭

শাহ্ সিমেন্টের টাইটেল স্পন্সরশিপে আসছে আতিফ আসলামের মেইন স্টেজ শো

১৮

পুরোনো ফোন কেনার সময় যে ১০ বিষয়ে অবশ্যই খেয়াল রাখা উচিত

১৯

ইরানের হাতে হরমুজ গেলে বিশ্বজুড়ে ঝুঁকি তৈরি হবে: রুবিও

২০
X