স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৪ জুন ২০২৬, ০৯:৫০ পিএম
আপডেট : ১৪ জুন ২০২৬, ১০:০৪ পিএম
অনলাইন সংস্করণ

সিরিজসেরা মোসাদ্দেক, হৃদয় পেলেন ‘চেরি’ ব্র্যান্ডের গাড়ি

সিরিজের সবচেয়ে মূল্যবান খেলোয়াড় নির্বাচিত হয়েছেন তাওহীদ হৃদয়। ছবি : সংগৃহীত
সিরিজের সবচেয়ে মূল্যবান খেলোয়াড় নির্বাচিত হয়েছেন তাওহীদ হৃদয়। ছবি : সংগৃহীত

টানা দুই ম্যাচ জিতে আগেই সিরিজ নিজেদের করে নিয়েছিল বাংলাদেশ। অপেক্ষায় ছিল ছয়বারের বিশ্ব চ্যাম্পিয়নদের হোয়াইটওয়াশ করার। কিন্তু শেষ পর্যন্ত তা আর হলো না। রুদ্ধশ্বাস লড়াইয়ের পর তৃতীয় ওয়ানডেতে জয় পেয়েছে অস্ট্রেলিয়া।

শেষ ম্যাচে ১ উইকেটের রোমাঞ্চকর জয়ে হোয়াইটওয়াশ এড়িয়েছে অস্ট্রেলিয়া। এই ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন অস্ট্রেলিয়ান ওপেনার কুপার কনোলি। আর ৪ বছর পর দলে ফেরা মোসাদ্দেকের হাতে উঠেছে সিরিজসেরার পুরস্কার।ওপেনিংয়ে নেমে ৪৯তম ওভারে আউট হওয়ার আগে ১৪৯ রান করেন কোনোলি। ১৩৪ বলের ইনিংসে ১৩ চার ও ৬টা ছক্কা হাঁকিয়েছেন এই বাঁহাতি ব্যাটার। সিরিজে সর্বোচ্চ রানের পুরস্কারও জিতেছেন তিনি।

এই সিরিজের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন চার বছর পর আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা মোসাদ্দেক হোসেন সৈকত। ২ ফিফটিতে ৩ ম্যাচে তার ব্যাট থেকে এসেছে ১৫৭ রান। এছাড়া বল হাতে নিয়েছেন ২ উইকেট।

এই সিরিজে সর্বোচ্চ ৬ উইকেট নিয়েছেন দুজন, মোস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম। আর বাংলাদেশের হয়ে সিরিজের সবচেয়ে মূল্যবান খেলোয়াড় (মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার) নির্বাচিত হয়েছেন তাওহীদ হৃদয়। তার হাতে উঠেছে চেরি ব্র্যান্ডের একটি গাড়ির চাবি। ৩ ম্যাচে ৭৭ গড়ে হৃদয় করেছেন ১৫৪ রান। সর্বোচ্চ ৮৩ রানের ইনিংস খেলেছেন আজ সিরিজের শেষ ম্যাচে।

লাল টুকটুকে গাড়িটি তাওহিদ হৃদয় তার মাকে উপহার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। পুরস্কার গ্রহণ করার পর তাৎক্ষণিকভাবে গণমাধ্যমকে দেওয়া প্রতিক্রিয়ায় হৃদয় বলেছেন, গাড়িটি মাকে দিতে চান। এ বিষয়ে তিনি বলেন, ‘এটা (গাড়ি) ইচ্ছা আছে আমার আম্মাকে দেওয়ার। আমার একটা গাড়ি আছে, বাসায় আরেকটা গাড়ি দিতে চাই। সিরিজ শুরুর আগে থেকেই ইচ্ছা ছিল, যদি কোনোভাবে আমি গাড়িটা জিতে যাই, তাহলে বাসায় দেওয়ার ইচ্ছা।’

পরে নিজের ফেসবুক পেইজেও গাড়ির সঙ্গে দাঁড়িয়ে তোলা ছবি আপলোড করে একই কথা জানান হৃদয়। সেখানে তিনি লিখেছেন, ‘মা, তোমার জন‍্য একটা গাড়ি কেনার নিয়ত করেছিলাম, তার কয়েকদিনের মধ‍্যেই পেয়ে গেলাম! অদ্ভুত না?’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১০

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১১

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১২

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১৩

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৪

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৫

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

১৬

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

১৭

বেড়িবাঁধকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ২০

১৮

ইসলামী ব্যাংকে নতুন প্রশাসক নিয়োগ

১৯

লেবাননে ইসরায়েলের হামলা উচিত হয়নি : ট্রাম্প  

২০
X