স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১০ জুন ২০২৬, ০৫:১২ পিএম
আপডেট : ১০ জুন ২০২৬, ০৫:১৫ পিএম
অনলাইন সংস্করণ

র‍্যাঙ্কিংয়ে নাহিদ রানার বড় লাফ

নাহিদ রানা। ছবি : সংগৃহীত
নাহিদ রানা। ছবি : সংগৃহীত

অস্ট্রেলিয়ার বিপক্ষে ৮৬ রানের দাপুটে জয়ে ওয়ানডে সিরিজ শুরু করেছে বাংলাদেশ। সিরিজের প্রথম ওয়ানডেতে বৃষ্টি আইনে ৮৬ রানে জিতেছে টাইগাররা। প্রথম ম্যাচে ব্যক্তিগত পারফরম্যান্সে উজ্জ্বল ক্রিকেটারদের অনেকেই উন্নতি করেছেন র‍্যাঙ্কিংয়ে।

আইসিসির সর্বশেষ প্রকাশিত র‍্যাঙ্কিংয়ে ব্যাটারদের মধ্যে ৭ ধাপ এগিয়েছেন টাইগার ওপেনার তানজিদ হাসান তামিম, রয়েছেন ৩৩ নম্বরে। এছাড়া ২ ধাপ এগিয়ে ২৯ নম্বরে আছেন নাজমুল হোসেন শান্ত। ১ ধাপ পিছিয়ে গেছেন তাওহিদ হৃদয়, রয়েছেন ২৭তম স্থানে। ব্যাটিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন নিউজিল্যান্ডের ড্যারিল মিচেল।

বোলারদের মধ্যে বিশাল লাফ দিয়েছেন বাংলাদেশের পেসার নাহিদ রানা। ২৩ ধাপ উন্নতি করে বর্তমানে ২৪ নম্বরে রয়েছেন রানা। বাংলাদেশিদের মধ্যে এখনও সেরা অবস্থানে ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ, রয়েছেন ৮ম স্থানে। ২ ধাপ এগিয়ে ৩৭ নম্বরে আছেন মোস্তাফিজুর রহমান।

বোলারদের মধ্যে শীর্ষস্থান ধরে রেখেছেন আফগানিস্তানের রশিদ খান, ২ ধাপ এগিয়ে ২য় স্থানে রয়েছেন পাকিস্তানের আবরার আহমেদ। তাকে জায়গা করে দিতে গিয়ে ১ ধাপ পিছিয়ে ৩ নম্বরে নেমে গেছেন ইংল্যান্ডের জফরা আর্চার এবং ৪ নম্বরে নেমেছেন দক্ষিণ আফ্রিকার কেশব মহারাজ।

অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়ে ১ ধাপ পিছিয়ে গেছেন মেহেদী হাসান মিরাজ, রয়েছেন ৪র্থ স্থানে। শীর্ষস্থান ধরে রেখেছেন আফগানিস্তানের আজমতউল্লাহ ওমরজাই, দুইয়ে জিম্বাবুয়ের সিকান্দার রাজা এবং তিনে আছেন আরেক আফগান মোহাম্মদ নবী। পাঁচে আরও এক আফগান রশিদ খান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশ্বিন মাসে কুকুরে বেশি কামড়ালেও ভ্যাকসিনের অভাব হবে না : স্বাস্থ্যমন্ত্রী

সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের ব্যক্তিগত সহকারী কারাগারে

 স্কুলছাত্রীদের মাসিক স্বাস্থ্য সুরক্ষায় শুরু হলো ‘গোল ফর গুড’ ক্যাম্পেইন

পুশইন ঘিরে সীমান্তে উত্তেজনা, মুখোমুখি বিজিবি-বিএসএফ

ইরান আলোচনায় দেরি করেছে, এখন তাদের ‘মূল্য চুকাতে হবে’ : ট্রাম্প

নজর কাড়ছে ১২০০ হাত লম্বা আর্জেন্টিনার পতাকা 

৩০ বছর পর কবর থেকে তোলা হচ্ছে সালমান শাহ’র মরদেহ

কমলো হার্টের রিংয়ের দাম

জ্যোতিষীর ভবিষ্যদ্বাণী / সেমিফাইনালে ছিটকে পড়বে আর্জেন্টিনা, বিশ্বকাপ জিতবে ফ্রান্স

কোন বয়সে মানুষ সবচেয়ে সুখী থাকে? জানাল গবেষণা

১০

জার্মানির সাড়ে ৭ কিলোমিটার পতাকা বানালেন কৃষক

১১

বিশ্বকাপ শুরুর আগের দিন বিক্ষোভে উত্তাল মেক্সিকো

১২

একে অপরের বিরুদ্ধে মামলা করে স্বামী-স্ত্রী দুজনই কারাগারে

১৩

চাঁপাইনবাবগঞ্জে তুমুল সংঘর্ষ, নিহত ১

১৪

 বিশ্বকাপের গান গাইলেন বিজয় মামুন

১৫

মারা গেলেন নাট্যশিল্পী আবুল হাসনাত প্রদীপ

১৬

পাকিস্তান সেনাবাহিনীর হেলিকপ্টার বিধ্বস্ত, সবাই নিহত

১৭

দুর্বৃত্তদের হামলায় কৃষক দল নেতা খুন

১৮

বিরোধী দলের এলাকাও উন্নয়নের বাইরে থাকবে না : প্রধানমন্ত্রী

১৯

প্রিমিয়ারে টেইলর সুইফটের চমক,আলোচনায় 'টয় স্টোরি ৫'

২০
X